চি ঠি প ত্র
দেখার কেউ নেইসরকারি চাকরিতে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের অবসরের বয়সসীমা দুই বছর বৃদ্ধি করা হলেও সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি করা হলো না। এটা অত্যন্ত দুঃখজনক। যাঁরা অধিকার আদায়ের জন্য শান্তিপূর্ণভাবে আন্দোলন করেন, তাঁদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহজে আমলে নিতে চায় না। পক্ষান্তরে যদি অধিকার আদায়ের জন্য গাড়ি ভাঙচুর, জালাও-পোড়াও ও অবরোধের মতো কর্মসূচি গ্রহণ করা হয়, তখন কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়। তাহলে আমরা যারা সংবাদপত্রে লেখার মাধ্যমে বয়স বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অশ্রুসিক্ত নয়নে যে আবেদন করে যাচ্ছি, তাতে কি তারা সাড়া দেবে না? অন্তত দুই বছর বৃদ্ধি করা অতীব জরুরি, কেননা আমরা যাঁরা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, তাঁদের ফাইনাল পরীক্ষার ফলাফল প্রকাশ হতেই অনেকের বয়স ২৭-২৮ বছর পার হয়ে যায়। এমনকি অনেক বেসরকারি প্রতিষ্ঠান কর্মচারী নিয়োগের ক্ষেত্রে বয়সসীমা ২৮ বছর বেঁধে দেয়। তাহলে আমাদের এই দুর্ভোগ দেখার কি কেউ নেই?বিজন কুমার ভৌমিকমিরপুর, ঢাকা।এফএম রেডিওএখন বিনোদনজগতে এফএম রেডিও একটি অত্যন্ত জনপ্রিয় নাম। কিন্তু দুঃখের বিষয়, এফএম রেডিওগুলো মূলত ঢাকাকেন্দ্রিক। তাই যারা ঢাকার বাইরে বাস করে, তারা বঞ্চিত হচ্ছে এ মাধ্যমটি থেকে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ, যত দ্রুত সম্ভব অন্তত জেলা শহরগুলোয় রেডিও টুডে, এবিসি রেডিও, বিবিসিসহ অন্য রেডিওগুলোর স্টেশন স্থাপন করা হোক।তামান্না মামুনকলেজ রোড, ময়মনসিংহ।