চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিয়োগ পরীক্ষা বর্তমানে চাকরির তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বাজারে বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক গৃহীত নিয়োগ পরীক্ষায় হাজার হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। শুধু বিপিএসসি কর্তৃক গৃহীত বিসিএস ও প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা ব্যতীত অন্যান্য নিয়োগ পরীক্ষাগুলোর ৯৯ শতাংশই ঢাকা শহরে অনুষ্ঠিত হয়, যা চাকরিপ্রার্থীদের জন্য অত্যন্ত দুঃখজনক। ঢাকা শহরে যেকোনো পরীক্ষায় অংশ নিতে হলে একজন প্রার্থীকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে, দীর্ঘ সময় ব্যয় করে ঢাকায় পৌঁছাতে হয়। বর্তমান পরিস্থিতিতে যথাসময়ে গন্তব্যে পৌঁছানো একটি বড় চ্যালেঞ্জ। এতে ঢাকা শহরে অবস্থানকারী পরীক্ষার্থীরাও নির্দিষ্ট সময়ে পরীক্ষার হলে পৌঁছাতে পারেন না। ঢাকা শহরে পরীক্ষা দিতে যাওয়ার জন্য পর্যাপ্ত যানবাহন না থাকায় পরীক্ষার্থীরা ফরম পূরণ করার পরও পরীক্ষায় অংশ নিতে পারেন না। এখানে আসা-যাওয়া, পরীক্ষাকালীন অবস্থান করা—এসবের পেছনে প্রচুর অর্থ ব্যয় করতে হয়, যা একজন বেকারের পক্ষে জোগাড় করা খুবই কঠিন।এমন পরিস্থিতিতে সব নিয়োগ পরীক্ষা ঢাকায় গ্রহণ করা একটি অমানবিক সিদ্ধান্ত। যদি নিয়োগ পরীক্ষাগুলো বিকেন্দ্রীকরণের মাধ্যমে প্রতিটি বিভাগীয় শহরে গ্রহণ করা হয়, তবে হাজার হাজার পরীক্ষার্থী অহেতুক বিড়ম্বনা থেকে রক্ষা পাবেন। তাই কর্তৃপক্ষের কাছে আবেদন, নিয়োগ পরীক্ষাগুলো বিকেন্দ্রীকরণে ব্যবস্থা নিন। মোসা. রহিমা রওনাকবহরমপুর, রাজশাহী। দেখার কেউ নেই প্রাথমিক বিদ্যালয়গুলো বাংলাদেশের শিক্ষার ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান রাখে। প্রাথমিক শিক্ষাকে আরও বেশি গতিশীল, বাস্তববাদী ও সৃজনশীল করতে প্রধান শিক্ষকের ভূমিকা অপরিসীম। কিন্তু দেখা যাচ্ছে, অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষকেরা যথাসময়ে বিদ্যালয়ে আসেন না, বিদ্যালয়ে প্রতিদিন সর্বোচ্চ একটি ক্লাস করান, মাঝেমধ্যে করান না, অফিসের কাজের নামে বাড়িতে চলে যান, বিদ্যালয়ে না এসে হাজিরা খাতায় স্বাক্ষর করেন।২০১৩ সালে সরকার প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে স্লিপ কমিটির নামে ৩০ হাজার টাকা ও প্রাক-প্রাথমিক শিক্ষার্থীর জন্য উপকরণ বাবদ পাঁচ হাজার টাকাসহ মোট ৩৫ হাজার টাকা দেওয়া হয়। এগুলো মূলত দেওয়া হয় শিক্ষা উপকরণ, শ্রেণীকক্ষের বোর্ড, বেঞ্চ, টেবিল মেরামতের জন্য। এমতাবস্থায় সরেজমিনে তদন্ত করে, প্রয়োজনে সহকারী শিক্ষকদের কাছ থেকে তথ্য নিয়ে বিষয়গুলো খতিয়ে দেখা উচিত।তাজল বেপারী চাঁদপুর।