চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেলিনা পারভীন উড়ালসড়ক১৪ ডিসেম্বর ১৯৭১ সালের মহান স্বাধীনতাযুদ্ধে একমাত্র নারী সাংবাদিক, কবি, সাহিত্যিক, লেখিকা, বুদ্ধিজীবী সেলিনা পারভীন, আমার ‘মা’, রায়েরবাজার বধ্যভূমিতে পাকিস্তানি ও তাদের এদেশীয় দালাল রাজাকার, আলবদর বাহিনীর হাতে নির্মমভাবে শহীদ হন। আজিমপুর নতুন কবরস্থানে মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত এলাকায় তাঁকে সমাহিত করা হয়েছে। তিনি শিলালিপি পত্রিকার প্রকাশক ও সম্পাদক ছিলেন এবং একই সঙ্গে তিনি ললনা পত্রিকায়ও কর্মরত ছিলেন।১৯৭১ সালে তিনি নিজেকে মুক্তিসংগ্রামে জড়িয়ে ফেলেন। নিজস্ব পত্রিকা শিলালিপির বিক্রয়লব্ধ অর্থ দিয়ে তিনি সেই সময় স্থানীয় মুক্তিযোদ্ধাদের ওষুধ, অর্থ ও খাবার দিয়ে সহযোগিতা করেছিলেন। এসব কর্মকাণ্ডের জন্যই তিনি স্বাধীনতার বিপক্ষের লোকদের নজরে পড়ে যান। পত্রিকাটি তৎকালীন সরকার নিষিদ্ধ ঘোষণা করে। ফলে ১১৫ নম্বর সিদ্ধেশ্বরীর বাসা (বর্তমানে ২৯ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক) থেকে দুপুরের ভাত খাওয়ার আগে তাঁরই হাতের গামছা দিয়ে তাঁকে চোখ বেঁধে নিয়ে যাওয়া হয় আলবদর বাহিনীর কমান্ডার ইনচার্জ ফেনীর কুখ্যাত রাজাকার নরপিশাচ চৌধুরী মাঈনউদ্দিনের সহায়তায়।মায়ের স্মৃতি ধরে রাখার জন্য ১৯৯৩ সাল থেকে অক্লান্ত পরিশ্রম করেছি। দীর্ঘ নয় বছর ২০০২ সালের ২০ মার্চ তৎকালীন মেয়র মোহাম্মদ হানিফের আদেশবলে মৌচাক মোড় থেকে মগবাজার পর্যন্ত রাস্তাটি ‘শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক’ নামকরণ করা হয়। বিভিন্ন পয়েন্টে আমি পাঁচটি ফলক স্থাপন করেছি এবং সিটি করপোরেশন দুই মাথায় দুটি ফলক স্থাপন করে দিয়েছিল। রাস্তাটির কোনো উদ্বোধন করা হয়নি, বরং আমি লিফলেট প্রচার করে, মাইকিং করে, প্রতিটি হোল্ডিং, দোকান, স্কুল, কলেজ ও প্রতিষ্ঠানে দেখা করে অনুরোধ করেছি রাস্তার নামটি ব্যবহারের জন্য। বর্তমানে এই রাস্তার ওপর মগবাজার-মৌচাক পয়েন্টে উড়ালসড়ক নির্মিত হলে রাস্তাটি অনেকটাই ঢাকা পড়ে যাবে বলে আমার মনে হয়। ইতিমধ্যে উড়ালসড়কের পাইলিংয়ের কাজ শুরু হওয়ায় আমার স্থাপন করা ফলকগুলো ভেঙে ফেলা হয়েছে। খোঁজ নিয়ে জানলাম, ওই সব জায়গায় পিলার হবে। রাস্তা থাকবে, তবে তা সরু হয়ে যাবে। আমার আশঙ্কা, উড়ালসড়ক নির্মিত হলে আমার মায়ের নামে ঢাকার মৌচাক মোড় থেকে মগবাজার পর্যন্ত রাস্তাটি মুছে যাবে।আমি যতটুকু সম্ভব খোঁজ নিয়ে জেনেছি, সরকার মগবাজার-মৌচাক পয়েন্টে উড়ালসড়ক নির্মাণ করতে যাচ্ছে, তবে এর নাম এখনো ঠিক হয়নি। ঢাকা ও এর আশপাশে আরও কিছু উড়ালসড়কের নামকরণ সরকার করেছে। তাই মহান মুক্তিযুদ্ধে শহীদ সাংবাদিক ও বুদ্ধিজীবী সেলিনা পারভীনের আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ নবনির্মিত উড়ালসড়কের নাম ‘শহীদ সাংবাদিক সেলিনা পারভীন ফ্লাইওভার’ রাখার জন্য সবিনয় আবেদন করছি। ১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধে শহীদ একমাত্র নারী সাংবাদিক সেলিনা পারভীনের মুক্তিযুদ্ধে অসামান্য অবদান ও তাঁর আত্মত্যাগকে সবার কাছে তুলে ধরার এই প্রয়াস।এ অবস্থায় সরকারের কাছে বিনীত প্রার্থনা, উল্লিখিত বিষয় সহানুভূতির সঙ্গে বিবেচনা করে নবনির্মিত উড়ালসড়কের নাম ‘শহীদ সাংবাদিক সেলিনা পারভীন ফ্লাইওভার’ রাখার মধ্য দিয়ে স্বাধীনতাযুদ্ধে মায়ের ত্যাগকে প্রকৃতভাবে মূল্যায়ন করে আমাকে চিরঋণী করবেন। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য বিনীত অনুরোধ করছি।মো. সুমন জাহিদশহীদ সাংবাদিক সেলিনা পারভীনের ছেলে।বাংলাদেশ ডাক বিভাগবাংলাদেশ ডাক বিভাগ এ দেশের অন্যতম প্রাচীন সেবামূলক সরকারি একটি প্রতিষ্ঠান। ডাক বিভাগের প্রয়োজনীয়তা অতীতে যেমন ছিল, ভবিষ্যতেও থাকবে আশা করা যায়। তবে আধুনিক যুগের গতিময়তা আর কাজের বৈচিত্র্যের সঙ্গে তাল মেলাতে ব্যর্থ হওয়ায় সরকারি এ প্রতিষ্ঠান অনেকটা নির্জীব এবং গুরুত্বহীন হয়ে পড়েছে। দক্ষ জনবলের অভাব, অর্থসংকট, উপযুক্ত কর্মপরিকল্পনা ও সরকারি যথাযথ পৃষ্ঠপোষকতার অভাবই মূলত এ জন্য দায়ী। অথচ ডাক বিভাগের কাজগুলোকে যুগোপযোগী করে সেগুলো বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান যেমন কুরিয়ার সার্ভিস, মোবাইল ফোন কোম্পানি ইত্যাদি দিনে দিনে ফুলে-ফেঁপে উঠছে এবং কলেবর বেড়ে চলেছে। পক্ষান্তরে গ্রামগঞ্জ বা শহরেও ডাকঘরের সংখ্যা এমনকি চিঠি ফেলার ডাকবাক্সের প্রচণ্ড স্বল্পতা দেখা যায়। শহরের রাস্তার পাশে দু-একটি ডাকবাক্সের অবস্থা এমন জরাজীর্ণ যে সেগুলো নিয়মিত খোলা হয় কি না সন্দেহ। ফলে মানুষ সরকারি ডাকযোগে চিঠিপত্র বা ডকুমেন্ট প্রেরণের চিন্তা বাদ দিতে বাধ্য হয়। অথচ বড় বড় শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, বিপণিকেন্দ্র বা গার্মেন্টস কারখানার কাছাকাছি সরকারি ডাক বিভাগের সেবা কার্যক্রম বাড়ানোর মাধ্যমে মানুষকে ডাক বিভাগের প্রতি আকৃষ্ট ও আস্থা পুনঃপ্রতিষ্ঠায় সহায়ক করে তোলা সম্ভব।মাত্র কিছুদিন আগে সরকারি ডাক বিভাগ মোবাইল ফোনের মাধ্যমে দ্রুত মানিঅর্ডার সার্ভিস চালু করেছে। এটি দিনে দিনে বেশ জনপ্রিয় হয়ে উঠছে। তবে এমন একটিমাত্র কাজই যথেষ্ট নয়। সরকারি ডাক বিভাগকে একটি সক্ষম ও টেকসই প্রতিষ্ঠানে পরিণত করতে অবশ্যই এর কাজের পরিধি, ধরন এবং সেবার মান বৃদ্ধি জরুরি। এ জন্য ডাক বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদেরই আধুনিক ধ্যান-ধারণা, কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে জনগণের চাহিদা পূরণে সক্ষম করে গড়ে তুলতে উদ্যোগী ভূমিকা রাখতে হবে।শাহীদুল আযমউত্তর টোলারবাগ, মিরপুর, ঢাকা।হরতালহরতাল একটি দেশের অর্থনীতিতে বিপর্যয় ডেকে আনে। হরতালে দেশের মানুষের দৈনন্দিন কাজকর্মে চরম বিঘ্ন ঘটে। হরতালের কারণে বিভিন্ন ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ থাকায় শিক্ষার্থীরা সেশনজটের কবলে পড়ে। বর্তমানে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষা চলাকালেও হরতাল ডাকা হচ্ছে। এতে শিক্ষার্থীদের পরীক্ষা প্রস্তুতিতে চরম সমস্যা হচ্ছে। হরতালের কারণে চাকরিজীবী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অবর্ণনীয় দুর্ভোগে পড়েন। দিনমজুর, ফুটপাতের দোকানি ও পরিবহনশ্রমিকেরা হরতালের দিন উপার্জন না থাকায় অর্ধাহারে, অনাহারে দিন কাটান। জনগণের কাছে বর্তমানে হরতাল মানেই দুর্ভোগ, বোমাবাজি, মানুষ হত্যা, দোকানে লুটপাট, যানবাহন ভাঙচুর, অগ্নিসংযোগ প্রভৃতি। একসময়ের দাবি আদায়ের অহিংস কিন্তু কার্যকর পদ্ধতি হরতাল আজ নোংরা রাজনীতির কূটচালে জনগণের জন্য এক বিরাট অভিশাপ। বিরোধী দলগুলো জনগণের অসুবিধার কথা বিবেচনা না করে যখন-তখন হরতাল দিচ্ছে। বিরোধী দলগুলোর উচিত, তাদের দাবি আদায়ে হরতালের পরিবর্তে বিকল্প শান্তিপূর্ণ কর্মসূচি দেওয়া। হরতাল নামক অশুভ দানবের আশু সংহার প্রয়োজন। সংসদে আইন করে হরতাল বন্ধ করুন। জনগণের দুর্ভোগ লাঘব করুন।উজ্জ্বল দাস পোদ্দারধানমন্ডি, ঢাকা।