চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যাস-সংযোগটিভি চ্যানেলগুলোতে শুনতে পেলাম, হাইকোর্টের রায়ের কারণে এখন থেকে সব ধরনের গ্যাস-সংযোগ দিতে আর কোনো বাধা রইল না। তার পরও তিতাস গ্যাস কর্তৃপক্ষের কিছু মধ্যস্তরের কর্মকর্তা শাকের মধ্যে কাঁটা খুঁজে পাচ্ছেন। তাঁদের এ মানসিকতা যে শুধু সরকারকে অপ্রিয় করছে তা-ই নয়, প্রতিষ্ঠানটির ভাবমূর্তিও দারুণভাবে ক্ষতিগ্রস্ত করছে। তাঁদের নেতিবাচক মানসিকতা চোরাগলিতে পদচারণের সহায়ক মাত্র। আসলে তাঁদের কাজ হলো জনসেবার জন্য নেতিবাচক সমস্যাগুলো যুক্তিসংগত কারণ দেখিয়ে প্রতিষ্ঠান, রাষ্ট্র তথা জনসাধারণের পক্ষে নেওয়া এবং সহজতর করে তোলা। আমি ২০০০ সালে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপক থাকাকালে জ্বালানি মন্ত্রণালয় থেকে এক সার্কুলার এল, যারা একটানা তিন বছর থেকে গ্যাস বিল পরিশোধ করছে না, তাদের বিল তামাদি বলে গণ্য হবে এবং তাদের নামও সংযোগ হিসেবে বাদ দিতে হবে। সরকারের সিদ্ধান্তটি আমার কাছে মোটেই গ্রহণযোগ্য না হওয়ায় আমি আমার যুক্তি দিয়ে আমার ঊর্ধ্বতন কর্মকর্তাকে বোঝালাম, এ টাকা সম্পূর্ণ আদায়যোগ্য। যাদের কারণে তামাদি হয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, যারা এটা আদায় করতে পারেনি। আমার নবাগত জোনে ১৯৯৮ সালের ২২ নভেম্বর থেকে ২০০০ সালের ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত ৩১ জন গ্রাহকের মোট পাঁচ লাখ ৬৭ হাজার ২৫০ টাকা অনাদায়ি ছিল, যা আমার পূর্ববর্তী কর্মকর্তা অনাদায়ি করে গেছেন। সব টাকাই আদায় করতে পেরেছিলাম। রবিঠাকুরের জুতা আবিষ্কারের কথা মনে রেখে এই লেখা পড়ে সব আইনি প্যাঁচ বাদ দিয়ে গ্যাস-সংযোগ তাৎক্ষণিকভাবে দিতে শুরু করুন। রাধাকান্ত রায়ইস্কাটন, ঢাকা। ৩২তম বিসিএস ইতিমধ্যে আমরা সবাই জেনে গেছি, ৩২তম বিসিএসে এখন পর্যন্ত ৯১২ জন উত্তীর্ণ প্রার্থীর বিভিন্ন ক্যাডার পদে সুপারিশ করা হয়নি। অথচ এক হাজার ১২৫টি পদ যেখানে খালি পড়ে আছে, সেখানে কেন এই সিদ্ধান্ত?৮ এপ্রিল আমরা জানতে পারি, ওই এক হাজার ১২৫টি পদ ৩৩তম বিসিএসের সঙ্গে সমন্বয় করা হবে। এটি কি যৌক্তিক কথা হলো? যেখানে উত্তীর্ণ প্রার্থী আছেন, সেখানে কেন অন্য পরীক্ষার পরীক্ষার্থীদের প্রতি এতটা আগ্রহ? তাহলে ৩২তম বিসিএসে কারা অংশগ্রহণ করেছেন? ৩২তম বিসিএসের ভাইভায় স্বজনপ্রীতি ছিল চোখে পড়ার মতো। কাজেই এটা কোনোভাবেই বলা যাবে না যে ভাইভার সিদ্ধান্ত বা নম্বর বণ্টন যথার্থই ছিল। বিশেষ করে গত বছরের ২২ নভেম্বরের ভাইভা পরীক্ষার দিন একজন সদস্যের গাড়িতে এক প্রার্থীর আসা এবং বেলা দুইটার দিকে সেই সদস্যের গাড়িতেই একই সঙ্গে যাওয়া কিন্তু নিন্দনীয় একটি বিষয়। আমাদের সোজাসাপটা প্রশ্ন হলো, কেন এই অবিচার? ৯১২ জন প্রার্থীর যদি যোগ্যতা নিয়ে প্রশ্নই থাকে, তবে আবার ভাইভা হোক, ‘ভাই, আপনি এই শিক্ষকতায় এলে বিয়ের জন্য মেয়ে পাবেন না’/ ‘এত অল্প টাকায় সংসার চালাবেন কীভাবে? এসব ফালতু প্রশ্নের উত্তর দিয়ে যাঁরা আজ বেশি নম্বর নিয়ে ক্যাডার পদে উত্তীর্ণ হয়ে যাবেন, তাঁদের সঙ্গে আরেকবার মোকাবিলা (!)’বেচারা ৯১২ জন পরীক্ষার্থী! এতিম হওয়ার কী যন্ত্রণা। অভিভাবকত্ব হয় দুই ধরনের—১. মুক্তিযোদ্ধা সার্টিফিকেট ২. দলীয় সার্টিফিকেট। যার কোনোটিই আমাদের নেই। তাই আজ আমরা হলাম উত্তীর্ণ, তবে নিয়োগ না পাওয়া বিশেষ প্রার্থী। আমরা অস্বীকার করছি না যে এই ৯১২ জনের মধ্যে সবাই যোগ্য। কিন্তু সবাই যে অযোগ্য, এমন সিদ্ধান্তের দায়ভার কি পিএসসি পারবে বহন করতে? নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন পরীক্ষার্থী।