চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরীক্ষা নিয়ে...!!এবারও দারুণ তর্জন-গর্জনে আনুষ্ঠানিকভাবে, সারা দেশে একযোগে শুরু হতে যাচ্ছে এসএসসি পরীক্ষা ২০১৩। কিছু পরীক্ষার্থীর চোখে ঘুম নেই। আছে শুধু এ+ এর স্বপ্ন, জীবন গড়ার স্বপ্ন, এগিয়ে যাওয়ার স্বপ্ন। তারা রাত-দিন জেগে জেগে খালি বইয়ের পাতা ওল্টাচ্ছে, পড়ছে আর প্রস্তুতি নিচ্ছে আগত পরীক্ষার। তাদের ভাবনা—তাদের কষ্ট কি সফল হবে? সার্থক হবে কি তাদের রাত জেগে পড়া?আর কিছু পরীক্ষার্থীর ঘুম নেই মোবাইল নিয়ে, ‘১০ হাজার টাকা না, ১০ লাখ টাকা লাগলে তাও দেব, প্রশ্নপত্র পেলেই হচ্ছে...! রাত নয়টার আগে মোবাইলে পুরো প্রশ্ন এসএমএস করতে হবে...!’ পরীক্ষা-প্রস্তুতি বলে তাদের কিছু নেই, নেই পরীক্ষার ভীতিও। তাহলে রাত জেগে পড়া পরীক্ষার্থীদের কষ্ট কি টাকার কাছে হেরে যাবে? আর যারাই বা এই অপকর্মের (প্রশ্নপত্র ফাঁস) সঙ্গে জড়িত, তাদের কি কোনো ভয় নেই? চিন্তা নেই দেশের ভবিষ্যৎ নিয়ে, কিংবা দেশ গড়ার কান্ডারিদের নিয়ে? প্রধানমন্ত্রীর ভাষণ, ‘আমরা ক্ষমতায় আসার পর থেকে এসএসসির রেজাল্ট প্রতিবারই ৮০ শতাংশের ওপরে। বাড়ছে এ+ এর সংখ্যা...।’ কিন্তু যে এ+ ধারী ছাত্রছাত্রী ৩৩ পাওয়ার যোগ্য না, তাদের নিয়ে কিসের এত হাঁকডাক? কিসেরই বা এত নটাঘটা? খারাপ ছাত্রছাত্রীরা যেখানে না পড়ে সহজেই এ+ পেয়ে যাচ্ছে, ভালো ছাত্রছাত্রীরা সেখানে হাজার পড়ার পরও এ+ পাচ্ছে না। ফলে ঝরে পড়ছে অনেক মেধাবী মুখ। আশা করি, দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে, শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের স্বার্থে প্রশ্নপত্র ফাঁস নামের (অপ) কর্মটি আর করবেন না।মো. সাকিব হাসান সানভীউত্তর আধুনগর, আবাবর পাড়া লোহাগড়া, চট্টগ্রাম।চাকরির বয়সসীমাবর্তমান সরকার এরই মধ্যে জনগণের অনেক দাবি পূরণ করেছে। বিশেষ করে শিক্ষা খাতে বেশ কিছু পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন, শিক্ষা কমিশন গঠন, শিক্ষার হার বৃদ্ধি ইত্যাদি ক্ষেত্রে সরকার বেশ সাফল্য অর্জন করেছে। ২০০৯ সালে নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুতি ছিল, শিক্ষিত তরুণদের কর্মসংস্থানের বিশেষ ব্যবস্থা করা। এই প্রত্যাশায় আমাদের তরুণ সমাজ বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে আওয়ামী লীগকে বিপুল ভোটে জয়ী করে সরকার গঠনে অগ্রণী ভূমিকা পালন করে। যার ফলে সরকার ক্ষমতায় আসার পর সরকারি বিভিন্ন দপ্তরে বিপুলসংখ্যক লোক নিয়োগ করে। সরকারের এত ভালো চিন্তাভাবনা থাকা সত্ত্বেও শিক্ষিত যুবকদের প্রত্যাশিত সরকারি চাকরির বয়সসীমা বৃদ্ধির বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করছে না কেন, তা আজ যুব সম্প্রদায়ের কাছে প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। অনেক দাবি পূরণ হচ্ছে ক্ষমতায় যাওয়ার আশায়, আবার কতগুলো আন্দোলনের মুখে পড়ে। যেমনটি হয়েছে রেজিস্ট্রার্ড প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন ও প্রাণদানের বিনিময়ে। আমরা এমন এক দেশে বাস করছি, যেখানে কোনো কিছু আপনাআপনি আসে না। ন্যায্য দাবি হলেও প্রয়োজন হয় আন্দোলন ও রক্ত। সরকারের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে দেশকে ধ্বংস করে হলেও তা হাসিল হয়। এটি সরকার বা বিরোধী দল, যা-ই হোক না কেন। প্রায় পত্রিকার পাতা খুললেই দেখা যায় সরকারি চাকরির প্রবেশের বয়সসীমা প্রসঙ্গে অনেক লেখালেখি চলছে। কিন্তু তা শুধু ছোট কলাম চিঠিপত্রের মধ্যে সীমাবদ্ধ থাকে। অনেক ছাত্রছাত্রী যুক্তিসংগতভাবেই উপস্থাপন করছেন। বয়স বৃদ্ধিতে সবার যুক্তি একই, কিন্তু আমার যুক্তি হলো, এই দাবি কিংবা লেখালেখি কত দিন চিঠিপত্র কলামের মধ্যে সীমাবদ্ধ থাকবে, নাকি সরকারের এ বিষয়ে যে অন্ধ দৃষ্টি আছে তার দৃষ্টিপাত ঘটবে। তা না হলে নির্বাচনের আগে এই নিয়েও রাজনীতি হবে যে, ক্ষমতায় গেলে আমাদের সরকার সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ থেকে বাড়িয়ে ৩৫ করা হবে। আমরা আর কোনো ইশতেহার চাই না, কোনো আন্দোলন কিংবা প্রাণ হারানোর মতো ঘটনা ঘটুক, তা-ও চাই না।আমরা চাই, যেহেতু মানুষের গড় আয়ু বেড়েছে, যার পরিপ্রেক্ষিতে সরকারি চাকরিজীবীদের চাকরির মেয়াদ বাড়িয়ে ৫৯ বছর করা হয়েছে, সেই প্রেক্ষাপটে শিক্ষাজীবনের শুরু আর পরিসমাপ্তির অঙ্ক একবার ভালোভাবে কষিয়ে সরকার দেখুক বয়স বাড়ানোর প্রয়োজন আছে কি না। বর্তমান সরকারের আশু দৃষ্টি কামনা করে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ থেকে বাড়িয়ে ৩৫ বছর করা হোক।মো. ইবনে সাউদমিঠাপুকুর, রংপুর।