চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশুশ্রমপ্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় হলো বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ। এই প্রতিষ্ঠানটিকে জ্ঞানের অগাধ রাজ্য বললেও ভুল হবে না। এখান থেকেই বেরিয়ে আসে বাংলাদেশের ভবিষ্যৎ নেতৃত্ব। শিক্ষার বিস্তার ও মান উন্নয়নে বিশ্ববিদ্যালয়টির ভূমিকা অনন্য। সুশীল সমাজের প্রতিনিধিত্বকারী এ বিশ্ববিদ্যালয়টি জাতির ক্রান্তিকালে সঠিক পথের নির্দেশনা দিয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিশুশ্রম একটি আকার ধারণ করেছে। বলা বাহুল্য, এই শিশুদের অধিকাংশই নিরক্ষর আর বাকিরা শিক্ষার প্রাথমিক স্তর থেকে ঝরে পড়া। বাংলায় একটা কথা প্রচলিত আছে, ‘বাতির নিচে অন্ধকার’।এই বিশ্ববিদ্যালয় জ্ঞানের আলোর বিচ্ছুরণ ঘটাচ্ছে, আবার ঠিক এই স্থানেই একঝাঁক নিষ্পাপ কোমলমতি শিশু শিক্ষার আলো থেকে বঞ্চিত হয়ে শ্রম বিক্রি করে জীবনের ঘানি টানতে ব্যস্ত। আমি একটা বিষয় দেখে বেশি অবাক হয়েছি যে শিশুগুলো ক্রমিক সংখ্যা গণনা করতে পারে না। একটি ছেলে বিভিন্ন রুমে খাবার দিয়ে বেড়ায় কিন্তু সে রুম নম্বর দেখে তা শনাক্ত করতে পারে না। সে আমাকে বলে, ‘ভাইয়া, ৫৫২ নম্বর রুম কোনটি?’ যদিও প্রতিটি রুমের দরজায় নম্বর দেওয়া আছে, তবু সে তা পড়তে পারে না। একটা জরিপে দেখা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলের বিভিন্ন ডাইনিং মেস, রেজিস্ট্রার বিল্ডিংয়ের ক্যানটিনসহ বিভিন্ন দোকানে এক হাজার ৫৮৭ জন শিশু কাজ করে। এদের অধিকাংশের বয়স ১৩ বছরের নিচে। এদের রাত-দিন পরিশ্রম করিয়ে এক হাজার-দেড় হাজার টাকা নামমাত্র পারিশ্রমিক দেওয়া হয়। ক্যানটিন মেসের খাবারের উচ্ছিষ্টাংশ খেয়ে আর ছেঁড়া টুকরা কাপড়চোপড় পরিধান করে এরা বেঁচে থাকে। তীব্র শীতে এদের করুণ অবস্থা কি কেউ চিন্তা করে? একটা ছেলেকে বললাম, ‘তুমি কি আমার কাছে পড়া শিখতে আসবে?’ সে উত্তরে বলল, ‘ভাই, সময় কোথায়, সব সময় কাম আর কাম।’ বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের শিশুশ্রম পরিস্থিতি যদি এই হয়, তবে না জানি সারা দেশে কতসংখ্যক শিশু আজ শিক্ষা অধিকার থেকে বঞ্চিত হয়ে শিশুশ্রমের কবলে পড়ছে। এ বিষয়ে সরকারের নীতিনির্ধারণী মহলের কি কোনো খেয়াল আছে? তারা কি পারে না এই কোমলমতি শিশুগুলোকে ক্যানটিনের থালাবাসন ধোয়ার কাজ থেকে মুক্তি দিয়ে তাদের হাতে বইখাতা তুলে দিতে? শিক্ষা যদি একটি মৌলিক মানবাধিকার হয়ে থাকে, তবে অবশ্যই এই শিশুরা রাষ্ট্রের কাছ থেকে শিক্ষার অধিকার পাওয়ার দাবি রাখে। রাষ্ট্রকে অবশ্যই এই অধিকার পূরণে সচেষ্ট হতে হবে। কারণ, শিক্ষাই উন্নয়নের পূর্বশর্ত আর শিক্ষাটা এই শিশুদের অধিকারও বটে।আল শাহিরয়াররাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।পাবলিক পরীক্ষায় নৈরাজ্যদীর্ঘদিন বন্ধ থাকার পর পাবলিক পরীক্ষায় বিভিন্ন ধরনের নৈরাজ্য, যেমন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, কিছু কিছু পরীক্ষাকেন্দ্র বা হলে অবাধ নকলের সুযোগ প্রদান, নকলে বাধাদানকারী তথা পরীক্ষাকেন্দ্রে দায়িত্ব পালনকারী শিক্ষক-কর্মকর্তার ওপর দুষ্কৃতকারীদের আক্রমণে হতাহতের ঘটনা, পরীক্ষাকেন্দ্রে ক্ষমতাসীন দলের পরিচয়ে অবৈধ ব্যক্তিদের অনুপ্রবেশের মাধ্যমে প্রভাব বিস্তারের অপচেষ্টা ইত্যাদি ঘটনা ঘটতে শুরু করেছে, যা ইদানীং প্রায়শই পত্রপত্রিকায় প্রকাশিত হচ্ছে। পরীক্ষায় নকল একটি মারাত্মক সামাজিক ব্যাধি। স্বাধীনতার পর থেকে বিভিন্ন কারণে পাবলিক পরীক্ষায় নকলের প্রবণতা বাড়তে থাকে এবং একসময় তা চরম আকার ধারণ করে। একপর্যায়ে বিদেশের নামীদামি শিক্ষাপ্রতিষ্ঠানে বাংলাদেশের শিক্ষার মান প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে এবং এ দেশের ছাত্রছাত্রীদের ওই সব শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে একধরনের অনিশ্চয়তার পরিবেশ সৃষ্টি হয়। অবশেষে সবার সম্মিলিত প্রচেষ্টায় বিগত প্রায় এক দশক ধরে পরীক্ষাকেন্দ্রে এ ধরনের নৈরাজ্যমুক্ত পরিবেশ ফিরিয়ে এনে তা বজায় রাখা সম্ভব হয়। বারবার পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস বা পরীক্ষাকেন্দ্রে নকলবাজির ঘটনা ঘটতে থাকলে শিক্ষার্থীরা পড়াশোনার প্রতি আগ্রহ হারায়। স্বল্প মেধাবী তথা ক্লাসে খারাপ ছাত্র হিসেবে পরিচিত কেউ যদি নকলের বদৌলতে পরীক্ষায় বেশি নম্বর পেয়ে ভালো কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি বা বৃত্তিলাভের সুযোগ পায় এবং প্রকৃত মেধাবীরা বঞ্চিত হয়, তাতে সাধারণ ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকদের মনে ক্ষোভ আর হতাশার জন্ম দেয়। এ ধরনের পরিস্থিতি মোটেও কল্যাণকর নয়। তাই এমন অবাঞ্ছিত পরিবেশ থেকে যত দ্রুত সম্ভব মুক্তিলাভ প্রয়োজন। তাই দলীয় পরিচয় বিবেচনায় না এনে এ ধরনের ঘটনায় জড়িত সব অপরাধীকে প্রচলিত আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি প্রশাসনকে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন নিশ্চিত করার মাধ্যমে জাতিকে সহজেই এ ধরনের অভিশাপ থেকে মুক্ত করা সম্ভব।শাহীদুল আযমউত্তর টোলারবাগ, মিরপুর, ঢাকা।