চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাকদের বর্ণমালাসাবেক প্রধান বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমানকে অশেষ ধন্যবাদ। গত ৭ ফেব্রুয়ারি প্রথম আলোয় প্রকাশিত চাক ভাষার ওপর তাঁর লেখাটি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে। লেখাটিতে বলা হয়েছে, ‘চাক ভাষার নিজস্ব কোনো বর্ণমালা নেই’। কথাটি ঠিক নয়। চাকদের নিজস্ব বর্ণমালা রয়েছে। তবে নানা সীমাবদ্ধতার কারণে চাক বর্ণমালার চর্চা হচ্ছে না। চাক ভাষার উচ্চারণ, বাক্যগঠন, বিশেষ্য, বিশেষণ, ক্রিয়াপদ বিচার করলে একে আর্য ভাষা পরিবারভুক্ত বলা যায়। তবে ভাষা-গবেষকেরা চাক ভাষাকে তিব্বতি-বর্মণ পরিবারভুক্ত বলে উল্লেখ করেছেন।মং মং চাক, বান্দরবান।লেখকের বক্তব্যচিঠির লেখককে ধন্যবাদ। এ কথা ঠিক যে ৭ ফেব্রুয়ারি চাক ভাষার ওপর প্রকাশিত আমার লেখায় চাক ভাষার বর্ণমালা সম্পর্কে যথাযথ তথ্য পরিবেশিত হয়নি। কিন্তু সত্বরই সে ভুল ধরা পড়ার পর ২১ ফেব্রুয়ারি ২০১৩ তারিখে প্রথম আলোয় প্রকাশিত ‘ক্ষুদ্র জনগোষ্ঠীর ভাষা’ রচনায় সে ভুল সংশোধন করে আমি লিখেছি যে ‘চাক ও ম্রোদের দীর্ঘদিন কোনো বর্ণমালা ছিল না। এখন তারা নিজেদের উদ্ভাবিত বর্ণমালা ব্যবহার করছে।’মুহাম্মদ হাবিবুর রহমানপাসপোর্টফেব্রুয়ারি ২০১৩-এর কোনো এক সকালে বাংলাদেশ পাসপোর্ট অফিসে গেলাম পাসপোর্ট করার উদ্দেশ্যে। সেদিন দেখতে পেলাম কিছুটা ভিন্ন পরিবেশ। একটি দেয়াললিখন দেখলাম। যা ছিল এ রকম, ‘কোনো দালালকে দেখামাত্র তার কথা ও ছবি রেকর্ড করে একটি নির্দিষ্ট কক্ষে জমা দিন’। দেখে খুশি হলাম। হয়তো বা পরিবেশ কিছুটা পাল্টেছে। যা হোক, ফরম পূরণ করে টাকা জমা দিয়ে সব কাজ সঠিকভাবে সম্পন্ন করলাম। হয়রানির শিকার হলাম না। কিছুদিন পরের কথা, একদিন অপরিচিত একটি নাম্বার থেকে ফোন এল এবং অজানা লোকটি আমাকে মালিবাগ থানার এসআই বলে পরিচয় দিলেন। এবং আমাকে সব সার্টিফিকেট ও জন্মনিবন্ধন সনদের ফটোকপিসহ সংসদ ভবনের পুলিশ বক্সে দেখা করতে বললেন। আমি পুলিশ ভেরিফিকেশনের জন্য তাঁর সঙ্গে দেখা করি। আমার সবকিছু শতভাগ ঠিক থাকা সত্ত্বেও তিনি আমার নানা ভুল ধরা শুরু করলেন। একপর্যায়ে তিনি আমার কাছে সরাসরি দুই হাজার টাকা উৎকোচ চেয়ে বসলেন। পরে এক হাজার টাকায় রফা হলো। বাকি ২০০ টাকা তাঁর মোবাইলে দেব বলে চুক্তি করে এলাম। এর সাত দিন পর আমার গ্রামের বাড়ির (মনপুরা, ভোলা) থানা থেকে একটি ফোন এল। সেই ফোনটি ছিল জনৈক দারোগা সাহেবের। তিনি আমাকে থানায় দেখা করতে বললেন আমার সব সনদসহ। যেহেতু আমি ঢাকায় থাকি, তাই আমার চাচাকে পাঠালাম। সেখানেও চাচার কাছে উৎকোচ চেয়ে বসলেন। কিন্তু কেন? তা না হলে আমার বিরুদ্ধে রিপোর্ট দেওয়া হবে। অবশেষে এক হাজার টাকায় এই পর্বও শেষ হলো।তাহলে এখন একটু হিসাব করি। সরকার ব্যাংকের মাধ্যমে পেল তিন হাজার টাকা, যেটা সম্পূর্ণ বৈধ। এরপর মালিবাগ থানার এসআই সাহেবকে নগদ দিলাম ৮০০, ফোনে দিলাম ২০০। দারোগা সাহেবকে দিলাম এক হাজার। মোট ৩০০০+৮০০+২০০+১০০০=৫০০০ টাকা। ভাবতে পারেন, আমাদের নৈতিকতা কোথায় গেছে। পাসপোর্ট অফিসের দালালদের হাত থেকে কিছুটা বাঁচিয়ে প্রশাসন আমাদের এ কোন দালালদের হাতে ছেড়ে দিল। হয়রানির কি কোনো দিনও শেষ হবে না? ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী এবারও দুর্নীতিতে শীর্ষস্থান দখল করে আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ চিঠিপত্র কলামে ছাপানো আমার এই লেখা কোনো দিন কারও কাজে আসবে না। কিন্তু একটু ভেবে ভালো লাগছে, নিজের তিক্ততা প্রকাশ করতে পারলাম। বদলে যাও বদলে দাও। কীভাবে বদলাব, বলুন। মো. শাকিল অর্থনীতি বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা।পরীক্ষার সময়সূচিদেশের সব মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। একজন শিক্ষার্থীর জীবনে এটি একটি গুরুত্বপূর্ণ ধাপ। এই ধাপেই একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ জীবন নির্ভর করে। তাই এইচএসসি পরীক্ষার প্রস্তুতি একজন শিক্ষার্থীর কাছে অতীব গুরুত্বপূর্ণ। কিন্তু প্রকাশিত সময়সূচিতে দেখা গেছে, কিছু কিছু বিষয়ের পরীক্ষার আগে কম সময় বরাদ্দ দেওয়া হয়েছে। অধিকন্তু সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা দিতে হলে কেবল সাজেশনের আলোকে পড়া যায় না। এর জন্য সমগ্র বইয়ের আগাগোড়া ভালোভাবে পড়া প্রয়োজন; তাই রসায়ন দ্বিতীয় পত্র পরীক্ষার আগে আরও তিন চার-দিন বন্ধ থাকা আবশ্যক। এ ছাড়া পদার্থবিজ্ঞান প্রথম পত্র পরীক্ষার আগেও কিছুদিন বেশি থাকা দরকার। কারণ, এতে তত্ত্বীয় বিষয় ছাড়াও গণিতের অনেক অনুশীলন রয়েছে। এইচএসসি পরীক্ষার ফলাফলের ওপর একজন শিক্ষার্থীর পরবর্তী শিক্ষা অর্জন এবং কর্মজীবন সরাসরি নির্ভরশীল। তাই উল্লিখিত বিষয়ের সাপেক্ষে পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা উচিত বলে আমি মনে করি। এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। লুবাবা আলম নোয়াখালী সরকারি কলেজকলেজ রোড, নোয়াখালী।