চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৃজনশীল পদ্ধতিদেশে ষষ্ঠ শ্রেণী থেকে সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হচ্ছে। সেই সঙ্গে প্রাথমিক পর্যায়েও এই পদ্ধতি চালুর আগ্রহ দেখানো হচ্ছে। অস্ট্রেলিয়ান এই পদ্ধতির আবেগগত আবেদন থাকলেও বাস্তবে ততটা নেই। আগের পদ্ধতিতে শিক্ষার্থীরা একটি প্রশ্নের উন্নততর উত্তর তৈরির তাগিদে পাঠ্যবই ছাড়াও অন্যান্য রেফারেন্স বইয়ের সাহায্য নিত। নোট করে শিক্ষকদের দেখাত। শিক্ষক প্রয়োজনে সংশোধন করে দিতেন। ভালো নোট তৈরির প্রয়োজনে জ্ঞান চর্চায় মগ্ন থাকত শিক্ষার্থীরা। কিন্তু সৃজনশীল পদ্ধতিতে ‘কবর’ কবিতা মুখস্থের প্রয়োজন নেই। এখানে কবর কবিতাই কবরস্থ হয়ে গেছে।মুখস্থবিদ্যাকে যতই ব্যঙ্গ করা হোক, এর মাধ্যমেও যে শিক্ষাকে ধারণ করে আত্মাকে বিশুদ্ধ করা যায়, পবিত্র কোরআনের হাফেজরা তারই প্রমাণ। সৃজনশীল পদ্ধতিতে শিক্ষার্থীরা যে শিক্ষাকে ধারণ করার সুযোগই হারাচ্ছে, তা-ই নয়, তারা নিজেরাও ‘হারিয়ে’ যাচ্ছে। উচ্চমাধ্যমিকের পর ঝরে পড়ার সংখ্যা নজরে না এলেও জেএসসি ও এসএসসিতে তা আসছে। ২০১৩ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় শিক্ষার্থী কমেছে এক লাখ ১৬ হাজার ৮৫৪ জন। আর প্রথম দিনেই অনুপস্থিত সাত হাজারেরও অধিক। ঝরে পড়ার অন্যান্য কারণের মধ্যে সৃজনশীল পদ্ধতি বেশি দায়ী বলে অনেকের ধারণা।তাই শূন্যস্থান পূরণ, সত্য-মিথ্যা নির্ণয়, সঠিক উত্তরে টিক চিহ্ন দেওয়া—এমন প্রশ্ন ২৫ নম্বরে সীমাবদ্ধ রেখে রচনামূলক ও সংক্ষিপ্ত উত্তর-প্রশ্ন ৭৫ নম্বর করা যেতে পারে।শাহজালালকলেজ রোড, রংপুর।