চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ও’ লেভেল পরীক্ষা‘ও’ লেভেল পরীক্ষা ৭ মে থেকে শুরু হওয়ার কথা। আমি ম্যাপললিফ ইন্টারন্যাশনাল স্কুল থেকে পরীক্ষা দেব। স্কুলে প্লে গ্রুপ থেকে নবম শ্রেণী পর্যন্ত সব সময় আমি প্রথম হয়েছি। তাই ‘ও’ লেভেলে ভালো করার আশা করছি। এখন পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে সবার কাছে ভালো ফল করার জন্য দোয়া চাইছি না, বরং দোয়া চাইছি পরীক্ষা যেন ঠিকমতো হয়। যেন সেদিন হরতাল না থাকে।যদি পরীক্ষার দিন ২৪, ৩৬ বা ৪৮ ঘণ্টার হরতাল পড়ে যায়, তাহলে এই পরীক্ষা আমাকে দিতে হবে আগামী বছরের জানুয়ারি মাসে। বিনা দোষে এবং খারাপ ছাত্রী না হয়েও আমাকে দ্বিতীয়বার পরীক্ষায় বসতে হবে। যেমন আমাদের ক্লাসের কিছু অমনোযোগী ছাত্রী পরীক্ষায় ফেল করে এবং একই ক্লাসে জুনিয়র মেয়েদের সঙ্গে আবার ক্লাস করে। আমি কখনো পড়ায় ফাঁকি দিইনি, প্রতিটি বিষয় বারবার পড়েছি। কিন্তু সবই হয়তো বৃথা যাবে, যদি আমার পরীক্ষার দিন হরতাল থাকে। কোনো ফাঁকি না দিয়েও আমাকে ছোট ক্লাসের মেয়েদের সঙ্গে পরীক্ষা দিতে হবে আগামী বছর। আমার চোখ ভেসে যাচ্ছে কান্নায়। আমি দেখতে পাচ্ছি, আমার প্রিয় আব্বু-আম্মুর অসহায়, উদ্বিগ্ন মুখ। আমার মতো হাজারো ছেলেমেয়ের কান্না বন্ধ করার দায় কি কারও নেই? আমাদের আবেদন, মে-জুন এই দুই মাস হরতাল ছাড়া অন্য কোনো কর্মসূচি পালন করুন। কোনোভাবেই ২৪, ৩৬ বা ৪৮ ঘণ্টার হরতাল নয়। তাহলে বন্ধ হবে আমার মতো হাজারো ছেলেমেয়ের চোখের কান্না, বেঁচে যাবে একটি মূল্যবান শিক্ষা বছর।মৌমিতা মোয়াজ্জেমধানমন্ডি, ঢাকা।