চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঠপরিকল্পনাদাঁড়বিহীন নৌকার পথচলা যেমন গন্তব্যহীন, তেমনি শ্রেণীকক্ষে পাঠপরিকল্পনাবিহীন পাঠদান অর্থহীন। শ্রেণীকক্ষে সঠিক পাঠদানের পূর্বশর্ত হচ্ছে নিয়মিত পাঠপরিকল্পনা তৈরি করে সেই অনুযায়ী পাঠদান। পাঠপরিকল্পনা হচ্ছে কোনো বিষয়ে ছাত্রছাত্রীদের পাঠ দেওয়ার আগে নির্দিষ্ট পাঠটি সম্পর্কে পরিকল্পনা করে সময়গুলোকে ভাগ করে নেওয়া যথাক্রমে কুশল বিনিময়, ‘উপস্থাপন’ ও ‘মূল্যায়নের’ জন্য। যাতে করে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পাঠটি খুব সহজে ও বিস্তারিতভাবে উপস্থাপন করে সংক্ষিপ্ত মূল্যায়ন করা যায়। এতে একজন শিক্ষকের থাকে পুঙ্গি পাঠদানের প্রস্তুতি। পাঠপরিকল্পনা ছাড়া পাঠদানের ক্ষেত্রে তথ্য সংগ্রহ এবং প্রদানে নির্ধারিত পাঠটি সম্পর্কে ঘাটতি থেকে যায়। যা কখনোই কাম্য নয়।পাঠপরিকল্পনার পর যে ব্যাপারটি আসে, তা হলো শিক্ষাপোকরণ। শিক্ষাপোকরণ হলো এমন সব উপকরণ, যা পাঠের বিষয়বস্তুর ওপর ভিত্তি করে তৈরি করা হয়। পাঠটি সহজ ও সুন্দরভাবে বোঝানোর জন্য এবং শ্রেণীকক্ষে আনন্দ ও বিনোদনমূলক পরিবেশ গড়ে তুলতে শিক্ষাপোকরণের কোনো বিকল্প নেই। আর পাঠপরিকল্পনা ও শিক্ষাপোকরণের মধ্যে অতি নিবিড় সম্পর্ক রয়েছে। কেননা, পাঠপরিকল্পনার ওপর ভিত্তি করে তৈরি করা হয় দৈনন্দিন শিক্ষাপোকরণ ব্যবহার করা হবে। আর এই শিক্ষাপোকরণগুলো পাঠপরিকল্পনা তৈরির পাশাপাশি তৈরি করে নিতে হয় নিজে কিংবা সংগ্রহ করতে হয়। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা সি-ইন-এড কোর্স সমাপ্ত করার জন্য পিটিআইতে যান। যেখানে প্র্যাকটিস টিচিং চলে নির্দিষ্ট সময়ের জন্য। এই সময়ে পাঠপরিকল্পনার ওপর অনেক বেশি জোর দেওয়া হয়। পিটিআই ইনস্ট্রাক্টররা অনেক বেশি গুরুত্ব দেন পাঠপরিকল্পনা ও শিক্ষাপোকরণের ওপর। আমি মৌলভীবাজার পিটিআইএ প্রশিক্ষণকালীন সময়ে (শিক্ষাবর্ষ ২০১০ দেখেছি পিটিআই ইনস্ট্রাক্টররা সব সময় বলতেন, শিক্ষার্থীরা (শিক্ষকেরা) যেন নিজ নিজ কর্মস্থলে পাঠপরিকল্পনা ও শিক্ষাপোকরণের ব্যবহারের প্রতিফলন ঘটাই শ্রেণীকক্ষের পাঠদানে। কিন্তু পিটিআই শেষে অনেকেই এর শতভাগ সফলতা দেখাতে পারেন না কিংবা সেই সদিচ্ছা থাকে না। যা সত্যি দুঃখজনক। আমাদের শ্রীমঙ্গল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কিশলয় চক্রবর্তী যখনই বিদ্যালয় পরিদর্শনে আসেন, তখনই নানা বিষয়ের পাশাপাশি সবচেয়ে বেশি গুরুত্ব দেন পাঠপরিকল্পনা, শিক্ষাপোকরণ ও হোম ভিজিটের ওপর। এ জন্য তাঁকে আন্তরিক ধন্যবাদ জানাই। আর এভাবে আমরা যদি শ্রেণীকক্ষে পাঠপরিকল্পনা ও শিক্ষাপোকরণের ব্যবহার শতভাগ নিশ্চিত করে পাঠদান দিতে পারি আনন্দমুখর পরিবেশে, তবে মানসম্মত শিক্ষার পরিবেশ সৃষ্টির পাশাপাশি মেধার মান বাড়বে। সঞ্জয় কুমার ভৌমিকসহকারী শিক্ষক, আলিশারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রীমঙ্গল।সর্বস্তরে বাংলাএকুশের বইমেলার সঙ্গে জড়িয়ে আছে আমাদের আবেগ। একুশের গ্রন্থমেলা আমাদের ভাষা-সংস্কৃতির ঐতিহ্যের মেলা।অথচ যে বাংলা ভাষার জন্য বাঙালি তরুণেরা প্রাণ দিয়েছেন, সেই প্রাণপ্রিয় মাতৃভাষা আজ কোথায় আছে। কাগজে-কলমে বাংলাদেশের রাষ্ট্রভাষা। কিন্তু সমাজের সর্বস্তরে বাংলা ভাষা ব্যবহারের প্রচলন ঘটেনি। এখনো ইংরেজির গুরুত্ব বেশি। উচ্চশিক্ষার ক্ষেত্রে বাংলা ভাষার ব্যবহার নেই বললেই চলে।একুশে ফেব্রুয়ারি এলেই বাংলা ভাষার প্রতি আমাদের ভালোবাসার প্রকাশ ঘটে বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে। কিন্তু এই আনুষ্ঠানিকতা শেষ হলেই বাংলার প্রতি অবহেলা প্রকট হয়। তাই শিক্ষাসহ জীবনের সর্বস্তরে বাংলা ভাষা চালু করার ব্যাপক পরিকল্পনা বাস্তবায়ন প্রয়োজন। সৈয়দ সাইফুল করিম, মিরপুর, ঢাকা।