চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বইমেলায় যাইবছর ঘুরে আবারও বাংলা একাডেমীর মাঠ প্রাঙ্গণে শুরু হয়েছে অমর একুশে গ্রন্থমেলা। ১ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই মেলা চলবে। যাঁরা ভালো বই কিনতে ইচ্ছুক, তাঁরা বইমেলায় গিয়ে কিছু ভালো বই কিনে নেবেন। দুপুর তিনটা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা খোলা থাকবে। সারা রাত ও সারা সকাল বন্ধ থাকবে। ২৪ ঘণ্টার মধ্যে মাত্র সাত ঘণ্টা এই মেলা খোলা থাকবে। শুধু একুশে ফেব্রুয়ারিতে বইমেলা সকাল থেকে শুরু করে ক্লান্ত দুপুর ও উদাস বিকেল এবং মায়াবি সন্ধ্যা পর্যন্ত খোলা থাকবে। তাই ঠিক সময়মতো মেলায় গিয়ে কিছু ভালো বই সংগ্রহের এখনি সঠিক সময়। প্রত্যেকে বেশি বেশি বই কিনুন, বেশি বেশি বই পড়ুন এবং প্রিয়জনকে বই উপহার দিন। প্রত্যেকে বেশি বেশি বই পড়ে সুশিক্ষায় শিক্ষিত, জ্ঞানী হয়ে নিজেকে দেশ, পৃথিবী ও মহাবিশ্বের কল্যাণে নিয়োজিত রাখুন।দীপু প্রামানিক, নবাবগঞ্জ, ঢাকা।তোতলামিপৃথিবীতে অনেক ধরনের প্রতিবন্ধী আছে। সরকারি চাকরিসহ অনেক চাকরিতে কোটা পদ্ধতি থাকায় এ ধরনের প্রতিবন্ধীরা ‘প্রতিবন্ধী কোটায়’ বিশেষ সুবিধা পেয়ে থাকে। কিন্তু সমাজে আরও কিছু ধরনের প্রতিবন্ধী আছে, যাদের কখনো প্রতিবন্ধী বলেই মূল্যায়ন করা হয় না। তার মধ্যে তোতলা অন্যতম। যাদের কথা বলার ধরন অনেকের কাছে তাচ্ছিল্যের বিষয়। হাসির খোরাকও বটে।লিখিত পরীক্ষায় উত্তীর্ণের পর মৌখিক পরীক্ষায় যখন কোনো প্রার্থী মুখোমুখি হয়, তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সুন্দর বাচনভঙ্গি, প্রাঞ্জল উচ্চারণ ও সঠিক প্রশ্নোত্তর। কিন্তু তোতলা হওয়ার কারণে অনেক সঠিক উত্তর জানা সত্ত্বেও সুন্দরভাবে তারা বলতে পারে না। ফলাফল, ওই প্রার্থী অবিবেচিত। এতে তারা হতাশ হয়ে পড়ে।যোগ্যতা থাকা সত্ত্বেও যদি তোতলামোর কারণে চাকরিতে অবিবেচিত হতে হয়, তবে আশা করি তোতলাদের শারীরিক প্রতিবন্ধী বলে ঘোষণা দেওয়া উচিত, নতুবা মৌখিক পরীক্ষায় তোতলাদের তোতলামো মার্জনা করা উচিত। তৌহিদুল তুহিনজগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা