চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৎ ও নৈতিক শিক্ষাএকটি দেশ তখনই সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে উন্নতি লাভ করে, যখন সে দেশের মানুষ তাদের নিজেদের মধ্যে নৈতিক চেতনা, সৎ ভাবনা এবং একে অপরের প্রতি বিশ্বাস স্থাপন করতে পারে। একটি দেশের উন্নতির প্রধান অন্তরায় হলো দুর্নীতি। এটি সত্য যে তৃতীয় বিশ্বের বা উন্নয়নশীল দেশগুলোর মধ্যে দুর্নীতি বেশি ঘটে থাকে। এর প্রধান একটি কারণ হলো দারিদ্র্য। উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ এটির ব্যতিক্রম নয়। স্বাধীনতার ৪২ বছর কেটে গেলেও দুর্নীতির আখড়া থেকে আজও আমরা বের হতে পারিনি। কারণ, ৪২ বছরে আমরা নিজেরা নিজেদের কখনো বদলাতে পারিনি। একজন ব্যক্তি শুধু অর্থের অভাবে দুর্নীতিগ্রস্ত হতে পারে না। নৈতিকতা ও সততার অভাবেও সে দুর্নীতিগ্রস্ত হতে পারে। শুধু দারিদ্র্যের দোহাই দিয়ে দুর্নীতিকে প্রশ্রয় দিলে আমরা কোনো দিনই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারব না। মালয়েশিয়া-সিঙ্গাপুর একসময় বাংলাদেশের মতোই অবস্থানে ছিল। কিন্তু আজ তাদের অবস্থান কোথায় আর আমাদের অবস্থান কোথায়। স্বাধীনতার পর অনেক সরকারই দেশ পরিচালনা করেছে। কিন্তু কোনো সরকার কি পেরেছে এর আমূল পরিবর্তন ঘটাতে? কারণ, আমাদের গোড়ায় গলদ। আর সে গোড়ায় গলদটি হলো আমাদের নৈতিকতা ও সততার অভাব।প্রতিটি দেশের ভবিষ্যৎ প্রজন্ম সেই দেশের পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় পরিবেশে গড়ে ওঠে। তাহলে আমাদের দেশের প্রতিটি প্রজন্মই কি অস্থিতিশীল রাজনীতি ও দুর্নীতিগ্রস্ত রাষ্ট্রীয় পরিবেশে গড়ে উঠবে? এই পরিবেশ থেকে বের হওয়ার কি কোনো উপায় নেই? এটি থেকে পরিত্রাণের উপায় হতে পারে নিজেরা নিজেদের সৎ ও নৈতিক করে ভবিষ্যৎ প্রজন্মকে সত্য, সততা ও নৈতিকতা সম্পর্কে সঠিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা। এর জন্য পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে সবাইকে এগিয়ে আসতে হবে। তবেই আমরা একটি সুষ্ঠু সমাজব্যবস্থা ও একটি সুন্দর রাষ্ট্র ফিরে পাব। সুকদেব বিশ্বাস জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা।