চি ঠি প ত্র
শিক্ষাঙ্গনে সন্ত্রাসশিক্ষাঙ্গনে সন্ত্রাস বর্তমানে একটি অত্যন্ত সুপরিচিত সমস্যা হয়ে দাঁড়িয়েছে। প্রায় ৫৬ হাজার বর্গমাইলের এই দেশে প্রতিদিন কোনো না-কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে সৃষ্টি হচ্ছে নৈরাজ্য, যার পরিণতি শিক্ষার্থীদের প্রতিষ্ঠান ত্যাগ, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা। সর্বোচ্চ বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয়গুলোতে সন্ত্রাসী তৎপরতা যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। শিক্ষাই জাতির মেরুদণ্ড—এ জাতীয় প্রবচনে আজ আর মানুষের আস্থা থাকছে না।শিক্ষা গ্রহণের জন্য সন্তান আসছে বিশ্ববিদ্যালয়ে, ফিরে যাচ্ছে লাশ হয়ে। এই ভয়াবহ চিত্র দেশের ভবিষ্যৎ সম্পর্কে জনচিত্তে অসংখ্য নেতিবাচক প্রশ্নের জন্ম দিচ্ছে।শিক্ষাপ্রতিষ্ঠানের মতো পবিত্র অঙ্গনে কেন এই সন্ত্রাস? এর পেছনে অনেকগুলো কারণ সক্রিয়। আমরা যদি মূল কারণটিকে চিহ্নিত করতে চাই তাহলে বলতে হয়, আমাদের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক মাত্রায় নানাবিধ দূষণের অনুপ্রবেশ ঘটায় কেবল রাষ্ট্রক্ষেত্রে নয়, শিক্ষাঙ্গনেও সন্ত্রাস প্রবেশ করেছে। দেশের ছাত্রসংগঠনগুলো কোনো না-কোনো রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি করছে। তারা রাজনীতিবিদদের দাবার ঘুঁটিতে পরিণত হয়েছে। কখনো ব্যক্তির, কখনো দলের স্বার্থে তারা ব্যবহূত হচ্ছে। ফলে শিক্ষাঙ্গনকে গ্রাস করছে সন্ত্রাস। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ও দেশকে রক্ষা করতে হলে শিক্ষাঙ্গন থেকে সন্ত্রাস দূর করতে হবে এবং তাকে সন্ত্রাসমুক্ত রাখতে হবে। এর জন্য দেশের একটি সুস্থ, কল্যাণকামী গণতান্ত্রিক শাসনব্যবস্থার বিকল্প নেই।রাজনীতিবিদদের অঙ্গীকার করতে হবে তারা নিজেদের স্বার্থে ছাত্রদের ব্যবহার করবেন না এবং ছাত্ররাও তাদের দ্বারা ব্যবহূত হবে না। তাদের রাজনীতি হবে ছাত্র, প্রতিষ্ঠান ও শিক্ষার স্বার্থে। তা ছাড়া দেশের শিক্ষাব্যবস্থায়ও আমূল পরিবর্তন আনা প্রয়োজন। পাঠ্যসূচি ও পরীক্ষা পদ্ধতি এমন করতে হবে যাতে ছাত্ররা যুগোপযোগী প্রকৃত শিক্ষা লাভ করতে পারে। শিক্ষা শেষে তাদের উপযুক্ত কর্মসংস্থানের নিশ্চয়তাও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এসব পদক্ষেপ গ্রহণ করা গেলে শিক্ষাঙ্গনকে সন্ত্রাসমুক্ত রাখা যাবে বলে আশা করছি। উজ্জ্বল দাস পোদ্দারধানমন্ডি আবাসিক এলাকা, ঢাকা।সনদহীন মুক্তিযোদ্ধা৭ এপ্রিল প্রথম আলোর ১০ নম্বর পৃষ্ঠায় আমার বাবার ছবিটা দেখে মনের ভেতরে জমে থাকা কান্না সংবরণ করতে পারলাম না—যেন বরফ গলে গলে আমার চোখ, নাক, মুখ দিয়ে অজস্র পানির প্লাবন বইয়ে দিচ্ছিল। আমার বাবা এমদাদুল হক একজন নিভৃতচারী মুক্তিযোদ্ধা। বাবার কাছে কাছে থাকার কারণে বহুবার বাবার মুখে মুক্তিযুদ্ধের অনেক গল্প শুনেছি। আমার বাবা দীর্ঘ নয় মাস প্রাণের মায়া ত্যাগ করে মুক্তিযুদ্ধে উপস্থিত ছিলেন।বাবার কাছে শুনেছি কীভাবে জীবনের ঝুঁকি নিয়ে, লুকিয়ে লুকিয়ে পাকিস্তানি বাহিনীর বাংকারের খোঁজ নিয়ে এসে, পরে ম্যাপ করে করে মাটির নিচের ওই সব বাংকারকে বোমা মেরে উড়িয়ে দিয়েছেন। কীভাবে একবার পাকিস্তানি বাহিনীর নিক্ষেপ করা বোমা থেকে নিজেকে রক্ষা করেছিলেন—এ রকম অনেক ঘটনার বর্ণনা। যুদ্ধ শেষে যখন আখাউড়া রেলওয়ে থানায় কর্মস্থলে এলেন, দেখলেন আসবাবসহ তাঁর বাসস্থান পাকিস্তানি বাহিনী পুড়িয়ে দিয়েছে। পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রকাশিত এবং এ এস এম সামছুল আরেফিন সম্পাদিত মুক্তিযুদ্ধে পুলিশের ভূমিকা শীর্ষক গবেষণামূলক গ্রন্থটির প্রথম খণ্ড আমাদের হাতে আসে ৭ ফেব্রুয়ারি। আমার মা রওশন আরা হক, আমার বাবাকে একজন মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির জন্য কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, ৩৯৩ নম্বর নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা—এ ঠিকানায় আবেদনপত্র জমা দিয়েছেন। আমি এ ব্যাপারে কর্তৃপক্ষের কাছে বিবেচনাপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে প্রথম আলো পত্রিকার মাধ্যমে আবারও আবেদন করছি। মাহমুদুল হক, জয়নগর, মানিকগঞ্জ।