চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিমওয়ালা মাছ‘মাছে-ভাতে বাঙালি’ বলে পরিচিত এ জাতি। প্রায় ৮০ ভাগ আমিষের চাহিদা মেটে মাছ থেকেই। একসময় প্রচুর মাছ পাওয়া যেত এ দেশের খাল-বিল, নদী-নালাসহ বিভিন্ন জলাশয়ে। কিন্তু ক্রমবর্ধমান জনসংখ্যার চাহিদা মেটাতে সংকুচিত হয়ে আসছে মাছের আবাস জলাধারগুলো। অন্যদিকে দূষণে দূষণে মাছের বাসের অযোগ্য হয়ে উঠছে অবশিষ্টগুলো। ফলে অনেক দেশি মাছ বিলুপ্তির পথে। কিন্তু আমাদের বেঁচে থাকতে গেলে আমিষের প্রয়োজন। বৈশাখ-জ্যৈষ্ঠ মাস মাছের প্রজননকাল। এ সময় মাছের পেটে ডিম থাকে। একটু বৃষ্টির পানি হলেই জলাশয়ে তা ছেড়ে দেয়। কিন্তু এ মাসে মাছ ধরলে ডিমওয়ালা মাছ ধরা পড়ে। ফলে মাছের বংশবৃদ্ধি ব্যাহত হয়। আর এ ব্যাহত হওয়ার প্রভাব মাছের পরিমাণ কমে যাওয়া। তাই বৈশাখ-জ্যৈষ্ঠ মাস নদ-নদী, খাল-বিল, হাওর-বাঁওড়সহ জলাশয়গুলোতে মাছ ধরা বন্ধ হোক। এতে করে মাছের বংশ বৃদ্ধি পাবে, এর সঙ্গে পরবর্তী সময়ে কয়েক গুণ বেশি মাছ পাওয়া সম্ভব হবে। এ ব্যাপারে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো, জনসচেতনতা বাড়ানোসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। কংকন কুমার সরকার সুন্দরগঞ্জ, গাইবান্ধা। সেলিনা পারভীন সড়কআমাদের অনেক সময় বিস্মৃতিশীল জাতি বলে উদাহরণ দেওয়া হয়। কেননা আমরা অতীত ইতিহাস-ঐতিহ্য ভুলে যাই। দেশবরেণ্য আত্মত্যাগী বুদ্ধিজীবী, সংগ্রামী নেতা, ইতিহাসখ্যাত নায়কদের অবদানকে প্রায়শই ভুলতে বসেছি, জাতির জনককে অশ্রদ্ধা করছি, ইতিহাস বিকৃত করছি। প্রসঙ্গত, ঢাকার মগবাজার-মৌচাক সড়কটি একসময় শহীদ সেলিনা পারভীন সড়ক হিসেবেই জেনে এসেছি। বর্তমানে ওখানকার দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান, অফিসগুলোতে শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক নামটা খুব কমই ব্যবহূত হচ্ছে। আশঙ্কা করছি, পরবর্তী প্রজন্ম অচিরেই এই নামের সড়কটার কথা ভুলেই যাবে এবং অকুতোভয় নারী সাংবাদিক শহীদ সেলিনা পারভীনকে ইতিহাসের পাতা থেকে হারাবে। বর্তমান সরকার দেশের মুক্তিযোদ্ধা, শহীদ বুদ্ধিজীবীদের নানাভাবে স্বীকৃতি দেওয়ার যথাযথ মর্যাদা রক্ষার্থে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। উল্লিখিত বিষয়ের প্রেক্ষাপটে মৌচাক-মগবাজার সড়কটির দুই পাশের সব দোকানপাটে ‘শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক’ নামটি উল্লেখ করতে বিশেষভাবে নির্দেশ দেবে বলে গণতান্ত্রিক সরকারের কাছে আমরা আশাবাদী। সেই সঙ্গে এখানে নির্মিতব্য উড়ালসড়কটির নামও শহীদ সেলিনা পারভীন নামে হোক, সেই দাবি করছি। মোহাম্মদ শহীদুল্লাহ, শ্যামগঞ্জ, ময়মনসিংহ।