চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নদী রক্ষায় ১৭ দফা১. শিল্পবর্জ্যের দূষণ থেকে নদী রক্ষায় শিল্প-কারখানায় ২৪ ঘণ্টা ইটিপি চালু রাখার ব্যবস্থা করতে হব। ২. নদীর সীমানা রক্ষায় স্থায়ী সার্ভে কমিটি গঠন করতে হবে, যারা তিন মাস অন্তর নদীর পাড় সরেজমিনে পরিদর্শন করে নৌমন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তর ও পরিবেশবাদী সংগঠনের কাছে রিপোর্ট জমা দেবে। ৩. নদী ও সুপেয় পানি রক্ষায় ‘নদী ও পানিসম্পদ’ নামে মন্ত্রণালয় পুনর্গঠন করতে হবে। ৪. মন্ত্রণালয় বা জেলা প্রশাসন কর্তৃক সমন্বিত ও পরিকল্পিতভাবে নদী খনন, ড্রেজিং এবং বালু উত্তোলনের ব্যবস্থা করতে হবে। ৫. জাতীয় নদী রক্ষা কমিশনে পরিবেশবাদী সংগঠনগুলোকে সম্পৃক্ত করে জেলা পর্যায়ে সমন্বয় কমিটি গঠন করতে হবে। ৬. নদীভাঙন রোধে জলজ বৃক্ষ (হিজল, তমাল, গাব, বট) লাগানোর কর্মসূচি নিতে হবে। ৭. সুপেয় পানির জলাধার সৃষ্টির জন্য ভরাট, মজা পুকুর ও দিঘিগুলো খনন ও পুনঃখননের আওতায় আনতে হবে। ৮. মানবসৃষ্ট বর্জ্যে ও শিল্পঘন অঞ্চলের বর্জ্য পরিশোধনের জন্য ‘সেন্ট্রাল ইটিপি’ স্থাপন করতে হবে। ৯. নদী রক্ষায় জাতীয় ঐকমত্য সৃষ্টি করতে হবে। ১০. বিলুপ্ত বা অর্ধবিলুপ্ত নদী ও খালগুলো রক্ষায় মন্ত্রণালয়, জাতীয় নদী রক্ষা কমিশন, স্থানীয় প্রশাসন ও পরিবেশবাদী সংগঠনগুলোর সমন্বয়ে যৌথ নদী ও খাল পুনরুদ্ধার কমিটি গঠন করতে হবে। ১১. উজানের ৫৪টি নদীর ন্যায্য পানি প্রাপ্তিতে এবং বাঁধ দেওয়া রোধকল্পে যৌথ নদী কমিশনের কূটনৈতিক তৎপরতা ও কর্মকাণ্ডের পরিধি বাড়াতে হবে। প্রয়োজনে জাতিসংঘে বিষয়গুলো তুলে ধরতে হবে। ১২. বাংলাদেশের সবচেয়ে বেশি দূষিত বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা, বালু, বংশী ও কর্ণফুলীর পানি রিসাইক্লিং করে নদীর স্বচ্ছতা ফিরিয়ে আনতে হবে। ১৩. নদীবান্ধব অর্থনীতি ও যোগাযোগব্যবস্থা চালুকল্পে নদীবন্দরগুলো পুনর্গঠন ও সংস্কার করতে হবে। ১৪. নদী রক্ষার ও নদীর প্রতি ভালোবাসা সৃষ্টিতে গণসচেতনার জন্য নদীরক্ষাভিত্তিক গল্প, কবিতা, নাটক, চলচ্চিত্র নির্মাণের ব্যবস্থা করতে হবে এবং নদীর তীরবর্তী অঞ্চলের মানুষের প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। ১৫. অপরিকল্পিত ব্রিজ, কালভার্ট, সীমানা প্রাচীর অপসারণ করে তা পরিকল্পিতভাবে করতে হবে। ১৬. দেশি-বিদেশি বিশেষজ্ঞ দল তৈরি করে স্থানীয় পদ্ধতিতে বাস্তবসম্মতভাবে আগেই নদীভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। ১৭. অবৈধ দখল থেকে নদী রক্ষায় দখলদারদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ রতে হবে। মনোয়ার হোসেন রনি বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনকবি নজরুল সরণি, জয়দেবপুর, গাজীপুর।