চি ঠি প ত্র
অপ্রীতিকর অভিজ্ঞতাকয়েক দিন আগে এক আত্মীয়ার সঙ্গে আমি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলে (বিএমডিসি) যাই। আমার আত্মীয়া ও তার বাবা-মা কানাডাপ্রবাসী এবং সে দেশের নাগরিক। সে বাংলাদেশে এসেছে ডাক্তারি পড়তে। বাবা-মায়ের অনুপস্থিতিতে বাংলাদেশে তার সুবিধা-অসুবিধা, ভালোমন্দের দেখভাল করার দায়িত্ব আমি পালন করে আসছি। এর জন্য অনেক জায়গায় তার সঙ্গে আমাকে যেতে হয়েছে, কোথাও অসুবিধায় পড়তে হয়নি। তার প্রয়োজনীয় কাগজপত্রের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়েও যেতে হয়েছে। সেখানে সবার সহযোগিতা পেয়েছি। একবার তার সত্যায়িত ছবির প্রয়োজন হলো। বাইরে সত্যায়িত করাতে গেলে ওই দিন কাজটি হবে না। এক প্রশাসনিক কর্মকর্তা স্বতঃস্ফূর্তভাবে কাজটি করে দেন। ইতিমধ্যে আমার আত্মীয়াটি পড়ালেখা শেষ করেছে। এবার সার্টিফিকেট নিয়ে কানাডা যাওয়ার পালা। ভর্তি হওয়ার সময় কানাডার ঠিকানা দেওয়া ছিল। ছয় বছর পর যখন সে সার্টিফিকেট পেল, তাতে লেখা আছে ‘নট ভ্যালিড ফর প্র্যাকটিস ইন বাংলাদেশ’। স্বভাবতই সে চাইছিল, যাতে বাংলাদেশেও প্র্যাকটিস করতে পারে। প্রকৃতপক্ষে পরিবারটি কানাডায় স্থায়ীভাবে থাকলেও বাংলাদেশে তাদের বাড়িঘর আছে, নাড়ির টান আছে। এ জন্য আমি তাকে নিয়ে বিএমডিসির রেজিস্ট্রারের অফিসে গেলাম এবং এক শীর্ষস্থানীয় কর্মকর্তাকে বললাম, ‘বাংলাদেশের ঠিকানা না দেওয়ায় আমাদের ভুল হয়ে গেছে, এখন তা কীভাবে শোধরানো যায়।’ তিনি আমাকে কথা শেষ করতে না দিয়ে চিৎকার দিয়ে উঠলেন, ‘আমার সঙ্গে দুর্ব্যবহার শুরু করলেন।’ আমি হতবাক হয়ে গেলাম।রেজিস্ট্রারের অফিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে জনসংযোগে পারদর্শী, ধৈর্যশীল ও দায়িত্ববান মাানুষকে পদায়ন করা উচিত, যাঁরা বিপদাপন্ন মানুষকে সহায়তা করবেন, দুর্ব্যবহার করবেন না। উচ্চ পদে আসীন মানুষের আচরণে ভদ্রতা, বিনয় ও সৌজন্যবোধ না থাকা খুবই দুঃখজনক।সালেহা সুলতানালালবাগ, ঢাকা।মৈত্রী ট্রেনমৈত্রী ট্রেনের জনপ্রিয়তা বাড়ছে। তবে দর্শনা ও গেদে চেকপোস্টে দ্রুত ইমিগ্রেশন ও কাস্টমস চেকিং সহজতর করা হলে ভবিষ্যতে এই মৈত্রী ট্রেনে ঢাকা-কলকাতা যাতায়াতে যাত্রীর সংখ্যা আরও বাড়বে। দুর্ভোগ কমাতে ঢাকা বা কলকাতা থেকে রিটার্ন টিকিট ক্রয়ের ব্যবস্থা করতে হবে। এ ট্রেনে খাবারের মান আরেকটু উন্নত করা উচিত। যাত্রীসাধারণের সুবিধার্থে ঢাকা-কলকাতা মৈত্রী ট্রেনের সংখ্যা সপ্তাহে দুই দিনের পরিবর্তে তিন দিন চালু করার দাবি জানাচ্ছি।মাহবুব উদ্দিন চৌধুরী গেন্ডারিয়া, ঢাকা।