চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিছু করণীয়গত ০১.০২.২০১৩ তারিখে দৈনিক প্রথম আলো পত্রিকায় ‘প্রাথমিকে ঝরে পড়া কমলেও থামছে না’ শিরোনামে প্রতিবেদনটি পড়ে হতাশ হলাম। এই ঝরে পড়া শিক্ষার্থীদের বিদ্যালয়ে ফিরিয়ে আনার পাশাপাশি ঝরে পড়ার হার শূন্যের কোঠায় নিয়ে আসতে হবে। আর এই ঝরে পড়া রোধ করতে করণীয়—১. শ্রেণীকক্ষে পাঠদানের পরিবেশ আনন্দমুখর করা।২. ছাত্রছাত্রী পড়া না পারলে তাকে কোনো রূপ বকাঝকা করা যাবে না কিংবা লজ্জা দেওয়া যাবে না।৩. শিক্ষককে পাঠ পরিকল্পনার পাশাপাশি শিক্ষাপোকরণের সমন্বয় ঘটাতে হবে শ্রেণীকক্ষে, যাতে ছাত্রছাত্রীদের কোনো পাঠ মুখস্থ করতে না হয়।৪. প্রত্যেক অভিভাবকের সঙ্গে প্রত্যেক শিক্ষকের প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে যোগাযোগ স্থাপন। ৫. পড়ালেখার পাশাপাশি ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের প্রতিও খেয়াল রাখা। আর সে জন্য প্রয়োজন প্রতিটি বিদ্যালয়ে ‘মিড ডে মিল’ চালু করা। ৭. প্রত্যেক শিক্ষকের প্রয়োজন নিজ নিজ কর্মস্থলে আরও বেশি সদিচ্ছা ও আন্তরিকতা প্রদর্শন করা, যাতে একটি শিক্ষার্থীও বিদ্যালয় ছেড়ে না যেতে পারে। সঞ্জয় কুমার ভৌমিক সহশিক্ষক, আলিশারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গল।