চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মায়ের দোয়া’ফার্মগেট থেকে জিগাতলা পর্যন্ত অননুমোদিত রুটে এমা/টেম্পো চলাচল করে, যার ভাড়া বর্তমানে শংকর বা ২৭ নম্বর রোড পর্যন্ত আট টাকা ও জিগাতলা পর্যন্ত ১০ টাকা। অথচ এই ভাড়া কিছুদিন আগেও ছয় টাকা করে নেওয়া হতো। সিগন্যাল গেট, ঢাকা সেনানিবাস থেকে ফার্মগেট পর্যন্ত ভাড়া আট টাকা নেওয়া হয়। দূরত্ব অনুপাতে এই রুট অনেক বেশি লম্বা। হঠাৎ ১৫ জানুয়ারি দেখতে পেলাম, ‘মায়ের দোয়া লি.’ সমিতির নামে একটা ব্যানার ঝুলিয়ে যাত্রীসাধারণকে টিকিট দিয়ে ৮ ও ১০ টাকা ভাড়া নেওয়া হচ্ছে। দুই সপ্তাহ ধরে এভাবে টিকিট দিয়ে একটা সিস্টেম চালু করে ব্যানার ও টিকিট কাউন্টার উধাও। উল্লেখ্য, ব্যানারটি তথা মায়ের দোয়া লি. সমিতির কোনো রেজিস্ট্রেশন নেই। রেজিস্ট্রেশন ছাড়া দুই সপ্তাহ ধরে পুলিশের সামনে এই ব্যানার ঝুলিয়ে একটা সিস্টেম চালুু করে দেওয়া হলো, অথচ এটি দেখার কি কেউ নেই?ব্যাপারটা বিআরটিএ বা পুলিশের দৃষ্টিগোচর করা এই লেখার উদ্দেশ্য। একটি উপযুক্ত ভাড়ার তালিকা এই রুটের শুরু ও শেষপ্রান্তে ঝুলিয়ে দিতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। এতে যাত্রীদের হয়রানি বন্ধ হবে বলে আশা করি। ভুক্তভোগী যাত্রীঢাকা সেনানিবাস।পেনশনভোগীগত ১৮ ফেব্রুয়ারি প্রথম আলোর চিঠিপত্র কলামে প্রকাশিত মো. বেলাল হোসেনের লেখা আমার মতো পেনশনভোগী অনেকেই পড়েছেন। ৩ মার্চ প্রথম আলোতে ঢাকা থেকে এস এম সোহরাব আলী পেনশনভোগী সম্পর্কে লিখেছেন। বর্তমান বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রসহ জীবনধারণের সব জিনিসের দাম সাধারণ মানুষের ধরাছোঁয়ার অনেক বাইরে চলে গেছে।আমি তাঁদের দুজনের বক্তব্যের সঙ্গে একমত। সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, একজন সরকারি কর্মকর্তা বা কর্মচারী যে মূল বেতনে অবসরে গেছেন বা যাবেন, সেই মূল বেতনের সমপরিমাণ টাকা ভালোভাবে বেঁচে থাকার প্রয়োজনে পেনশনভোগীদের দেওয়ার জন্য, একজন সৎ কর্মকর্তা/কর্মচারীর বেঁচে থাকার জন্য খুবই জরুরি। তা না হলে তাঁকে এই বৃদ্ধ বয়সে টাকার অভাবে বিনা চিকিৎসায়, অর্ধাহারে-অনাহারে ধুঁকে ধুঁকে মরতে হবে। আশা করি, সরকার বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনা করে সত্বর ঘোষণা দেবে। একজন ভুক্তভোগী অবসরপ্রাপ্ত কর্মকর্তা।ভাষণের মর্যাদাবঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণ জাতিকে যতটা আন্দোলিত ও অনুপ্রাণিত করেছিল, পৃথিবীর অন্য কোনো রাজনৈতিক নেতার ভাষণ স্বীয় জাতিকে সম্ভবত ততটা প্রভাবিত করতে পারেনি। ভাষণটি আজও আমাদের অন্যায়ের বিরুদ্ধে দ্রোহ, প্রতিবাদী স্পৃহা, অধিকার আদায়ে চেষ্টা, সর্বোপরি সম্মুখ যুদ্ধে অকুতোভয়ে লড়ে যাওয়ার মানসিকতা তৈরি করে। জাতীয়তাবাদী চেতনা তৈরির ক্ষেত্রেও এটি অনবদ্য। কিন্তু পরিতাপের বিষয় হলো, মহাকাব্যিক এই ভাষণ যত্রতত্র যেনতেনভাবে বাজানো হচ্ছে। আওয়ামী লীগের নব্য ও সুবিধাবাদী কিছু নেতা-কর্মী নিজেদের আত্মপরিচয় তুলে ধরতেই এমনটি করে থাকেন বলে মনে হয়। অনেক সময় পাড়া-মহল্লায় ভীষণ শব্দে সময়ে-অসময়ে চালানো হয় ভাষণটি। ছাত্রছাত্রী, রোগী, বৃদ্ধ—সবারই এতে ব্যাঘাত ঘটে, তা বলাই বাহুল্য। কিছু অতি-উৎসাহী নেতা-কর্মী কি প্রকারান্তরে ভাষণটিরই অসম্মান করেন না? পৃথিবীর অন্যান্য দেশে লোকালয়ে উচ্চ শব্দ করাই দণ্ডনীয় অপরাধ।যা হোক, এ বিষয়ে আমার প্রস্তাব হচ্ছে, ভাষণটির প্রতি সম্মান ও আগ্রহ অক্ষুণ্ন রাখতে তা বাজানোর ব্যাপারে একটি বিধিনিষেধ-সংবলিত নির্দেশ দলের উচ্চপর্যায় থেকে তৃণমূলে পৌঁছে দেওয়া, যাতে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভাষণটি শোনে এবং মর্মার্থ উপলব্ধি করতে পারে কোনো রকম বিঘ্ন ছাড়াই।আরেফিন, ঢাকা [email protected]স্বাগত লোডশেডিং‘এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান।’ কিন্তু এখন নতুন শিশুকে নয়, জায়গা করে দিতে হবে ‘লোডশেডিং’ নামের বাংলাদেশের একটি জাতীয় সমস্যাকে। শীতের আবহ কাটতে না-কাটতে আমরা টের পাচ্ছি এর ভয়ানক যন্ত্রণা। রাজধানী ঢাকাসহ দেশব্যাপী সবাই শুনতে পাচ্ছে ঋতু পরিবর্তনের এই লাল সংকেত। যাদের রয়েছে আইপিএস, ইউপিএস ইত্যাদির দ্বারা কৃত্রিমভাবে বিদ্যুৎ উৎপাদনের সামর্থ্য, তাদের অবশ্য এ ধরনের যন্ত্রণা উপলব্ধি করার ঝামেলা নেই। কিন্তু আমরা যারা সাধারণ নাগরিক, তারা এ যন্ত্রণা টের পাচ্ছি হাড়ে হাড়ে। বর্তমান সরকার ক্ষমতায় আসার আগে বিদ্যুতের সমস্যা নিরসনের যে প্রতিশ্রুতি দিয়েছিল, দুই বছর পার হওয়ার পরও তার সঠিক বাস্তবায়ন দেখা যাচ্ছে না। বিদ্যুতের এই স্বল্পতার কারণে দেশের ক্ষুদ্র-বৃহৎ সব কলকারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে চরমভাবে। অর্থনৈতিকভাবে বাড়ছে আমাদের ক্ষতির অঙ্ক। শিক্ষাক্ষেত্রের দিকে তাকালে দেখতে পাচ্ছি, প্রচণ্ড গরম ও আলোকস্বল্পতার কারণে কম ক্ষতিগ্রস্ত হচ্ছে না ছাত্রছাত্রীদের পড়াশোনা। দিন শেষে কর্মক্লান্ত মানুষগুলো বাসায় ফিরে পাচ্ছে না তাদের দেহ-মন শান্ত করার একটু স্থায়ী নিশ্চয়তা। বিদ্যুৎ সংকটসহ অন্যান্য সমস্যা ছাড়াও হিংসা-প্রতিহিংসা, ক্ষমতার গৌরব, ক্ষমতা হারানোর বিদ্বেষ প্রভৃতির মতো মানসযুদ্ধের মাঠে প্রতিনিয়ত বলি হচ্ছি আমরা সাধারণ মানুষ। সব মিলিয়ে ব্যাহত হচ্ছে দেশের সার্বিক উন্নয়ন। সবশেষে আমাদের দেশের কর্তা-প্রধানদের কাছে অনুরোধ, নিজেদের স্বার্থে নয়, সারা দেশের মানুষের সার্বিক উন্নয়নের কথা ভেবে বিদ্যুৎ-স্বল্পতাসহ অন্য সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলো নিরসনের মাধ্যমে দেশকে সামনে এগিয়ে নিন। তাতে জনগণও সর্বদা তাদের পাশে থাকবে বলে আশা করি।মো. আলী আহমেদহিসাববিজ্ঞান, দ্বিতীয় বর্ষ, সরকারি বাঙলা কলেজ, ঢাকা।