চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছেঁড়া নোটদেশের হাটেবাজারে, ছোট-বড় যেকোনো দোকানে বা সাধারণ যানবাহনে নির্দ্বিধায় ছেঁড়া কিন্তু জোড়া লাগানো দুই টাকার কাগুজে নোট আদান-প্রদান চলে। কিন্তু একই ধরনের ছেঁড়া-ফাটা ও জোড়া লাগানো অন্য কোনো কাগুজে নোট হলেই ঘটে বিপত্তি। কোনো পক্ষই তা গ্রহণে অপারগতা প্রকাশ করে। ফলে অনেক সময় বিব্রতকর পরিস্থিতির উদ্ভব হয়। অথচ বড় বড় শহরে কিছু নির্দিষ্ট স্থানে ফুটপাতে ছেঁড়া নোটের ব্যবসায়ীরা নির্দিষ্ট কমিশনের ভিত্তিতে যেকোনো মূল্যমানের অধিক ছেঁড়া ও জোড়া লাগানো নোটও বিনিময় করে থাকেন। আমাদের দেশে বর্তমানে প্রচলিত এক-দুই-পাঁচ টাকার ধাতব মুদ্রা মানুষ মাটির ব্যাংকে মজুদ করার প্রবণতার ফলে অনেক সময় খুচরা টাকার সংকট দেখা দেয়। কাগুজে নোট সহজে বহনযোগ্য বিধায় মানুষ দৈনন্দিন প্রয়োজনে এগুলো বেশি ব্যবহার করে থাকে। ছোট মানের কাগজের নোট বিশেষ করে দুই থেকে পঞ্চাশ টাকা মানের নোট লেনদেনে বেশি ব্যবহার বা হাতবদল হওয়ায় এগুলো দ্রুত ছিঁড়ে যায় এবং জোড়া লাগানোর প্রয়োজন হয়। তা ছাড়া জনসাধারণের অসচেতনার কারণেও এসব কাগজের নোট দ্রুত ছিঁড়ে যায় বা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। ছেঁড়া ও জোড়া লাগানো নোট লেনদেনে কিছুটা ইতিবাচক মনোভাব দেখালে এ সমস্যা থেকে অনেকটা মুক্তি পাওয়া সম্ভব এবং জোড়া লাগানো নোট আরও কিছুদিন বাজারে লেনদেনে ব্যবহূত হতে পারে। বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে উদ্যোগী হলে সমস্যাটি সমাধানে সহায়ক ভূমিকা পালন করতে পারে।শহীদুল আযমমিরপুর, ঢাকা।