চি ঠি প ত্র
বাউবিযেকোনো বয়সের শিক্ষার্থী সুবিধামতো এবং প্রয়োজনে দীর্ঘ সময় ধরে পড়াশোনা করে শিক্ষা গ্রহণ করতে পারবে—এই উদ্দেশ্যেই প্রচলিত শিক্ষাব্যবস্থার সম্পূরক হিসেবে নানা কারণে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার আলো পুনরায় ছড়িয়ে দিতে ১৯৯২ সালে প্রতিষ্ঠা লাভ করে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)। আমাদের সরকার শিক্ষার প্রসার ও মান বাড়ানোর জন্য প্রতিবছর বিশাল বাজেট বরাদ্দ দিয়ে থাকে। কিন্তু যারা ঝড়ে পড়ে, তাদের জন্য কোনো কর্মসূচি হাতে নেওয়া হয় না। সারা দেশে কলেজগুলোতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কোর্স থাকলেও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কোর্স নেই। অথচ দুটি বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস গাজীপুরে। বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন একটি জনপদের নাম সন্দ্বীপ। আবহাওয়া অনুকূলে না থাকলে এখান থেকে দেশের অন্য স্থানে যাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। তাই বাউবি কর্তৃপক্ষের কাছে আবেদন, সন্দ্বীপে বাউবির বিএ/বিএসএস কোর্স চালু করা হোক। মো. ইলিয়াছ আলমসন্দ্বীপ, চট্টগ্রাম।বাংলা দিনপঞ্জিবুক ফুলিয়ে হয়তো একসময় বলতে পারতাম, ‘বিশ্বে আমরাই প্রথম জাতি—বাংলা ভাষাকে রাষ্ট্রীয় মর্যাদায় প্রতিষ্ঠিত করার জন্য রক্ত দিয়েছি। অকাতরে জীবন দিয়েছি...।’ কিন্তু এখন এই কথাগুলো মনে মনে বললেও কেমন যেন শিহরিত হয়ে উঠি, নিজেকে ভাবি আস্ত একটা অপরাধীর আদলে। ভাববই না কেন? যে ভাষার জন্য পিচঢালা কালো পথ লাল হয়েছিল, খালি হয়েছিল অনেক মায়ের কোল, শেষ হয়েছিল ভাইয়ের জীবন, ভেঙে গিয়েছিল স্বপ্ন। সে দেশের সব কার্যক্রমে আজ সেই ভাষার অবাধ অবমাননা চলছে... (দীর্ঘশ্বাস)! রক্তক্ষয়ী যুদ্ধের পর অর্জিত এই মাতৃভাষা বাংলা অথচ সেই মাতৃভাষা দিবস পালিত হচ্ছে একুশে ফেব্রুয়ারি (ইংরেজি তারিখে)। বাংলা দিনপঞ্জির আর মূল্যটাই বা কী? ৮ ফাল্গুন আজ উন্মুখ, অথচ স্বর্ণাক্ষরে লিখিত ২১ ফেব্রুয়ারি। এতে কি বাংলাকে অবমাননা করা হচ্ছে না? দেশের বিবেকের কাছে আমার প্রশ্ন। আশা করি, শীর্ষস্থানে আসীন ব্যক্তিরা বিষয়টি খতিয়ে দেখবেন। মো. সাকিব হাসান উত্তর আধুনগর, লোহাগড়া, চট্টগ্রাম।