চি ঠি প ত্র
মহান শিক্ষক৯ মার্চ প্রথম আলোর শেষ পাতায় ‘এক বেলা শিক্ষকতা, অন্য বেলা দিনমজুরি’ শিরোনামের লেখাটি পড়ে অভিভূত হয়েছি। নীলফামারীর বেরাকুটি বরুয়া দাখিল মাদ্রাসার শিক্ষক রঞ্জিত কুমার রায়ের জীবনযুদ্ধের কাহিনিটি সত্যিই হূদয় ছুঁয়ে যায়। শ্রদ্ধায় মাথা নত হয়। উচ্চশিক্ষিত এই সৎ মানুষটি ১১ বছর ধরে বিনা বেতনে পড়িয়ে যাচ্ছেন মাদ্রাসায়। আর দারিদ্র্যের কশাঘাতে সততাকে সঙ্গী করে সংসার চালানোর জন্য হয়েছেন দিনমজুর। শিক্ষক রঞ্জিতের মতো হতদরিদ্র মহান মানুষগুলো নিজেকে বিলিয়ে দিয়ে শুধু ন্যূনতম মৌলিক চাহিদা নিয়ে বাঁচতে চান। এ খবর প্রকাশিত হওয়ার পর দেশ-বিদেশের বহু পাঠক ও সর্বশেষ প্রথম আলো শিক্ষক রঞ্জিত ও তাঁর মাদ্রাসার পাশে দাঁড়িয়েছে। এটা অবশ্যই প্রশংসনীয় উদ্যোগ। শিক্ষক রঞ্জিতের স্বপ্ন, মাদ্রাসাটি এমপিওভুক্ত হোক। আর সেখানকার কোমলমতি ছাত্রছাত্রীরা ভালোভাবে পড়াশোনার সুযোগ পাক, এ স্বপ্ন সবার। এ ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।সাধন সরকারভূগোল ও পরিবেশ বিভাগজগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা।‘গাম নাই’কিছু জরুরি কাগজপত্র পোস্ট করার জন্য ১৫ মার্চ মিরপুর পোস্ট অফিসে যাই (পোস্ট কোড = ১২১৬)। কাগজপত্রও জরুরি এবং সময়মতো পৌঁছাতে হবে, তাই বাসা থেকে বের হয়ে কাগজপত্রগুলো ফটোকপি করে বড় খামে ভরে পোস্ট অফিসে গিয়ে গাম (আঠা) খুঁজে পেলাম না। পোস্ট অফিসের একজন কর্মকর্তার কাছে গাম আছে কি না, জিজ্ঞেস করলে তিনি বললেন, ‘গাম নাই’।একটা সরকারি পোস্ট অফিসে গিয়ে সামান্য আঠার জন্য কেন এই বিড়ম্বনার শিকার হতে হবে?নূরজাহান আহমেদমিরপুর, ঢাকা।রেল সার্ভিসট্রেনের ভাড়া কম এবং যানজট ও পরিবেশদূষণ না থাকার কারণে দেশে রেল সার্ভিস সাধারণ মানুষের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ঢাকার যাত্রাবাড়ী উড়ালসড়ক নির্মাণের জন্য ঢাকা-নারায়ণগঞ্জ বাসে যাতায়াত করা যানজটের জন্য ভীষণ কষ্টকর। এ অবস্থায় ঢাকা-নারায়ণগঞ্জ রুটে রেলের বগির সংখ্যা বাড়ানো জরুরি হয়ে পড়েছে। কারণ মানুষ এখন ট্রেনে ঢাকা-নারায়ণগঞ্জ যাতায়াত করতে শুরু করেছে কিন্তু যাত্রীর সংখ্যা বাড়তে থাকায় স্বস্তি পাওয়া যাচ্ছে না। ঢাকা ও নারায়ণগঞ্জ যাতায়াতে তাই ঘণ্টায় ঘণ্টায় ট্রেন সার্ভিস চালু করা জরুরি হয়ে পড়েছে। ঢাকা-নারায়ণগঞ্জ রুটে রেলের বগির সংখ্যা বাড়ানোর মাধ্যমে রেল সার্ভিসকে আরও গতিশীল করার জন্য যোগাযোগ মন্ত্রণালয়কে অনুরোধ করছি।মাহবুব উদ্দিন চৌধুরীফরিদাবাদ, গেন্ডারিয়া।অ্যাডহক চিকিৎসকসম্প্রতি আরও ৫৮২ জন (প্রায়) চিকিৎসককে ‘অ্যাডহক’ ভিত্তিতে নিয়োগের সরকারি সিদ্ধান্ত হয়েছে। অথচ ২৮তম বিসিএসে নন-ক্যাডার ৪৮০ জন চিকিৎসকের সরকারি চাকরি হলো না। কারণ ইতিমধ্যে ২৯তম বিসিএসের নন-ক্যাডার চিকিৎসকদের রেজাল্ট হয়ে গেছে। আমার মতো যাদের ২৮তম বিসিএসে সরকারি চাকরির বয়সসীমা অতিক্রান্ত হয়েছে, তাদের ক্ষেত্রে সরকারি চাকরির স্বপ্ন অধরা রয়ে গেল।বিসিএস যদি মেধা যাচাইমূলক পরীক্ষা হয়ে থাকে, তাহলে বিসিএস-উত্তীর্ণ নন-ক্যাডার চিকিৎসকদের চাকরি অগ্রাধিকারযোগ্য।সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ, সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে মেধার মূল্যায়ন করলে দেশ স্বাস্থ্যসেবায় মেধাবী চিকিৎসক দ্বারা উপকৃত হবে।ফারজানা সুলতানা২৮তম বিসিএস নন-ক্যাডার অথচ চাকরিবঞ্চিত চিকিৎসক