চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ কেমন বর্বরতা? পলিমাটিতে গড়া আমাদের বাংলাদেশের মানুষ, তাদের মন নরম। কিন্তু কিছুদিন ধরে যা দেখছি, তাতে মনে হচ্ছে, আমরা আদিম যুগে ফিরে গেছি। প্রতিদিন পত্রিকার পাতায়, টেলিভিশন খুললেই দেখতে পাচ্ছি কিছু বর্বর মানুষের কাণ্ডকারখানা। কিছু উন্মত্ত যুবক গাড়ি ভাঙচুর করছে; গাড়িতে, ট্রেনে, যাত্রীবাহী বাসে আগুন দিচ্ছে; সিএনজিচালিত অটোরিকশা পোড়াচ্ছে, চালকের গায়ে আগুন দিচ্ছে, রিকশা পোড়াচ্ছে, দোকানপাট ভাঙচুর করছে, রেললাইন তুলে ফেলছে, রেললাইনে আগুন দিচ্ছে, ব্রিজ ভেঙে ফেলছে, মন্দিরে হামলা চালাচ্ছে, হিন্দুদের বাড়ি জ্বালিয়ে দিচ্ছে, ককটেল ছুড়ছে, চাপাতি দিয়ে মানুষকে কোপাচ্ছে, পুলিশকে লক্ষ্য করে বোমা ছুড়ছে, গুলি ছুড়ছে। টিভিতে দেখলাম, কয়েকজন তরুণ একজন পুলিশকে মারছে, পুলিশ চেষ্টা করছে নিজেকে বাঁচাতে—অবশেষে না পেরে রাস্তায় লুটিয়ে পড়ল আর কয়েকজন মানুষ নামের অমানুষ হেলমেট দিয়ে, ইট দিয়ে তার মাথায় মারতে মারতে থেঁতলে দিল। অসহায় একজন পুলিশ, একজন মানুষ—মানবতা মাটিতে পড়ে আছে। এ দৃশ্য দেখে দুপুরে ভাত খেতে পারিনি, নিজেকেই ধিক্কার দিচ্ছিলাম, এ কেমন মানুষ আমরা। এ কেমন বর্বরতা, কী ভয়ংকর? মনে হলো, এই হানাহানি, এই সংঘাত, এই সহিংসতার জন্য আমাদের নষ্ট রাজনীতিই দায়ী। এটা কোন ধরনের গণতন্ত্র? স্বাধীন দেশে কেন এই আচরণ? একাত্তর সালে মুক্তিযোদ্ধারা বুকের রক্ত দিয়েছেন, মা-বোন ইজ্জত হারিয়েছেন, দেশের মানুষ অবর্ণনীয় দুঃখ-কষ্ট ভোগ করেছেন। আমাদের মতো স্বজন হারানোরা জানে, স্বাধীনতার কী মূল্য। স্বাধীনতাযুদ্ধের সময় যারা রাজাকার ছিল, মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, তারা কখনো চায়নি এই দেশ স্বাধীন পৃথিবীর বুকে মাথা তুলে দাঁড়াক, তাদের বর্তমানের কর্মকাণ্ড দেখে মনে হয়, এই দেশ তাদের নয়। এই দেশের অর্থনীতি পঙ্গু হয়ে যাক, তারা তা-ই চায়। শাহবাগে যখন গণজাগরণ মঞ্চে শান্তিপূর্ণ আন্দোলন শুরু হলো, তখন বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল, তারাও গণতন্ত্র মঞ্চ করবে। বিরোধীদলীয় নেতার সংবাদ সম্মেলনের ভাষণ আমরা সবাই অধীর আগ্রহ নিয়ে শুনছিলাম, তিনি শান্তিপূর্ণ আন্দোলনের বদলে এ দেশের তরুণ-যুবকদের রাস্তায় নামতে ডাক দিলেন, সরকারের তথাকথিত গণহত্যা প্রতিহত করতে বললেন। কাদের মোল্লারা যেভাবে মানুষ মেরেছে একাত্তর সালে, সেটা তাঁর কাছে গণহত্যা মনে হয়নি। কত ভালো হতো যদি বিএনপি শান্তিপূর্ণ আন্দোলন করত। সে ক্ষেত্রে দেশের সাধারণ মানুষের পক্ষে সিদ্ধান্ত নেওয়া সহজ হতো, তারা কোন মঞ্চে যাবে। জামায়াত-শিবিরের সঙ্গে থেকে, তাদের সব ধরনের সাহায্য-সহযোগিতা দিয়ে বিএনপি কি মুক্তিযুদ্ধের চেতনাকে অসম্মান করেনি? মানুষের প্রতি, দেশের প্রতি এই অমানবিকতা, এই বর্বরতা মেনে নেওয়া যায় না। আমরা ঘৃণা করি এই রাজনীতি। এখনো সময় আছে, এ দেশের সাধারণ মানুষের কথা, দেশের মঙ্গলের কথা ভাবুন। দেশের মানুষ আপনাদের কথা মনে রাখবে—সরকার ও বিরোধী দলে যাঁরা আছেন, সবার কাছে আমাদের প্রত্যাশা। তাহমীনা বেগমঅধ্যাপক, শিশু বিভাগ, বারডেম। দেশনেত্রী ও জননেত্রীর প্রতিহরতাল একটি গণতান্ত্রিক অধিকার, তবে তাতে অবশ্যই দেশ উন্নয়নের স্বার্থ ও জনগণের পূর্ণ সমর্থন থাকতে হবে। একটি রাজনৈতিক দলের কোনো প্রমাণিত অপরাধীর বিচার বন্ধের দাবিতে হরতাল। যানবাহন ভাঙচুর ও বোমাবাজি করে সাধারণ মানুষের স্বাভাবিক জীবন বিপদগ্রস্ত করে ফেলার দায়ে কোনো নেতা-কর্মীকে আটক করলে হরতাল। হরতালে নাশকতা ঠেকাতে পুলিশ বাধা দিলে আবারও হরতাল। কী আশ্চর্য, হরতাল কি শুধুই নিজেদের প্রয়োজন আর স্বার্থ উদ্ধারের একটি পদক্ষেপ হয়ে দাঁড়াল? কোনো দিন তো কেউ ইভ টিজিং বা রাজধানীর যানজট কিংবা ছিনতাই বন্ধের দাবিতে হরতাল দিল না। হরতালে দেশের শিক্ষা, বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এই ক্ষতির একটি প্রভাব এসে পড়েছে নিরীহ কিছু চাকরিজীবীর ওপর। ক্ষতি পুষিয়ে নিতে সরকারের নির্দেশে ব্যাংকে সাপ্তাহিক ছুটি কর্তন করা হয়েছে এক দিন। তবে এই ছুটি কমানোই কি ক্ষতিপূরণের চূড়ান্ত সমাধান? আগে বন্ধের দিন হরতাল হতো না, এখন হবে। নির্বাচনের এখনো অনেক দিন বাকি। ক্ষমতায় রাখব না, ক্ষমতা ছাড়ব না—দুই দলের এই যুদ্ধে আরও কত গাড়ি ভাঙবে, মানুষ মরবে জানি না। তবে এই নৃশংস, অমানবিক হত্যাকাণ্ড বন্ধের জন্য দুই দলকে আলোচনায় বসে একটি সুষ্ঠু ও স্থায়ী সমাধান বের করার জন্য দেশনেত্রী ও জননেত্রীর প্রতি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।রায়হান, ঢাকা।[email protected]