চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাছে সাইনবোর্ডপ্রাণীকুলের বেঁচে থাকার জন্য প্রধান উপাদান গাছ। এই গাছের যে প্রাণ আছে, অনুভূতিশক্তি আছে, তা প্রমাণিত। তবে তার বাকশক্তি নেই। গাছ সবকিছু বিলিয়ে দিয়ে আমাদের উপকার করে, জীবন বাঁচাতে সাহায্য করে। যথা—অক্সিজেন প্রদান, কার্বন ডাই-অক্সাইড গ্রহণ, খাদ্য, ফল, ওষুধ-জ্বালানি-আসবাব-গৃহনির্মাণ উপাদান প্রদানসহ ভূমি ক্ষয়রোধ, বৃষ্টিপাত ঘটাতে সাহায্য, ছায়াদান, প্রাণী-পাখির আবাসস্থলের জোগান দিয়ে অফুরান সাহায্য করে। এই বৃক্ষকে আমরা পেরেক বা লোহা হেনে কি তার প্রতিদান দিচ্ছি? আজকাল বিভিন্ন স্থানে দেখা যাচ্ছে, গাছে গাছে যেন সাইনবোর্ড লাগানোর প্রতিযোগিতা চলছে। এতে করে কি গাছের কষ্ট হচ্ছে না? তারা বলতে পারে না ঠিকই কিন্তু তাদের যে অনুভূতিশক্তি আছে।তাই আমাদের বিবেককে জাগ্রত করা দরকার। গাছে সাইনবোর্ড লাগানোর বিরুদ্ধে একটি আইনও আছে। আসুন, এই পরম উপকারী বন্ধু গাছের গায়ে আমরা সাইনবোর্ড ঝোলানো বন্ধ রাখি। গাছকে মুক্তি দিই। এর আপন সৌন্দর্য ও স্বকীয়তাকে বজায় রাখি।এ ব্যাপারে আইনের যথাযথ প্রয়োগ এবং সচেতনতা বাড়ানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা দরকার।কংকনকুমার সরকারসুন্দরগঞ্জ, গাইবান্ধা।ডাস্টবিনঢাকার নিউমার্কেটের ২ নম্বর গেটে ঢুকতে বাঁ পাশে দুটি ডাস্টবিন রাখা আছে। এলাকার ময়লা-আবর্জনা এখানে জমা করা হয় প্রতিদিন। এর ফলে সকালে তা পচে দুর্গন্ধময় পরিবেশ তৈরি হচ্ছে।অথচ এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুটি হল, একটি হোস্টেল এবং একটি ইনস্টিটিউট অবস্থিত। প্রতিদিন ক্লাস করতে ছাত্রছাত্রীদের এ রাস্তা মাড়াতে হয়। তখন নাকে রুমাল চাপলেও দুর্গন্ধের কাছে তা হার মানে। বিশেষ করে বাংলাদেশ-কুয়েত মৈত্রী ও ফজিলাতুন্নেসা মুজিব হলের ছাত্রীরা এর ফলে প্রায়ই অসুস্থ হয়ে পড়েন। অথচ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন চাইলেই এই ডাস্টবিন দুটি সরিয়ে নিতে পারে। আর সকালের মুক্ত বাতাসের স্বাদ নিতে পারে ওই পথে চলাচলকারী অসংখ্য পথচারী।মো. সাদ্দাম হোসেনঢাকা বিশ্ববিদ্যালয়।