চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হোমিও চিকিত্সাআমাদের দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে আছে হোমিওপ্যাথি চিকিত্সালয়। এসব চিকিত্সালয় মানুষের চিকিত্সাসেবা দিয়ে থাকলেও কিছু কিছু প্রতিষ্ঠান চিকিত্সার নামে ব্যাপকভাবে ঠকাচ্ছে। যিনি চিকিত্সা দেন, তাঁর শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা কঠিন। চিকিত্সকদের নামের পাশে যে ডিগ্রিগুলো উল্লেখ করা হয়, তা আমরা সবাই অবগত নই। এসব ডিগ্রি কোন প্রতিষ্ঠান থেকে দেওয়া হয় এবং এর মান নিয়ন্ত্রণ বা তদারকির ব্যবস্থা নেওয়া প্রয়োজন। হোমিও ওষুধের কার্যকারিতা সম্পর্কে প্রায় প্রত্যেক চিকিত্সক বলেন, হোমিওপ্যাথিক ওষুধগুলো দীর্ঘমেয়াদি সেবন বা প্রয়োগ করতে হবে। আমরাও এ কথা জেনে এসেছি। অনেক রোগী আছে, যারা দীর্ঘদিন ধরে ওষুধ সেবন বা প্রয়োগ করে যাচ্ছে কিন্তু তাদের অনেকের উপশম হওয়ার কোনো লক্ষণ দেখা যায় না। প্রত্যেক চিকিত্সক এই ওষুধগুলো পানিতে মিশিয়ে খেতে বলেন এবং প্রায় প্রত্যেক রোগীর সেবনপদ্ধতি একই রকম। চিকিত্সকের সঙ্গে প্রতি সাক্ষাতের সময় অনেক মূল্য দিয়ে এসব ওষুধ সেবন করে থাকে রোগীরা। কোনো রোগী যখন চিকিত্সকদের কাছে যায়, তখন রোগসংক্রান্ত বিস্তারিত না জেনে প্রেসক্রিপশন দেওয়া হয়। ওই প্রতিষ্ঠান থেকে ওষুধ কিনতে একপ্রকার বাধ্য করা হয়। হোমিওপ্যাথিক ওষুধের মূল্য সরকারিভাবে বা সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠান নির্ধারণ করে দেওয়া এবং গুণগত মান ঠিক রাখা প্রয়োজন। মূল বিষয় হলো, কোনো চিকিত্সালয় যেন সাধারণ মানুষের রোগ-ব্যাধি নিয়ে খেলায় মেতে না ওঠে। মো. আবদুর রশিদ, মিরপুর, ঢাকা।শান্তিপূর্ণ আন্দোলনদেশে বর্তমানে দাবি আদায়ের জন্য প্রায় প্রতিদিন হরতালে গাড়ি পুড়িয়ে, মানুষ মেরে, বোমা ফাটিয়ে রাস্তাঘাটে যে অবস্থা হচ্ছে, সেটা কারও কাম্য নয়। আমাদের সবার দেশের মানুষের প্রতি কতটা মমত্ববোধ আছে, তা বলা মুশকিল। দেশের ও দেশের মানুষের উন্নতির জন্য রাজনীতি করার যে নীতি, সেটা পালন করা হচ্ছে বলে অবস্থাদৃষ্টে মনে হয় না। দেশে বর্তমানে অসহনীয় অরাজক অবস্থা চলছে। আসলে বিরোধী দলগুলো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন করছে। কিন্তু এ দাবি শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমেও আদায় করা যেতে পারে। একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন দেশের জনগণেরই দাবি। সেটা তত্ত্বাবধায়ক কিংবা অন্তর্বর্তী—যেটাই হোক। এ দাবি হরতাল বাদ দিয়ে শান্তিপূর্ণ জনসমাবেশ করে এবং সংসদে গিয়ে এবং সংসদের বাইরেও আলোচনায় বসে পূরণ করা সম্ভব। বিরোধী দলগুলো সরকারকে শুধু এটা বলাই যথেষ্ট যে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করা না হলে বিরোধী দলগুলো নির্বাচনে অংশ নেবে না। এ দাবি যেহেতু বিরোধী দলের এবং জনগণেরও, তাই বিরোধী দলগুলোকেই সংসদে এবং সংসদের বাইরে আলোচনার প্রস্তাব পেশ করে এগিয়ে যেতে হবে। সরকার তো সংসদে ও সংসদের বাইরে আলোচনার কথা বলছেই। হরতালে দেশের মানুষ সীমাহীন কষ্ট ভোগ করছে। তাই হরতাল পরিহার করে সরকার ও বিরোধী দল উভয় পক্ষকে আলোচনায় বসে সুন্দর সমাধান বের করে দেশের উন্নয়নে ভূমিকা রাখার একান্ত অনুরোধ জানাচ্ছি। মো. হাবিবুল ইসলামসিডিএ আবাসিক এলাকা, আগ্রাবাদ, চট্টগ্রাম।