চি ঠি প ত্র
একটুকু বাসাপ্রথম আলোয় দেখলাম বিভিন্ন এলাকার সঙ্গে বড়লেখায়ও হিন্দুধর্মাবলম্বীদের দু-তিনটি ঘরদোর ভাঙা হয়েছে। বড়লেখা অসাম্প্রদায়িক এলাকা। তবে পাণিধারটা রাজনীতির আখড়া ব্রিটিশ আমল থেকে। রামকুমার পুরকায়স্থ সিলেটকে বাংলায় রাখার আন্দোলন করলে প্রতিপক্ষ জ্ঞানের অভাবে রাজনীতি করে পাকিস্তানে যাচ্ছে বলে প্রচারণা করে। ওই সময় তাঁর ছোট ছেলে রণেন্দ্র পুরকায়স্থও প্রতিপক্ষের সঙ্গে যোগ দিয়ে করিমগঞ্জে পিতার বিপক্ষে যান। যে কারণে দীর্ঘদিন পর করিমগঞ্জ থেকে পাণিধার আসতে পারেন।দুবারে আইএ পাস করার পর পড়াশোনা আর চালাতে না পারলে প্রধান শিক্ষক নীরদ সিংহকে বলে পিসি হাইস্কুলে চাকরির ব্যবস্থা করেন রামকুমার পুরকায়স্থ। তিন মাস পর প্রধান শিক্ষক ফিরিয়ে দেন তাঁকে। তাঁর ছেলে রূপককে আমি বিএডে ভর্তি এবং চাকরির ব্যবস্থা করি। যাতে বাড়িটাও দেখাশোনা করতে পারে এবং চাকরিও করতে পারে। কিন্তু সে তার বাবার মতো অজ্ঞ হয়েছে। তাই গ্রামটিতে ঝগড়া-বিবাদ লেগেই আছে অকারণে জ্ঞানের অভাবে। সহজ কথা সহজে বুঝতে পারে না। ওই অন্তর্দ্বন্দ্বের কারণেই হিন্দু অধ্যুষিত এলাকাগুলো আক্রান্ত হয়।আমাদের বাড়িটা দেবোত্তর সম্পত্তির অন্তর্ভুক্ত। জায়গা-জমি কিছু দেবোত্তর, কিছু দেবোত্তরের বাইরে বলেই জানি। বাড়ির লোকেরা যা বলে তা-ই জানি। এবার একটু ভেতরে ঢুকতে চেষ্টা করছি বলে বাড়িতে থাকতে চাই। তাই আলাদা ঘরের দরকার। দেবোত্তর সম্পত্তিতে সব নাতি থাকার জন্য সমান ঘর পাবে। এটা দিতে বাড়ির লোকেরা নারাজ, প্রত্যেক নাতিই যে একজন সেবাইতও বটে, এ জ্ঞান বাবার মতো ছেলে রূপক মাস্টারেরও নেই।এভাবে প্রতিটি হিন্দুপাড়ায় কলহ-দ্বন্দ্ব লেগেই আছে বলে সাম্প্রদায়িক আক্রমণের সুযোগ হয়। পুলিশ প্রশাসনও সে চিন্তা মাথায় রেখে অনুসন্ধান চালালে সাম্প্রদায়িক কালিমা কিছুটা মুছে যাবে। বৃদ্ধ বয়সে বাড়িতে থাকতে মন চায়। সেই সুযোগটিও আমি বাড়িতে পাই না।রাধাকান্ত রায়ইস্কাটন, ঢাকা।চাকরিতে প্রবেশের বয়স বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে ছাত্রছাত্রীদের বের হতে সেশনজট ও অন্যান্য কারণে ২৮-২৯ বছর হয়ে যায়। কিন্তু চাকরিতে প্রবেশের বয়স ৩০ বছর হওয়ায় দু-এক বছরের মধ্যে সীমিতসংখ্যক পদে বিপুলসংখ্যক শিক্ষিত যুবকের চাকরি লাভ কঠিন হয়ে দাঁড়ায়। ফলে তাঁদের বয়স ৩০ বছর অতিক্রম করে। চাকরিতে আবেদনের সুযোগ হারিয়ে তাঁরা বেকার হয়ে পড়েন। এসব কারণে উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে ছাত্রছাত্রী ও অভিভাবকেরা নিরুৎসাহিত হচ্ছেন, যা দেশের জন্য কোনোক্রমেই ভালো লক্ষণ নয়। সরকার হঠাৎ করে ২০১১ সালের ২৬ ডিসেম্বর থেকে চাকরির মেয়াদকাল দুই বছর বাড়ানোয় বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির পদ বর্ধিত দুই বছর খালি হচ্ছে না বিধায় শিক্ষিত বেকার যুবকের সংখ্যা দ্রুত হারে বৃদ্ধি পেয়েছে। বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীরা ভবিষ্যৎ অন্ধকার দেখে বারবার চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর জন্য পত্রিকার মাধ্যমে সরকারের কাছে আবেদন করে আসছেন। তাঁরা প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়ে স্মারকলিপি দিয়েছেন। বাস্তবতা অনুধাবন করে স্পিকার জাতীয় সংসদে জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার সময় চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করার প্রস্তাব করেন। বর্তমানে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায়। তাদের নির্বাচনী এজেন্ডাগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল যুদ্ধাপরাধীদের বিচার, ডিজিটাল বাংলাদেশ, নতুন কর্মসংস্থান সৃষ্টি দ্বারা বেকার সমস্যা সমাধান ও শিক্ষাক্ষেত্রে সেশনজট হ্রাস। বিপুলসংখ্যক যুবক এসব এজেন্ডায় সাড়া দিয়ে ভোট প্রয়োগ করেন। সরকার গঠনে যুবকদের ভোট সব সময় উল্লেখযোগ্য ভূমিকা রাখে। সরকারের যেহেতু আর্থিক ক্ষতির কোনো কারণ নেই, সেহেতু বিপুলসংখ্যক শিক্ষিত বেকার যুবকের চাকরিতে প্রবেশের সুযোগ সৃষ্টির লক্ষ্যে পার্শ্ববর্তী দেশ ভারত ও পৃথিবীর অন্যান্য উন্নয়নশীল দেশের সঙ্গে সামঞ্জস্য রেখে চাকরিতে প্রবেশের বয়স সর্বনিম্ন ৩৫ বছর করার বিষয়টি মানবিক কারণে জরুরি ভিত্তিতে বিবেচনায় নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি আকর্ষণ করছি।মো. শাহজাহান খন্দকারমুরাদপুর, কুমিল্লা।