চি ঠি প ত্র
অ্যামনেস্টির অবস্থানআন্তর্জাতিক অপরাধ ট্রাইবু্যনাল আইনের সংশোধন করে সরকার বিচারাধীন ব্যক্তিদের মৃতু্যদণ্ডের দিকে ঠেলে দিতে পারে∏অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এই বিবৃতির আইনি ব্যাখ্যার প্রয়োজন আছে বলে আমরা মনে করি। যেকোনো আইনের সংশোধন বিচার-প্রক্রিয়ারই অংশ। আদালতের মাধ্যমে ওই আইনের প্রয়োগ হয়ে থাকে। এ ক্ষেত্রে সরকারের কিছু করণীয় থাকে না। সরকার আইন প্রণয়ন করতে পারে মাত্র। বাংলাদেশসহ পৃথিবীর সব দেশেই আইনের সংশোধন বিচারব্যবস্থার চলমান প্রক্রিয়া। মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত নুরেমবার্গ ট্রাইবু্যনাল আইন পঁাচবার এবং যুগোস্লাভিয়ার মানবতাবিরোধী ট্রাইবু্যনাল আইন ৪৬ বার সংশোধন করা হয়েছিল।আসামি ও বাদীপক্ষের যেকোনো রায়ের বিরুদ্ধে আপিল করার অধিকার আন্তর্জাতিক মান এবং স্বচ্ছ বিচার-প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ মাপকাঠি। এর আগে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবু্যনাল আইনে রায়ের বিরুদ্ধে আসামিপক্ষ আপিল করতে পারত। সরকার শুধু আসামির খালাসের বিরুদ্ধে আপিল করতে পারত। শাসি্ত বৃদ্ধির জন্য আপিলের সুযোগ ছিল না। এই আইন সংশোধনের মাধ্যমে সরকার এবং এজাহারকারীও আপিল বিভাগে আপিল করতে পারবে। অর্থাৎ এই সংশোধনীর মাধ্যমে বাদী ও আসামিপক্ষ ট্রাইবু্যনালের রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ লাভের অধিকারী হয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধের বিচার স্বচ্ছ এবং এর আন্তর্জাতিক মান নিশ্চিত করার জন্য প্রতিনিয়ত পরামর্শ দিয়ে আসছে। অথচ এই সংশোধনীর সমালোচনা করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দুর্ভাগ্যজনকভাবে নিজেদের স্ববিরোধী বক্তব্যের পরিচয় দিয়েছে।আমরা মনে করি, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বিবৃতি বাংলাদেশের বিচারব্যবস্থার প্রতি অনাস্থা সৃষ্টি করতে পারে। সেই সঙ্গে তাদের বক্তব্য বিচার বিভাগের প্রতি সরকারের প্রভাব থাকারও ইঙ্গিত বহন করে। এখানে গুরুত্বপূর্ণ তথ্যটি হলো, ট্রাইবু্যনাল আইনে সর্বোচ্চ শাসি্ত মৃতু্যদণ্ডের বিধান আগে থেকেই আছে। বর্তমান সংশোধনীর মাধ্যমে শুধু অপর্যাপ্ত শাসি্তর বিরুদ্ধে সরকারের আপিল করার অধিকার দেওয়া হয়েছে। আসামির শাসি্তর পরিমাণে কোনো প্রকার পরিবর্তন আনা হয়নি। মানবতাবিরোধী অপরাধের সর্বোচ্চ শাসি্তর দাবিতে শাহবাগে আন্দোলন শুরু হওয়ার পরিপ্রেক্ষিতে সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবু্যনাল আইন সংশোধনের উদ্যোগ নেয়∏ অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এই বক্তব্য ঠিক। পাশাপাশি তাদের এ-ও জানা আছে যে পৃথিবীর সব দেশেই জনগণের দাবি এবং প্রয়োজনেই আইন প্রণয়ন হয়ে আসছে। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবু্যনাল আইনের সংশোধন এর ব্যতিক্রম কোনো কিছু নয়।এ ক্ষেত্রে আমাদের মুক্তিযুদ্ধের ব্যাপারে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ভূমিকার উলে্লখ আশা করি অপ্রাসঙ্গিক হবে না। তাদের ১৯৭১-৭২ সালের বার্ষিক প্রতিবেদনে তৎকালীন পূর্ব পাকিস্তানে পাকিস্তান সেনাবাহিনী এবং তাদের এদেশীয় দোসরদের গণহত্যা, নারী নির্যাতন ও অগ্নিসংযোগের বিষয়ে কোনো বক্তব্য নেই। অথচ দালাল আইনে গ্রপ্তোরকৃত ব্যক্তিদের বিচার যেন আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উপস্থিতিতে করা হয়, তার জন্য বাংলাদেশ সরকারকে অনুরোধ করেছিল অ্যামনেস্টি। লুবনা খোন্দকার ও সামিউল কবির মানবাধিকার আইনজীবী, ঢাকা।আমাদের দায়িত্বগত ২৪ জানুয়ারি মানিকগঞ্জে চলন্ত বাসে তরুণীকে ধর্ষণের মতো বীভৎস ঘটনার পাশাপাশি ফেরিওয়ালা হান্নান মিয়া তঁাকে উদ্ধার করে একটি মহৎ মানবিক ঘটনার জন্ম দিয়েছেন। ইতিমধ্যে বিভিন্ন পত্রপত্রিকায় তঁাকে নিয়ে একাধিকবার লেখালেখিসহ টিভি চ্যানেলগুলোতে তঁার সাক্ষাৎকার প্রচারিত হয়েছে। কিন্তু তঁাকে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় আদর্শ করে রাখতে এবং দেশবাসীকে বেশি বেশি এ ধরনের মহৎ কাজে উদ্বুদ্ধ করতে আমাদের আরও কিছু পদক্ষেপ নেওয়া প্রয়োজন। পদক্ষেপগুলো হতে পারে: রাষ্ট্রীয় সম্মাননা, সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতা, বিশেষ পুরস্কার। বিষয়টি বিবেচনায় নেওয়ার জন্য যথাযথ কতর্ৃপক্ষের কাছে অনুরোধ জানাচ্ছি।সামিনা আখতার, বেতারপাড়া, রংপুর।