চি ঠি প ত্র
গ্রীষ্মকালীন অবকাশবিশ্বের সব বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়েই গ্রীষ্মকালীন অবকাশ রয়েছে। শুধু মেডিকেল কলেজের শিক্ষার্থীদের নেই। এ কেমন শাস্তি? এমনিতে মেডিকেলে পড়ে কোনো ধরনের অবকাশ না পেয়ে শিক্ষার্থীরা অবসাদগ্রস্ত। সামান্য কদিনের গ্রীষ্মকালীন ছুটি। ফল খাওয়ার জন্য আমরা মেডিকেলের শিক্ষার্থীরা আকুল হয়ে শিক্ষামন্ত্রী মহোদয়ের কাছে আরজি জানাচ্ছি, অন্তত অন্যান্য ছুটি বাদ দিয়ে হলেও যেন গ্রীষ্মকালীন ছুটির ব্যবস্থা করা হয়। ফাহমিদা বেগম ভালুকা, ময়মনসিংহ।পে-স্কেল বা মহার্ঘ ভাতা২০০৯ সালে সর্বশেষ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পে-স্কেল দেওয়া হয়েছিল। ২০০৯ সালের বাজারদর এবং ২০১৩ সালের বাজারদর এক নেই। এই কয়েক বছরে প্রায় প্রতিটি দ্রব্যের মূল্য বৃদ্ধি পেয়েছে এবং কোনো কোনো দ্রব্যের মূল্য প্রায় কয়েক গুণ বেড়েছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা নিজ নিজ অবস্থানে প্রায় সবাই সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। বর্তমান বেতনকাঠামোর সঙ্গে এখনকার বাজারদর পুরোপুরি বিপরীত অবস্থায় আছে। যাঁরা ভাড়াবাড়িতে থাকেন তাঁদের এক আতঙ্কের নাম বাড়িভাড়া বৃদ্ধি। প্রতিবছর বাড়িভাড়া বাড়ে। গ্যাস ও জ্বালানির দাম কয়েক দফা বাড়ায় যানবাহনের ভাড়াও কয়েকবার বেড়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে দ্রব্যের বাজারমূল্যের ওপর। শিক্ষা ব্যয়, বিশেষ করে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের উচ্চ বেতনসহ বিভিন্ন ফির কারণে সীমিত আয়ের এসব কর্মকর্তা-কর্মচারীর সন্তানদের শিক্ষার ব্যয় বহন করা দুর্বিষহ হয়ে উঠেছে। চিকিৎসা ব্যয় এই কয়েক বছরে বেশ বেড়ে গেছে। দেখা যায়, পরিবারের কোনো সদস্য অসুস্থ হলে তাদের জীবন আরও মানবেতর হয়ে ওঠে। তখন বিভিন্ন রকম চিকিৎসা ফি, মেডিকেল টেস্ট, ওষুধ প্রভৃতিতে বেতনের বেশির ভাগ টাকা ব্যয় হয়ে যায়। কোনো কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারী না পারছেন সহ্য করতে, না পারছেন সংসার চালাতে। অতএব বর্তমান সরকারের কাছে আমরা বিনয়ের সঙ্গে দাবি করছি, এই বছর চলতি বাজেটে নতুন পে-স্কেল দেওয়া হোক। যদি সেটা সম্ভব না হয়, তাহলে অন্তত মূল বেতনের শতকরা ৩০ ভাগ মহার্ঘ ভাতা কার্যকর করা হোক, যাতে কিছুটা হলেও বাজারদরের বোঝা লাঘব হয়। এই দুর্বিষহ অবস্থা থেকে রেহাই দিতে হবে। কারণ, নানা সীমাবদ্ধতার মধ্যেও তারাই রাষ্ট্রকাঠামোর হাল ধরে রেখেছেন। মো. আরিফুর রহমান সহকারী ব্যবস্থাপক, সাধারণ বীমা করপোরেশন।উপকূলীয় জনপদকিছুদিন পরই সরকার ২০১৩-১৪ অর্থবছরের জাতীয় বাজেট ঘোষণা করবে। আমাদের জাতীয় বাজেটে যেন উপকূলের জনপদ ও মানুষের চাওয়াগুলো স্থান পায়, সে উদ্দেশ্যে বাজেটপ্রণেতাদের কাছে অনুরোধ করছি।নদী ও সাগর আমাদের সম্পদ। কিন্তু এই সম্পদ এখন ক্রমেই বিপদের জায়গায় পরিণত হচ্ছে। বাংলাদেশের বার্ষিক বাজেটে উপকূলীয় মানুষ ও জনপদের কথা কখনোই আলাদাভাবে বলা হয় না। তাদের পেশা, সংস্কৃতি, দারিদ্র্য ও বৈশিষ্ট্য সম্পূর্ণ আলাদা। উপকূলের জনপদ ও মানুষের জন্য নীতিনির্ধারণী পর্যায়ে ভাবার এখনই উপযুক্ত সময়। আসন্ন বাজেটসহ প্রতিবছরের বাজেটে উপকূলীয় এলাকার মানুষের জন্য এমন এক সুনির্দিষ্ট দিকনির্দেশনা রাখা দরকার, যাতে এই সম্পদ উপকূলীয় এলাকায় জাতীয় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পারে। তাহলে উপকূলের মানুষও খেয়ে-পরে বেঁচে থাকতে পারবে। তাই জাতীয় বাজেটে উপকূল ও সেখানকার মানুষের কথা অন্তর্ভুক্ত হতে হবে এবং তাদের উন্নয়নে বিশেষ বরাদ্দ নিশ্চিত করতে হবে। তা না হলে উপকূলের জেলে, কৃষকসহ নানা শ্রেণী-পেশার মানুষকে অর্থনৈতিক কর্মকাণ্ডের মূল স্রোতোধারায় এনে জাতীয় উন্নয়নে কাজে লাগানো সম্ভব হবে না।উপকূলীয় অঞ্চলকে বিশেষভাবে আমাদের পরিকল্পনায় আনতে হবে। সচেতন মহলের মনে হয়েছে, পুরো উপকূলের মানুষ অভিভাবকহীন হয়ে জীবন যাপন করছে। তাই তাদের বেঁচে থাকার ন্যূনতম চাহিদার দিকে তাকিয়ে আগামী অর্থবছরে উপকূলীয় জনপদের কথা ভেবে অর্থ বরাদ্দ করা হবে বলে আমরা আশা করি।সৈয়দ সাইফুল করিমমিরপুর, ঢাকা।