চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংলাপই সমাধানদেশের রাজনৈতিক জটিলতা ক্রমেই জটিল থেকে জটিলতর আকার ধারণ করছে। হরতালের ভয়ংকর পরিণতি জনগণকে মারাত্মকভাবে বিপৎসংকুল অবস্থার মধ্যে নিক্ষেপ করছে। জনগণ যখন বাংলাদেশ নামক গোলাপটিকে প্রস্ফুটিত করতে ব্যস্ত, তখনই শুরু হলো ভয়াল তাণ্ডব। শুরু হলো হরতাল, ভাঙচুর, মারপিট, গোলাগুলিসহ নাশকতামূলক কর্মকাণ্ড। এর সবকিছুর মূলে রয়েছে কিছু বিতর্কিত বিষয়। তার মধ্যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার, যুদ্ধাপরাধীর বিচার রয়েছে শীর্ষে। দুটি প্রধান দলই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে কয়েকবার। বলা যায়, দলীয় উদ্দেশ্য আদর্শ জনগণের কল্যাণবহির্ভূত হলে তা কোনোক্রমেই সম্ভব হতো না। অথচ সেই স্বনামধন্য দল দুটি, যারা দেশের স্বার্থ রক্ষায় নিবেদিতপ্রাণ, জনগণের জানমাল রক্ষায় সিদ্ধহস্ত, তারাই সংঘাতের চরম শিখরে অবস্থানরত। দুটি দলের নেত্রীদ্বয়ই দেশের স্বার্থরক্ষায় হাতে হাত রেখে ১৯৯০ সালে এরশাদশাহির পতন ঘটান এবং দেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করেন। পুনরায় যদি তাঁরা জাতীয় মাঙ্গলিক ও সুহূদয়পূর্ণ উদ্যোগ গ্রহণ করতে উদ্যোগী হন, সমমর্মিতা, সহনশীলতা ও সদিচ্ছার আবহ সৃষ্টি করতে চান, সর্বোপরি বর্তমান সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণ ঘটাতে চান, তবে সংলাপই এই সমস্যার সমাধান।তাই সরকার ও প্রধান বিরোধী দল বিএনপিকে সংসদের সুষ্ঠু পরিবেশ বজায় রেখে সংলাপের মাধ্যমে এই জটিলতার সমাধানকল্পে বসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। মো. মেজর আহাম্মেদঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা।অভিনন্দন বাংলা ক্রিকেটসারা দেশে যখন বোমাবাজি, গোলাবাজি, মৃত্যু, শোক; আমাদের ক্রিকেটাররা তখন দেশের সুনাম অর্জনের জন্য রোদ-বৃষ্টিতে নেমে যুদ্ধ করছিলেন শ্রীলঙ্কার মাটিতে। সেই যে গত বছর এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে শুরু হলো বাংলাদেশের অগ্রযাত্রা। তারপর একে একে বিশ্ব চ্যাম্পিয়ন দুই দল শ্রীলঙ্কা, ভারতকে পরাজিত করে ফাইনালে ওঠা। টি-টোয়েন্টি বিশ্বকাপে চোখ ধাঁধানো নৈপুণ্য, এরপর ওয়েস্ট ইন্ডিজ সিরিজ জয়। বর্তমানে শ্রীলঙ্কার মাটিতে সিরিজ ড্র। অসাধারণ, চমৎকার। আমরা গর্বিত, আনন্দিত।মুশফিক-নাসিরদের সাফল্য ক্রিকেট-বিশ্বে আমাদের মাথা উঁচু করে দিয়েছে।অভিনন্দন তোমাদের।রায়হান, ঢাকা।[email protected]