চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্যকেন্দ্রে নার্সনানা সীমাবদ্ধতার মধ্যেও দেশের ইউনিয়ন পর্যায়ে অবস্থিত স্বাস্থ্যকেন্দ্রগুলো জনগণকে স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে। এসব স্বাস্থ্যকেন্দ্র আউটডোর চিকিৎসার পাশাপাশি জরুরি স্বাস্থ্যসেবা, যেমন—ডায়রিয়ায় আক্রান্ত রোগীকে স্যালাইন, শ্বাসকষ্টের রোগীকে নেবুলাইজার এবং জরুরি প্রসূতিসেবা দিয়ে থাকে। এসব চিকিৎসাসেবা প্রদানের জন্য নার্সের প্রয়োজন। ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক, চিকিৎসা সহকারী, ফার্মাসিস্ট, এফডব্লিউভির পদ থাকলেও নার্সের পদ সৃষ্টি করা হয়নি। অথচ নার্স ছাড়া চিকিৎসাসেবা প্রদান চিন্তাই করা যায় না। ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসা গ্রহণকারীদের অধিকাংশ নারী ও শিশু। হাসপাতালগুলো নারী ও শিশুবান্ধব করা সময়ের দাবি। নারী ও শিশুবান্ধব করতেও ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে নার্স নিয়োগ করা প্রয়োজন। নার্স নিয়োগ করলে স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাসেবার পরিধি বাড়িয়ে আন্তবিভাগ চালু সম্ভব হবে এবং স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা কার্যক্রম পূর্ণতা পাবে। বর্তমান মহাজোট সরকার জনগণের স্বাস্থ্যসেবাকে বিশেষ গুরুত্ব দিয়ে আসছে। তাই প্রতিটি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে কমপক্ষে দুজন নার্সের পদ সৃষ্টি করে দ্রুত নার্স নিয়োগের দাবি জানাচ্ছি।ডা. সাইফুল আযম সাজ্জাদচৌদ্দগ্রাম, কুমিল্লা।অনুধাবন করুনআমাদের দেশটি ব্রিটিশ শাসনে ১৯০ বছর এবং পাকিস্তানের কলোনি হিসেবে ২৪ বছর ছিল। পরাধীন জাতির কতগুলো বদ গুণ থাকে। তার মধ্যে পরশ্রীকাতরতা, পরের দোষ ধরা, নিজের দোষ আড়াল করে অন্যকে গালমন্দ করা অন্যতম। আমাদের দেশেও ব্যক্তিগত পর্যায়ে থেকে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত সর্বক্ষেত্রে এ অবস্থা প্রবলভাবে বিরাজমান। আমাদের রাজনৈতিক দলগুলো সব সময় একে অপরকে গালমন্দ করতে সদা ব্যস্ত। দেশের শতকরা ৯০ ভাগ লোক দরিদ্র। এদের শিক্ষা, স্বাস্থ্য ও বাসস্থানের ব্যবস্থা নেই। রাজনৈতিক দলগুলোর মেনিফেস্টোতে অর্থনৈতিক উন্নয়নের কথা থাকলেও বাস্তবে তারা অপরের কুৎসা রটাতেই সক্রিয়। গার্মেন্টস, সিরামিক ও কসমেটিক শিল্পের উন্নয়ন দেখে মনটা সাহসী হয়। কিন্তু আবার যখন দেখি বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে কোটি কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে, তখন মনটা ভেঙে যায়। দেশটি উঠি উঠি করেও উঠতে পারছে না। এ ব্যাপারে রাজনৈতিক দলগুলো যদি একটি সমন্বিত অর্থনৈতিক প্রোগ্রাম নিয়ে এগিয়ে যেত, তবে খুব শিগগিরই দেশটি মাথা তুলে দাঁড়াতে পারত। দলগুলোর ভিন্নমত থাকা স্বাভাবিক কিন্তু দেশের উন্নয়নে তাদের একই কাতারে দাঁড়াতে হবে। যত তাড়াতাড়ি তারা এ ব্যাপারটি অনুধাবন করতে পারবে দেশের জন্য ততই মঙ্গল। আশা করি রাজনীতিবিদেরা দেশের স্বার্থেই রাজনীতি করবেন, ব্যক্তি ও কোটারি স্বার্থে নয়। জাহাঙ্গীর চাক্লাদার লালবাগ, ঢাকা।