চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টোকিওর দূতাবাসজাপানের উত্তর-পূর্বাঞ্চলের সেনদাইয়ে ভূমিকম্প ও সুনামি আঘাত হানে। সেখান থেকে টোকিওর দূরত্ব খুব বেশি না হলেও টোকিওতে মানুষ এখনো প্রায় স্বাভাবিক জীবন যাপন করছে। বিশ্বের বাদবাকি সব দেশের দূতাবাস তাদের নিজ নিজ দেশের মানুষদের খোঁজখবর রাখছে, দুর্গত এলাকা থেকে সরিয়ে নিচ্ছে এবং সবকিছু তদারক করছে (যথা—চীন, ইন্দোনেশিয়া)। বাংলাদেশ দূতাবাসকে এ ধরনের কোনো কাজে দেখা না গেলেও গত ১৫ মার্চ টোকিওর বাংলাদেশ দূতাবাসটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। আর কোনো দেশের দূতাবাস বন্ধ ঘোষিত হয়েছে? না।হায় রে বাংলাদেশ! স্বাধীনতার পর থেকে যে দেশটি এককভাবে বাংলাদেশকে সহযোগিতা করে আসছে এবং যে দেশটিতে বাঙালিরা সব থেকে নিরাপদে বসবাস করে, সে দেশের বিপদের সঙ্গে তামাশা! এই দূতাবাস বন্ধ হওয়ার খবরের সঙ্গে সঙ্গে জাপানে বসবাসরত সব বাঙালি ও বাংলাদেশের সব মানুষের মনে ভয়াবহ আতঙ্ক ছড়িয়ে পড়ে। দূতাবাস বন্ধের আগ পর্যন্ত এখানে মানুষজন একে অপরের কাছে খবর জানতে চাইত, তারা নিরাপদ তো? অবস্থাটা কী? কিন্তু যেই মাত্র দূতাবাস বন্ধ ঘোষণা করা হলো, সবার মাঝে এমন ভয় কাজ করল যে, এই বুঝি আমরা মরে গেলাম! অবস্থা যদি ভয়াবহ না-ই বা হবে, তাহলে কোনো দেশের দূতাবাস বন্ধ ঘোষণা করা হয়!একদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী জাপানের রাষ্ট্রদূতকে জাপানে সাহায্য দল পাঠানোর প্রস্তাব দেন, অন্যদিকে জাপানে বাংলাদেশের দূতাবাস বন্ধ ঘোষণা করা হয়! জাপানে যে বাংলাদেশিরা রয়েছেন, তাঁরা এই বিপদের সময় কোথায় সাহায্য চাইবেন? যার কাছে সাহায্য চাওয়ার কথা, সেই দূতাবাসই যদি বন্ধ থাকে!সরকার বারবার যতই প্রবাসীদের রেমিট্যান্সের অবদানের কথা মুখে বলুক না কেন, কার্যত প্রবাসীরা এখন পর্যন্ত দেশে (বিমানবন্দর) বা বিদেশে (দূতাবাস) সাধারণ সেবাও যথাযথভাবে পান না। এই অবস্থায় আমাদের অনুরোধ, কোনো উপকার করতে না পারলেও যে দেশটিতে আমরা আছি এবং যে দেশটি এককভাবে বাংলাদেশকে নানা ক্ষেত্রে অবিরাম সহযোগিতা দিয়ে আসছে, তাদের বিপদের সঙ্গে তামাশা করে আমাদের লজ্জিত করবেন না। জাপান সরকার ও জনগণের কাছে দূতাবাস বন্ধ করার জন্য দুঃখ প্রকাশ করা উচিত। আর প্রবাসী বাঙালিদের সেবা দেওয়া হবে কি না, তা নিয়ে আবার ভাবুন। আমাদের অনুরোধ, সেবা না দেন, হয়রানি করবেন না।মুহাম্মদ আলাউদ্দিনওসাকা, জাপান।