চি ঠি প ত্র
মেধাবৃত্তি নিয়ে বাণিজ্যদৈনিক প্রথম আলো চিঠিপত্র বিভাগে প্রকাশিত উল্লিখিত বিষয়ে লেখাগুলোর সঙ্গে অভিভাবক হিসেবে আমিও একমত। বিষয়টি আরেকটু বিস্তারিত সংযুক্তির জন্য আমার এ লেখা। ইতিপূর্বে শিক্ষার্থীদের বইয়ের ভাষা থেকে একটি নির্দিষ্ট প্রশ্নের একটি নির্দিষ্ট উত্তর ছিল। স্মৃতি আরও কিছু ভাব ভাষা লাগিয়ে সুন্দর সাজানো-গোছানো একটি উপযুক্ত উত্তর ঠিক করত। বর্তমানে একই প্রশ্নের উত্তর বিভিন্ন জন বিভিন্নভাবে খাতায় লেখে। কোনো প্রশ্নেরই সঠিক কোনো উত্তর না থাকায় যার যেমন ইচ্ছে, সে সেভাবেই পরীক্ষার খাতায় লিখছে। কারও উত্তর বড়, কারও উত্তর ছোট। সবাই নম্বর পাচ্ছে প্রচুর। পরীক্ষার হলে ভাষা নিয়ে চিন্তা করতে করতেই অনেক সময় শেষ। কারণ, অধিকাংশ সৃজনশীল প্রশ্ন আলোচ্য বিষয়ের বাইরে থেকে নেওয়া, যা বাচ্চাদের মাথা গোলমাল করা ছাড়া আর কিছুই নয়। এখন তাদের জ্ঞানের পরিধি বাড়ানোর সময়, যখন লেখার সময় তখন সৃষ্টি করতে দেওয়া যায় না। শিখতে শিখতে সৃষ্টি করা যায়। কেউ ৯৯% নম্বর পেয়ে এ-প্লাস, কেউ ৮০% নম্বর পেয়ে এ-প্লাস পায়। এখানে সবাই সমান। ভবিষ্যতে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় নম্বরের ভিত্তিতে মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, ইউনিভার্সিটি, কলেজে ভর্তির প্রক্রিয়া শুরু হবে। কে কত নম্বর পেল, তা ছাত্রছাত্রীদের কাছে অস্পষ্ট। পরীক্ষায় প্রাপ্ত তাদের নম্বর সব ছাত্রছাত্রীর জানা থাকলে ভর্তির বিষয়ে তারা নিজেরাই নিশ্চিত হতে পারবে। বর্তমানে শিক্ষা পদ্ধতি এমন পর্যায়ে পৌঁছেছে যে যার মেধা আছে তার মূল্যায়ন নেই, আর যার মূল্যায়ন আছে, তার মেধা নেই।অভিভাবকদের মত হলো, বোর্ডের কারসাজি বন্ধ হোক। আমাদের বাচ্চাদের মেধা নিয়ে বাণিজ্য বন্ধ হোক, বাচ্চাদের প্রাপ্ত নম্বর সরবরাহ করা হোক এবং কোনো গোপনীয়তা নয়, স্বচ্ছতা বজায় থাকুক প্রকাশিত ফলাফলে। প্রয়োজনে শিক্ষা পদ্ধতি বাংলাদেশের শিশুদের উপযোগী, বাংলাদেশের পরিবেশ উপযোগী করার জন্য অভিভাবকদের মত গ্রহণ করা হোক। শামসুন নাহার খানমচাউলিয়াপট্টি, দিনাজপুর।