চি ঠি প ত্র
ক্ষুদ্র নৃগোষ্ঠী নয়সরকারকে ধন্যবাদ জানাই, এত বছর পর এ দেশের বাঙালি ছাড়া অন্য জাতি-গোষ্ঠীদের সংবিধানে জায়গা দেওয়ার উদ্যোগ নেওয়ার জন্য। ১৫ মার্চ অনুষ্ঠিত সংবিধান সংশোধনসংক্রান্ত বিশেষ সংসদীয় কমিটির দশম সভার পর জাতীয় সংসদের মিডিয়া সেন্টারের ব্রিফিংয়ে কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্তের কাছ থেকে তেমনটিই শোনা গেছে। তিনি বলেছেন, ‘১৯৭২-এ সংবিধান প্রণয়নের সময় আমরা তাদের সাংবিধানিক স্বীকৃতি দিতে পারিনি। তাই কমিটি এবার বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করছে।’ সেদিন সভায় আদিবাসী চারজন সাংসদও উপস্থিত ছিলেন। এর আগেও সুরঞ্জিত সেনগুপ্ত ও সংবিধান সংশোধন কমিটির সদস্যরা আদিবাসীদের ‘সাংবিধানিক স্বীকৃতিবিষয়ক’ বাংলাদেশ আদিবাসী ফোরাম কর্তৃক আয়োজিত আলোচনা সভায় অংশগ্রহণ করেছেন। অতএব ‘আদিবাসী’ শব্দটি সংবিধানে গুরুত্বসহ আসবে বলে সবার ধারণা। কিন্তু সেদিন সুরঞ্জিত সেনগুপ্ত বললেন, ‘ক্ষুদ্র জাতিগোষ্ঠী সাংবিধানিকভাবে “আদিবাসী” বা “উপজাতি” হিসেবে সংজ্ঞায়িত হবে না, কমিটি এদের “ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী” হিসেবে স্বীকৃতি দেওয়ার সুপারিশ করবে (১৬ মার্চ, প্রথম আলো)।’ কমিটির এ রকম সিদ্ধান্ত সত্যিই এ দেশের আদিবাসীদের হতাশ ও মর্মাহত করেছে।আদিবাসীদের ‘ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী’ বা ‘ক্ষুদ্র নৃগোষ্ঠী’ হিসেবে সংবিধানে স্বীকৃতি এলে তাদের আবার নতুন করে সংজ্ঞা খুঁজতে হবে, যাতে নতুনভাবে সমস্যা তৈরি হবে। নৃগোষ্ঠী তো সব মানবগোষ্ঠীকে বোঝানো হয়, তবে তাদের ক্ষুদ্র বলে আলাদা করে বৈষম্যের পরিচয় চাপিয়ে দেওয়ার কী দরকার। তা ছাড়া এ দেশের আদিবাসীরা ‘আদিবাসী’ হিসেবেই পরিচিতি পেতে ভালোবাসে। জাতিসংঘ ও আইএলও কনভেনশনেও আদিবাসী বা ইনডিজেনাস শব্দটি ব্যবহূত হয়েছে, যা ফিলিপাইন, মালয়েশিয়া, জাপানসহ বিভিন্ন রাষ্ট্র গ্রহণ করেছে। আদিবাসীদের ‘আদি’ ও ‘বাসী’ এভাবে সংজ্ঞায়িত করে তাদের এ নামে স্বীকৃতি না দেওয়াটা বোকামি। আদিবাসীদের নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে, যা এ দেশের ক্ষুদ্র ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সঙ্গে মিল আছে। তাই সরকারকে অনুরোধ রাখব, আদিবাসীদের জন্য সুন্দর উদ্যোগটিতে অপ্রিয় ও অগ্রহণযোগ্য শব্দ ব্যবহার করে অযথা বিতর্ক সৃষ্টি না করে ‘আদিবাসী’ হিসেবেই স্বীকৃতি এনে বিশ্বের কাছে রাষ্ট্র ও সরকারের সঠিক মর্যাদা ও ভাবমূর্তি তুলে ধরুন।সোহেল হাজংআদিবাসী অধিকারকর্মী, ঢাকা।এমএলএম প্রবঞ্চনাদীর্ঘদিন ধরে ইউনিপেটুইউসহ এমএলএম নামধারী কয়েকটি কোম্পানির কর্মকাণ্ড নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হয়ে আসছে বিভিন্ন পত্রপত্রিকায় ও লোকমুখে। এর আগেও যুবকসহ আরও অনেক এমএলএম কোম্পানির ফাঁদে পড়ে অনেকে তাদের সর্বস্ব হারিয়ে পথে বসেছে। এবার লোকজন এক বছর ধরে মগ্ন হয়ে পড়েছিল ইউনিপেটুইউ নামের কথিত এমএলএম বা ই-কমার্স ব্যবসা নিয়ে। অনেক বিনিয়োগকারী লোভে পড়ে তাদের জমিজমা, স্বর্ণালংকার ইত্যাদি বিক্রি করে এসব কোম্পানিতে বিনিয়োগ করে এখন সম্বলহীন। ২৭ ফেব্রুয়ারি প্রথম আলোয় প্রকাশিত রিপোর্টে দেখা গেছে, বিভিন্ন ব্যাংকে ইউনিপেটুইউর ৪১২ কোটি টাকা জমা রয়েছে। কথা হলো, আমাদের দেশে যখনই মিডিয়া কোনো বিষয় নিয়ে বারবার বা ধারাবাহিক প্রতিবেদন করে থাকে, তখনই জনগণ ও সরকারের টনক নড়ে। আশা করি সরকার জনগণের এসব টাকা কীভাবে ফেরত দেওয়া যায়, সে ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেবে। ভবিষ্যতে যাতে আর কোনো প্রতারক কোম্পানির প্রলোভনে পড়ে মানুষ নিঃস্ব না হয়, সেভাবে একটা নীতিমালা প্রণয়ন করবে।মো. সাহেদচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।