চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থনীতিবাংলাদেশ এমনিতেই একটি দরিদ্র দেশ। কিন্তু বিগত শতকের আশির দশক থেকে বাংলাদেশ অর্থনৈতিক দিক থেকে খানিকটা উন্নতি করতে পেরেছিল শুধু এই পোশাকশিল্প খাত থেকে। আর আজ সেই পোশাকশিল্প খাতই চরম বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে আছে। গত বছরের নভেম্বরে ভয়াবহ অগ্নিকাণ্ডে আশুলিয়ার তাজরীন ফ্যাশনস লিমিটেডে ঝরে গেছে কিছু মূল্যবান প্রাণ। আর কটা মাস না যেতেই সাভারের ভবনধস। এতে পোশাকশিল্পের কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলবেন শ্রমিকেরা। আর তার বিরূপ প্রভাব পড়বে আমাদের দেশের অর্থনৈতিক অবস্থার ওপর। যাঁরা মারা গেলেন, তাঁরা ছিলেন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার অন্যতম কারিগর। ভবিষ্যতে এ রকম ঘটনা যেন না হয়, সে জন্য আমাদের প্রত্যেকের নিজ নিজ দায়িত্ব পালনে সচেষ্ট থাকতে হবে। সরকারের পোশাক খাতের দিকে বিশেষ গুরুত্ব দিতে হবে।জেনি প্রামাণিকউত্তরা, ঢাকা। মন্ত্রীদের এখন করণীয়আমাদের দেশের মন্ত্রীদের ক্যামেরার সামনে দাঁড়ালে মনের মধ্যে ভাবের উদয় হয়। ফলে, ভাব নিয়ে কী বলেন, তা দেশের মানুষ যেমন বুঝতে পারেন না, তেমনি তিনি নিজেও বোঝেন না। এ কারণেই এঁরা মন্ত্রী।সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর সাত হাত মাটির নিচ থেকে অপরাধীকে খুঁজে বের করার হুংকার থেকে শুরু করে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর হুংকারের সঙ্গে সঙ্গে নানা বিষয়ে আমরা পরিচিত হচ্ছি। সাগর-রুনির হত্যাকাণ্ডের পর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, ৪৮ ঘণ্টার মধ্যে দোষীদের খুঁজে বের করা হবে। তারপর কত চন্দ্রভুক, অমাবস্যা পার হলো, ৪৮ ঘণ্টা শেষ হলো না। আমরা জানলাম, মন্ত্রীদের ৪৮ ঘণ্টা আর সাংবাদিকদের ৪৮ ঘণ্টা এক নয়। এরপর প্রধানমন্ত্রী আমাদের জানালেন, ‘বেডরুমের নিরাপত্তা’ দেওয়ার ক্ষমতা তাঁর সরকারের নেই। আমরা ভাবলাম, আমরা তাহলে রাস্তাঘাট, কর্মক্ষেত্রে অন্তত নিরাপদ। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ‘তালাতত্ত্বের’ পর যখন স্বরাষ্ট্রমন্ত্রী বদল হলো, ভাবলাম যাক অন্তত এখন থেকে যে কথা আমরা বুঝি সে কথা শুনব। কিন্তু কিছুদিন না যেতেই দেখলাম আমাদের যা ছিল আগে তা-ই ভালো ছিল। কারণ, বিশ্বজিতের খুনিকে দেশের সবাই চিনলেও স্বরাষ্ট্রমন্ত্রী চিনতে পারলেন না। তিনি খুনিদের পূর্বপুরুষ কী মার্কায় ভোট দিত, তা নিয়ে গবেষণা শুরু করলেন। সর্বশেষ ‘নাড়াচাড়া তত্ত্বের’ অর্থ বুঝতে অক্ষম মিডিয়াগুলো বিব্রত। তবু ভালো বর্তমান সরকার ২০ হাজার টাকা অনুদান ঘোষণা করেছে। একটা করে ছাগল দিয়ে বলেনি, বাঁচা-মরা আল্লাহর হাতে।সর্বশেষ এখন মন্ত্রীর যা করণীয় তা হলো, রানা আসলে ছাত্রলীগ না হাইব্রিড, তা নিয়ে গবেষণা করা, রানার পূর্বপুরুষ কিসে ভোট দিত তা জানা, যাঁরা এই দুর্যোগে রক্ত দান করেছেন তাঁদের রক্ত কোন দলের, তা নিয়ে বিশ্লেষণ করা এবং দেশের পত্রিকায় রানার কপালে মুরাদ জংয়ের যে ভালোবাসার চুম্বন, তা আদৌ সত্য, না প্রযুক্তির কারসাজি, তা নিয়ে তদন্ত কমিটি গঠন করা।অর্থমন্ত্রীর উচিত এই ভবনমালিকের জন্য ব্যাংকঋণের ব্যবস্থা করা, পোশাকশিল্পের মালিকদের জন্য যন্ত্রপাতি বিদেশ থেকে আমদানি করা। সর্বোপরি, নিহত শ্রমিকদের জন্য গভীর শোক প্রকাশ করে পারলে দুই ফোঁটা অশ্রু বিসর্জন দেওয়া। মাত্র তিন দিনের বেতন কাটা যাবে বলে শ্রমিকেরা কেন ফাটল ধরা ভবনে কাজে গেলেন, তা তিনি বুঝতে পারেন না বলে বিরক্ত হওয়া।শাকিলা নাছরিন মুরাদপুর মাদ্রাসা রোড, ঢাকা।টিঅ্যান্ডটির বিলে কারসাজিবিষয়টি কারও নজরে এসেছে কি না, জানি না। টেলিফোনের গ্রাহকেরা বিল পাচ্ছেন মাস শেষে, আর পরিশোধ করে দিচ্ছেন। কারও নজরে এল না। এমনকি এ ব্যাপারে পত্রপত্রিকায় কোনো সংবাদ বিজ্ঞপ্তি, প্রেস বিজ্ঞপ্তি বা অন্য কোনোভাবে কোনো সংবাদ প্রকাশিত হয়েছে বলেও জানা নেই। বলা নেই, কওয়া নেই, আচমকা টেলিফোন বিলের লাইন রেন্ট বাবদ ৮০ টাকার স্থলে দ্বিগুণ, অর্থাৎ ১৬০ টাকা করা হলো। ২০০৭ সালের অক্টোবর থেকে কেন এবং কী কারণে ৮০ টাকার স্থলে ১৬০ টাকা করা হলো, তার কোনো ব্যাখ্যা বা যৌক্তিকতা টিঅ্যান্ডটি বোর্ড তার গ্রাহকদের জানানোর প্রয়োজন বোধ করেনি। এ ধরনের স্বেচ্ছাচারিতার কি খুবই প্রয়োজন ছিল?জনৈক ভুক্তভোগী, সিদ্ধেশ্বরী, ঢাকা।