চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাকরির বয়সসীমাগত ৮ জানুয়ারি ২০১৩ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের এক পরিপত্রে ঘোষণা করা হয় মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসার তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীসহ সহকারী গ্রন্থাগারিকদের চাকরিতে নিয়োগের বয়স অনূর্ধ্ব ৩০ বছর। যা ৩০ বছর বয়স ঊর্ধ্বে বেকার চাকরি-প্রার্থীদের জন্য জীবনমরণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। একজন চাকরিপ্রার্থী শিক্ষাজীবন শেষে সরকারি চাকরির শেষ চেষ্টায় ব্যর্থ হয়ে এসব বেসরকারি চাকরির চেষ্টা করে। আবার গ্রন্থাগারিক পদে চাকরির জন্য অনেক টাকা খরচ করে গ্রন্থাগার ডিপ্লোমা করেছেন বা করছেন এমন অনেকেও আছেন। অথচ এই পরিপত্র জারি হওয়ার পর হাজার হাজার বয়সোর্ধ্ব বেকার চাকরি-প্রার্থীর জীবন অনিশ্চয়তার মধ্যে পড়েছে। শিক্ষামন্ত্রীর কাছে অনুরোধ, ৩০ বছর বয়সসীমা প্রত্যাহার করে সব বয়সী চাকরি-প্রার্থীদের চাকরির সুযোগদানে বাধিত করবেন।মো. আ. রাজ্জাক আকন্দ, তাড়াশ, সিরাজগঞ্জ।চালকের মুঠোফোন সড়ক দুর্ঘটনা মানুষের জীবনের একটি মর্মান্তিক ঘটনা। বর্তমান দিনে সড়ক দুর্ঘটনা একটি দৈনন্দিন ঘটনায় পরিণত হয়েছে। সড়ক দুর্ঘটনার বিভিন্ন কারণের মধ্যে মুঠোফোন অন্যতম। অধিকাংশ চালকই এক হাতে স্টিয়ারিং সামলে, অন্য হাতে মুঠোফোনে কথা বলেন। যাত্রীবাহী বাসের চালকের মুঠোফোনে এতবার কথা বলেন, যাত্রীদের আপত্তি তাঁরা শোনেন না। গাড়ি চালানোর সময় কোনো চালক মুঠোফোনে কথা বললে তাঁর বিরুদ্ধে জরিমানাসহ আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করছি। মিল্টন দাশঢাকা।