চি ঠি প ত্র
নিপাহ ভাইরাসনতুন করে আবার এ বছর প্রাণঘাতী নিপাহ ভাইরাসের সংক্রমণ ঘটেছে। ইতিমধ্যে এক শিশু মারা যাওয়ার খবর পাওয়া গেছে এবং শিশুর বাবা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। পত্রিকান্তরে প্রকাশ, ময়মনসিংহের ভালুকা এলাকা থেকে ঢাকার বাসায় খেজুরের রস এনে পান করেছিল আক্রান্ত পরিবার।নিপাহ ভাইরাসে আক্রান্ত হলে মৃত্যুর হার প্রায় ৮০ শতাংশ। সরাসরি এই ভাইরাসকে মেরে ফেলার কোনো ওষুধ নেই। তাই কেবল লক্ষণভিত্তিক সাপোর্টিং চিকিৎসা দেওয়া হয়। গবেষণায় জানা গেছে, বাদুড় এই ভাইরাস ওই ফল ও রসে ছড়িয়ে দেয়, যা খেলে এই ভাইরাসে মানুষ আক্রান্ত হয়। বিগত বছরগুলোতে বাংলাদেশের বিভিন্ন জেলায় এই রোগের প্রাদুর্ভাব ঘটেছে এবং উল্লেখযোগ্য সংখ্যক মানুষ মারা গেছে। এ বছর নিপাহ ভাইরাসের আক্রমণের ঘটনা প্রমাণ করে যে বাংলাদেশে নিপাহ ভাইরাসের জীবনচক্র বাদুড়ের দেহে জীবিত চলমান আছে, নিঃশেষ হয়ে যায়নি। মানুষের দেহে সংক্রমিত হলেই বোঝা যাবে, এই ভাইরাস আক্রান্ত এলাকায় বিদ্যমান আছে। এই প্রাণঘাতী ভাইরাসের জীবনচক্র পুরোপুরি নিঃশেষ করা দুরূহ ও সময়সাধ্য। তবে আমি স্বাস্থ্য বিভাগের রোগ প্রতিরোধ শাখাকে এই ভাইরাস ধ্বংসে একটি পরামর্শ দিতে চাই, যেখানে এই রোগের রোগী পাওয়া যাবে, ঘটনাস্থল অনুসন্ধান করে এর চারদিকে চার-পাঁচ মাইল এলাকার সব বাদুড় মেরে ফেলতে হবে। এই লক্ষ্যে ঘোষণা দিতে হবে যে একটা মরা বাদুড় এনে জমা দিলে ১০০ টাকা করে দেওয়া হবে, তাহলেই কাজ সারা হবে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার অধীনে এই অপারেশন ঘটনার পর থেকে এক মাস বা দুই মাস বলবৎ থাকবে। সরকার এই পরামর্শ মেনে দেখতে পারেন।ডা. টি আই এম নূরুনবীনারায়ণগঞ্জ।