চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্যোগের মুখেঘূর্ণিঝড় মোকাবিলায় সরকারের পদক্ষেপ ছিল প্রশংসনীয়। গণমাধ্যমগুলো যেভাবে খবর প্রচার করেছে এবং প্রতি মুহূর্তে মানুষকে সতর্ক করেছে, তার ভূমিকাও কম নয়। এখন প্রয়োজন যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের পাশে দাঁড়ানো। কাউকে যেন খোলা আকাশের নিচে দিন কাটাতে না হয়।দেখা যায়, প্রতিবছরই কোনো না কোনো বড় ধরনের ঘূর্ণিঝড় কিংবা বন্যা আঘাত হানে, যা সাধারণ মানুষের জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়ায় এবং দুর্ভোগ নেমে আসে জনজীবনে। এগুলো এড়াতে প্রয়োজন আগাম প্রস্তুতি। এ জন্য আশ্রয়কেন্দ্রের সংখ্যা বাড়ানো প্রয়োজন; সেই সঙ্গে দরকার পুরোনো আশ্রয়কেন্দের সংস্কার। প্রাকৃতিক দুর্যোগের মুহূর্তে, আগে ও পরে করণীয় কাজগুলো সম্পর্কে গণমাধ্যমের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করে যাওয়া দরকার সব সময়। তাহলে আতঙ্কিত হবে না কেউ। নিজেকে ভাববে না অসহায়। দুর্যোগের সময় এবং দুর্যোগ-পরবর্তী সময় ত্রাণকাজের জন্য বড় ধরনের তহবিল আগেই গঠন করা প্রয়োজন।মাঝেমধ্যে মৃদু ভূমিকম্পে নড়ে ওঠে পুরো বাংলাদেশ, যা মহা-আতঙ্ক সৃষ্টি করে সবার মনে। পত্রিকায় প্রকাশ: বিজ্ঞানীদের ধারণা, বাংলাদেশে বড় ধরনের ভূমিকম্প হওয়ার আশঙ্কা আছে। অথচ আমাদের প্রস্তুতি কোথায় এই দুর্যোগ মোকাবিলায়। নানা অনিয়ম আর দুর্নীতিকে আঁকড়ে ধরে মাথাচাড়া দিয়ে উঠছে বড় বড় অট্টালিকা। রানা প্লাজা ধসে সহস্রাধিক শ্রমিকের মৃত্যুর শোক মানুষ কখনো ভুলে যাবে না। বড় ধরনের ভূমিকম্প হলে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে ব্যস্ত নগরে। গা ঘেঁষে দাঁড়িয়ে আছে বিশাল বিশাল অট্টালিকা; এ ছাড়া রয়েছে আনাচকানাচে অপরিকল্পিতভাবে গড়ে ওঠা বিভিন্ন ভবন। নেই পানিনিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা কিংবা ভূমিকম্প হলে নিরাপদ জায়গায় সরে যাওয়ার ব্যবস্থা। প্রয়োজন প্রতিটি ভবনের নির্মাণ-প্রক্রিয়া ও অনুমোদন যাচাই করা। প্রয়োজন যত্রতত্র খেয়ালখুশিমতো ভবন কিংবা মার্কেট গড়ে উঠতে না দেওয়া, দুর্যোগের (ভূমিকম্প) মুহূর্তে করণীয় সম্পর্কে মানুষকে সচেতন করা। সঞ্জয় কুমার ভৌমিকসহকারী শিক্ষক, আলীশারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রীমঙ্গল।