চি ঠি প ত্র
সামাজিক সচেতনতাদুর্নীতি কখনোই একটি দেশকে, একটি জাতিকে মাথা তুলে দাঁড়াতে দেয় না। পোকা যেমন ধীরে ধীরে জিনিসপত্রের ক্ষতিসাধন করে, বোঝা যায় না, তেমনি দুর্নীতিও একটি সমাজকে, সভ্যতাকে একইভাবে কুরে কুরে খায়; যা অতি ভয়ংকর।বর্তমানে পত্রিকায় বিভিন্ন দুর্নীতির খবর পড়ে মনটা খারাপ হয়ে যায়। যেমন: যদি কোনো নিয়োগে দুর্নীতি হয়, তবে সেখানে কখনোই মেধাসম্পন্ন কর্মী পাওয়া যায় না। এ কারণে ব্যাহত হবে উন্নয়ন, প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে। আর সেটা সার্বিক অর্থনীতিতে প্রভাব ফেলবে।দুর্নীতির কারণে পরিবেশ এতটাই কলুষিত হয়, এর কুফলের পরিণাম সবাইকে কম-বেশি ভোগ করতে হয়; দেখা দেয় অর্থনৈতিক বৈষম্য। বেশি ক্ষতিগ্রস্ত হয় নিম্নবিত্ত ও মধ্যবিত্তরা, যা দুঃখজনক।আসুন, আমরা সবাই একবাক্যে দুর্নীতিকে ‘না’ বলি। প্রয়োজন দুর্নীতিকে চিরতরে নির্মূল করা। সে জন্য দরকার দুর্নীতির সঙ্গে যারা জড়িত, তাদের কঠোর শাস্তি দেওয়া। অন্যদিকে নতুন প্রজন্মের সামনে দুর্নীতির কুফলগুলো তুলে ধরে তাদের (নতুনদের) মানসিকভাবে তৈরি করতে হবে দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধব্যবস্থা গড়ে তুলতে। যাতে কোনোভাবেই যেন কারও কাছে দুর্নীতি প্রশ্রয় না পায়।সঞ্জয় কুমার ভৌমিক, শ্রীমঙ্গল।