চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুক্তি বাস্তবায়ন পার্বত্য চট্টগ্রামে আদিবাসীদের মধ্যে দেড় দশক ধরে চলা ভ্রাতৃঘাতী সংঘাত বন্ধে গত ২৮ এপ্রিল পার্বত্য নাগরিক কমিটির উদ্যোগে তিন পার্বত্য জেলা সদর ও রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সেই উপলক্ষে নাগরিক কমিটির পক্ষ থেকে প্রচার করা হচ্ছে ‘রাজনৈতিক সংঘাত নয়’ সহাবস্থান চাই’ শীর্ষক একটি প্রচারপত্র। নাগরিক কমিটির প্রচারপত্রে বলা হয়েছে, ভ্রাতৃঘাতী সংঘাতে আমরা যেমন ‘ধনে-জনে’ চরম শিকার হচ্ছি, তেমনি মানসিকভাবেও বিপর্যস্ত হয়ে হতাশার প্রান্তে পৌঁছেছি। আর একটি দেশের কোনো অঞ্চলের মানুষ যখন এ ‘ত্রিমুখী’ ক্ষতির শিকার হন, তা সে দেশের ও বহির্বিশ্বের সুশীল আর সচেতন নাগরিকের কাছে সত্যিই অগ্রহণযোগ্য এবং অনুতপ্তনীয়। আর এ রকম খুন, জখম, গুম এবং প্রতিপক্ষের ওপর হামলা, কোনো জাতি এবং সে দেশের জন্য মঙ্গল বয়ে আনে না। দুর্ভাগ্য হচ্ছে, পার্বত্য চুক্তির ১৫ বছর পার হলেও পার্বত্যাঞ্চলে শান্তি আসেনি। সরকারকে বুঝতে হবে, পাহাড়ে অশান্তি ও বিভিন্ন পক্ষের বিরোধের মূল কারণ হচ্ছে চুক্তি বাস্তবায়িত না হওয়া। আর বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম অশান্তির অবস্থানে রেখে, কোনো অবস্থাতেই পরিপূর্ণ সমৃদ্ধি এবং উন্নত ডিজিটাল বাংলাদেশ আশা করা যায় না। বর্তমান সরকারের নীতিনির্ধারকদের উচিত, মেয়াদের শেষ প্রান্তে এসে অনতিবিলম্বে সব পক্ষকে সঙ্গে নিয়ে পাহাড়ে শান্তি ফিরিয়ে আনার পদক্ষেপ নেওয়া এবং নির্বাচনী ইশতেহারের অন্যতম ইস্যু পার্বত্য চুক্তির পূর্ণ বাস্তবায়নসহ ভূমিবিরোধ নিষ্পত্তি করে পাহাড়ে স্থায়ী শান্তির বীজ বপন করা। নবরত্ন দেওয়ান প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম। বিভাজনের রাজনীতিআমাদের মধ্যে অসংখ্য সমস্যা আর বিভেদ। তবে আজ আমাদের প্রশ্ন এটা নয় যে এই সমস্যার দায় কার। আমাদের প্রশ্ন, কীভাবে এ সমস্যার সমাধান করা হবে?’ কথাগুলো পাঠ করছিলাম, আর আমার চোখের সামনে ভেসে উঠছিল আমার দেশটি। দেশ পরিচালনায় নেতাদের মুখ। গত ২১ এপ্রিল প্রথম আলোর স্বপ্ন নিয়ে পাতায় সফলদের স্বপ্নগাথায় থ্রি ইডিয়টস চলচ্চিত্রের মূল গল্পের লেখক ‘চেতন ভগত’ তাঁর বক্তৃতায় অনেক কথার মধ্যে এই কথাগুলোও বলেছেন। তাঁর কথাগুলো পড়তে গিয়ে ভেতরটা এত প্রচণ্ডভাবে আলোড়িত হয়েছে যে মনে হয়েছে, এটা আমার মতো আরও অনেকেরই মনের কথা। এই বক্তৃতা ছাপার জন্য প্রথম আলোকে ধন্যবাদ না দিয়ে পারছি না।‘চেতন ভগত’ তাঁর বক্তৃতায় ভেদাভেদের রাজনীতির বদলে ঐকমত্যের রাজনীতির প্রচলন ও আভিজাত্যের খোলস ভেঙে জনতার কাতারে মিশে যাওয়ার ওপর জোর দিয়েছেন। একটু ভেবে দেখুন, আমাদের এ দুর্ভাগা দেশ নানা প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগে বারবার বিপর্যস্ত হচ্ছে। বারবার দেশের সাধারণ মানুষ সব দুর্যোগ কোনো প্রশ্ন ও কোনো ব্যক্তিগত স্বার্থ ছাড়াই মোকাবিলা করেছেন। দেশকে বাঁচিয়েছেন, মানুষকে বাঁচিয়েছেন (যেমন সাভারে ভবনধসের দুর্যোগে সাধারণ মানুষের সাড়া একেবারেই সাম্প্রতিক উদাহরণ)। কিন্তু এই দুটো বিষয়ের দিকে একবার তাকান, শুধু ক্ষমতার হীন স্বার্থের কারণে প্রতিদিন রাজনৈতিক হানাহানি বাড়ছে। দেশের বৃহত্তর প্রশ্নেও রাজনীতিবিদ বা দল এক হতে পারছে না। যেন দেশ ডুবলে তাঁর কী, তাঁর চাই ক্ষমতা, ক্ষমতা এবং ক্ষমতা। অন্যদিকে, যাঁরা সাধারণ মানুষের ভোট বা সমর্থন নিয়ে নেতা হন, তাঁরা ক্ষমতা পাওয়ার পরই সাধারণ মানুষ থেকে যোজন যোজন দূরে অবস্থান করেন। যে মানুষ তাঁকে ভোট দেন, সেই মানুষকে অপাঙেক্তয়র মতো দূরে দাঁড়িয়ে নেতার ভেঁপু বাজানো দামি গাড়ি হাঁকানোর দৃশ্য দেখতে হয়। আর এসব নেতার ভাবটাও হয়ে যায় সামন্ত জমিদারদের মতো। তাঁদের অঢেল সম্পদ তৈরির কারখানার কাঁচামাল হওয়া ছাড়া এই সাধারণ মানুষের আর কিছু করার থাকে না।অথচ এই সাধারণ মানুষের আবেগ, উচ্ছ্বাস ও ভালো কিছু করার আকাঙ্ক্ষাকে সৃষ্টিশীলভাবে কাজে লাগালে কত সহজে এ দেশ এগিয়ে যেতে পারত, সমৃদ্ধি ও শান্তির ভূমি হতে পারত। এই কথা দেশের সাধারণ মানুষ বুঝতে পারলেও, হয়তো ইচ্ছা করেই বুঝতে চান না দেশ পরিচালনার কর্ণধারেরা।তাসনীম চৌধুরীকাগাবলা, মৌলভীবাজার।এমপিওভুক্তিসরকারি নির্দেশ অনুযায়ী দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ছয় হাজার সহকারী গ্রন্থাগারিক নিয়োগ দেওয়া হয় তিন বছর আগে। দীর্ঘ তিন বছরের চাকরি এমপিওভুক্ত না হওয়ায় আমরা সহকারী গ্রন্থাগারিকেরা পরিবার-পরিজন নিয়ে অতিকষ্টে জীবনযাপন করছি।মাননীয় শিক্ষামন্ত্রী গত জানুয়ারি মাস থেকে সহকারী গ্রন্থাগারিকদের চাকরি এমপিওভুক্ত করার ঘোষণা দেন। সে অনুযায়ী মাত্র ১২১ জন সহকারী গ্রন্থাগারিকের চাকরি এমপিওভুক্ত করা হয়েছে। বাকি সাড়ে পাঁচ সহস্রাধিক গ্রন্থাগারিকের চাকরি এখন পর্যন্ত এমপিওভুক্ত করা হয়নি। ইতিমধ্যে এমপিওবিহীন অনেক সহকারী গ্রন্থাগারিকের সরকারি চাকরির বয়সসীমা শেষ হয়ে যাওয়ায় তাঁরা অত্যন্ত হতাশ হয়ে পড়েছেন। এ অবস্থায় এমপিওবিহীন সহকারী গ্রন্থাগারিকদের চাকরি যাতে অতি শিগগির এমপিওভুক্ত করা হয়, সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য মাননীয় শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। হাফিজুর রহমান ফুলজোড় রহিম জাফর উচ্চবিদ্যালয় মাদারগঞ্জ, জামালপুর।