চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্নপত্র ফাঁস ঠেকাতেআসন্ন ৩৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য তারিখ ২৪ মে ২০১৩। বিসিএস পরীক্ষা দেশের সবচেয়ে বড় পাবলিক পরীক্ষা বিধায় এর গুরুত্ব এবং তাৎপর্য অন্যান্য পাবলিক পরীক্ষা থেকে নিঃসন্দেহে আলাদা। প্রায় দুই লাখের মতো মেধাবী শিক্ষার্থীর এবারের বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করার কথা। এখান থেকেই দেশ তার মেধাবী এবং যোগ্য নেতৃত্ব বেছে নেবে। কিন্তু আশঙ্কার বিষয় হচ্ছে, বর্তমানে প্রায় প্রতিটি পাবলিক এবং সরকারি চাকরির নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটছে। গত এসএসসি পরীক্ষা থেকে শুরু করে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা এবং সম্প্রতি অনুষ্ঠিত বাংলাদেশ ব্যাংকের একটি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে। অগ্রণী ব্যাংকের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্রও ফাঁস হওয়া থেকে রেহাই পায়নি। প্রশ্নপত্র ফাঁসের কারণে পরীক্ষাই শেষ পর্যন্ত স্থগিত হয়েছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, আসন্ন বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নপত্রও ফাঁস হওয়া থেকে রেহাই পাবে না। একদিকে যেমন লক্ষাধিক পরীক্ষার্থী প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি গ্রহণের পাশাপাশি স্বচ্ছ এবং নির্ভেজাল পরীক্ষার জন্য অপেক্ষার প্রহর গুনছে; অপর দিকে হয়তো প্রশ্নপত্র ফাঁস করার জন্য দুষ্টচক্রও তৎপর রয়েছে। একদিকে যেমন লাগামহীন কোটার কারণে মেধাবী শিক্ষার্থীদের হয়রান অবস্থা, অপর দিকে লাগাতার প্রশ্নপত্র ফাঁস মেধাবী শিক্ষার্থীদের ওপর যেন মড়ার উপর খাঁড়ার ঘা। দেখার যেন কেউ নেই। বস্তুত আইনের দুর্বলতা বা আইনের দুর্বল প্রয়োগের কারণেই হয়তো অসাধু চক্র বারবার এমন গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করার সাহস পায়। চিরকাল ধরেই এভাবে প্রশ্নপত্র ফাঁস চলতে থাকবে?কোনোভাবেই যেন আসন্ন বিসিএসের প্রশ্নপত্র ফাঁস না হয় সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সব রকমের পূর্বসতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের জন্য সবিনয় অনুরোধ করছি।মো. আবদুল কাদের পদার্থবিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।