চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানের পাশে দাঁড়ানজাপানের সাম্প্রতিক ইতিহাসের ভয়াবহতম ভূমিকম্প ও সুনামি এবং পরে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ায় বিশ্ববাসীর মতো বাংলাদেশের জনগণও উদ্বিগ্ন। জাপান আমাদের বন্ধু দেশ। আর দেশটির এই দুঃসময়ে বাংলাদেশের প্রতিটি নাগরিক ব্যথিত ও শোকাহত। হাজার হাজার জাপানির মৃত্যু ও নিখোঁজ সংবাদে আমরা আমাদের গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি। জাপান এই শোককে শক্তিতে রূপান্তরিত করে ঘুরে দাঁড়াবে, এ কামনা করি। জাপানের এই দুঃসময়ে যেকোনোভাবে বাংলাদেশিরা উপকারে আসতে পারে সে জন্য তারা প্রস্তুত।বাংলাদেশ-জাপান যুব মৈত্রী সমিতির অনেকে জাপানের উদ্ধার ও পুনর্গঠন কাজে অংশ নিতে আগ্রহী। সরকারসহ বিভিন্ন সংগঠন জাপানের এই বিপদে তাদের পাশে দাঁড়াবে, এটাই কামনা করি।মাহবুব উদ্দিন চৌধুরীসভাপতি, বাংলাদেশ-জাপান যুব মৈত্রী সমিতি, ঢাকা-১২০৪।সনদপত্রে নামআমরা বাংলা একাডেমীর তরুণ লেখক প্রশিক্ষণ কোর্সের তৃতীয় ব্যাচের ছাত্র। এই কোর্সে ভর্তির জন্য আবেদন করার সময় আমাদের প্রাতিষ্ঠানিক সনদ চাওয়া হয়। এবং চূড়ান্তভাবে উত্তীর্ণ হলে সনদপত্রের নাম অনুযায়ী আমাদের ভর্তি করা হয়। কিন্তু আমরা এই কোর্সের অনেক প্রশিক্ষণার্থী নিজ নিজ লেখক নামে প্রতিষ্ঠিত। এ কোর্স শেষে আমাদের বাংলা একাডেমী কর্তৃক একটি সনদ দেওয়া হবে। যত দূর জানতে পেরেছি, এতে শুধু লেখক নাম উল্লেখ থাকবে। আমরা বাংলা একাডেমীর সংশ্লিষ্ট কর্তৃৃপক্ষকে বিশেষ অনুরোধ জানাচ্ছি যে, সনদপত্রের নামের পাশাপাশি যেন লেখক নামও উল্লেখ করা হয়। তাহলে পেশাগত জীবনে এই সনদ আমাদের কাজে আসবে।মিজানুর রহমান মিথুনমেধাক্রম-১৭বাংলা একাডেমী, ঢাকা-১০০০স্কুলবাসরাজধানী ঢাকা শহরের প্রধান সমস্যাগুলোর মধ্যে যানজট অন্যতম। স্কুল, কলেজ, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত সময়ে সেসব প্রতিষ্ঠানের সামনে বা কাছাকাছি রাস্তায় তীব্র যানজটের কারণে হাজার হাজার পথচারীকে ঘণ্টার পর ঘণ্টা দুর্ভোগ পোহাতে হয়। অফিসগামী মানুষ পড়ে বিপাকে। ঢাকা শহরে স্কুল-কলেজের সময় সৃষ্ট যানজটের অন্যতম কারণ শিক্ষার্থীদের নামিয়ে দিতে আসা অসংখ্য ব্যক্তিগত গাড়ি। আনুমানিক একটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের স্কুল শুরু ও শেষের সময় সেখানে আসে বা অপেক্ষা করে ১০০ থেকে ১৫০টি গাড়ি। ঢাকার রাস্তায় কমপক্ষে দুই বা তিন ঘণ্টার যানজট সৃষ্টির জন্য ওই ১০০ থেকে ১৫০টি গাড়ি যথেষ্ট। তাই বর্তমান পরিস্থিতিতে ব্যক্তিগত গাড়ির বদলে প্রতিষ্ঠানের নিজস্ব পরিবহন ব্যবস্থার কোনো বিকল্প নেই। এই ব্যবস্থা কার্যকর হলে যানজট নিরসন ছাড়াও নানা উপকার হবে। কেননা ৫০০ শিক্ষার্থীর জন্য পাঁচটি দোতলা বা ১০টি সাধারণ বাস যথেষ্ট। এ বিষয়ে শিক্ষা ও যোগাযোগ মন্ত্রণালয় একটি কার্যকর ভূমিকা নিতে পারে।জাহেদুর রহমান ইকবালবাগমারা, রাজশাহী।