চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনস্বার্থে...আমাদের দেশের রাজনৈতিক অঙ্গনে রাজনৈতিক আন্দোলনের মূল হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে ‘হরতাল’। এতে রাজনৈতিক অস্থিরতার উত্তাপ অনেকটাই বেগবান হয়। ভোগান্তি বাড়ে সাধারণ মানুষের। ক্ষতিগ্রস্ত হয় অর্থনীতি। যার কম-বেশি প্রভাব পড়ে প্রত্যেক ক্ষেত্রে। শিক্ষাজীবনে এসএসসির পরই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হচ্ছে এইচএসসি পরীক্ষা। এই পরীক্ষায় সাফল্য লাভের মাধ্যমে শিক্ষার্থীরা এগিয়ে যায় তার লক্ষ্যে। হরতালের কারণে বারবার সময়সূচি পরিবর্তনে এইচএসসি পরীক্ষার্থীদের প্রস্তুতি অনেকটাই ছিল দোদুল্যমান। সেই সঙ্গে বাড়ল উৎকণ্ঠা। পরীক্ষার ফলাফল নিয়ে যে দুশ্চিন্তা থাকে শিক্ষার্থীদের মনে, তার চেয়েও বেশি চিন্তিত হতে দেখা গেছে শিক্ষার্থীদের সময়সূচি নিয়ে। যা পরীক্ষার্থীদের মানসিকভাবে অসহায় করেছে। পূর্ণাঙ্গ প্রস্তুতিতে বিঘ্ন ঘটিয়েছে, যা দুঃখজনক। অতীত ও বর্তমান পরিবেশকে যদি খতিয়ে দেখা হয় নিখুঁতভাবে, তবে দেখা যাবে আন্দোলনকে চাঙা করতে কিংবা দাবি আদায়ের পথ ধরে অথবা কোনো ইস্যুকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলো হরতালকে বেছে নিয়েছে বারবার। হয়তো প্রতিবাদের ভাষা হিসেবে হরতালের বিকল্প তারা খুঁজে পায়নি। হতে পারে এটা ব্যর্থতা। কিন্তু মনে রাখা প্রয়োজন, সবার আগে দেশ, দেশের জনগণ। যা হতে হবে জনস্বার্থে, জনগণের কল্যাণে।আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা বাংলাদেশি। প্রয়োজন দেশকে নিয়ে ভাবার। আর দেশের জন্য কাজ করতে হলে সাইনবোর্ড লাগানোর প্রয়োজন হয় না। রানা প্লাজা ধসে চাপা পড়া মানুষদের উদ্ধারে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সে কথাই মনে করিয়ে দেয়। আমাদের দেশের পোশাকশিল্পের উজ্জ্বল ভাবমূর্তি অনেকটাই ক্ষুণ্ন হয়েছে সাভার ট্র্যাজেডির কারণে। হরতালে আরও ক্ষতিগ্রস্ত হচ্ছে। রাজনৈতিক অস্থিরতায় ব্যাহত হচ্ছে অর্থনীতির সচলতা। নানা সময়ে নানা দুর্নীতি প্রতিবন্ধকতা সৃষ্টি করছে উন্নয়নের পথে। প্রয়োজন দলমত-নির্বিশেষে সবাইকে এক হয়ে দেশ ও জনগণের স্বার্থে কাজ করা। সঞ্জয় কুমার ভৌমিকবসুন্ধরা আ/এ, শ্রীমঙ্গল।বিসিএসের প্রশ্নপত্রসম্প্রতি অনুষ্ঠিত ৩৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নপত্রে ‘ইনসুলিন নিঃসৃত হয় কোথা থেকে?’ প্রশ্নটির উত্তর হিসেবে প্রদত্ত চারটি অপশনের মধ্যে দুটি অপশন দেওয়া হয়েছে যথাক্রমে ‘অগ্ন্যাশয়’ ও ‘প্যানক্রিয়াস’। উল্লেখ্য, অগ্ন্যাশয় ও প্যানক্রিয়াস একই জিনিস এবং সমার্থক। সে হিসেবে দুটি উত্তরই সঠিক। ফলে অনেক পরীক্ষার্থী অগ্ন্যাশয় ও প্যানক্রিয়াস দুটি অপশনকেই সঠিক হিসেবে উত্তরপত্রে উল্লেখ করেছেন। এ অবস্থায় পিএসসি কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের নম্বর দেওয়ার ক্ষেত্রে এ উত্তরটিকে সঠিক হিসেবে বিবেচনা করবে কি না, সে বিষয়ে পরীক্ষার্থীরা বেশ চিন্তিত। দুটি অপশনই সঠিক বিধায় এ ক্ষেত্রে একটি অপশন চিহ্নিতকারী এবং দুটি অপশন চিহ্নিতকারী উভয়ের ক্ষেত্রেই নম্বর দেওয়া বাঞ্ছনীয়। নতুবা পরীক্ষার্থীদের মধ্যে হতাশার সৃষ্টি হবে। এ ধরনের জটিলতা এড়াতে প্রশ্নপত্রে উত্তর হিসেবে সমার্থক দুটি অপশন রেখে বিভ্রান্তি সৃষ্টি করা কাম্য নয়। এ বিষয়ে পিএসসি কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।মো. আবদুর রহমানমালিবাগ, ঢাকা।শরীরচর্চা শিক্ষকসরকারি-বেসরকারি কলেজের শরীরচর্চার শিক্ষকেরা নানা পেশাগত বৈষম্যের শিকার। উপযুক্ত যোগ্যতা-অভিজ্ঞতা থাকলেও পদোন্নতির সুযোগ নেই। নিম্ন পদমর্যাদার এই শিক্ষক ক্রীড়া বিষয়ের শিক্ষক হওয়া সত্ত্বেও কলেজের ক্রীড়া কমিটির সম্পাদক হতে পারেন না। নিজের জনপ্রিয়তা ও প্রভাব বিস্তার না করলে স্বাভাবিক নিয়মে শরীরচর্চা শিক্ষককে কলেজ পরিচালনা পরিষদের শিক্ষক প্রতিনিধি হওয়ার সুযোগও দেওয়া হয় না, শিক্ষক পরিষদের সদস্য হয়ে অন্যদের নির্বাচিত করা সুযোগ থাকলেও অন্য শিক্ষকেরা শরীরচর্চা শিক্ষককে নির্বাচিত করার ঔদার্য দেখান না। কেননা, বরাবরের মতো কলেজের সব কমিটিতে অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষকের জ্যেষ্ঠতা বিচার করা হয়। কলেজ পর্যায়ে খেলাধুলা স্তিমিত হওয়ার অন্যতম কারণ প্রভাষক থেকে নিচের পদমর্যাদার শরীরচর্চা শিক্ষকের মতামত যেখানে উপেক্ষিত, অগ্রাহ্য ও গুরুত্বহীন। ফলে ক্রীড়ার ব্যাপারে ব্যাপক উৎসাহী শিক্ষকটিও একসময় চোখ-কান বুজে কোনোরকমে চাকরিজীবন পার করতে ব্যস্ত হন। খেলাধুলাকে সবাই ভালোবাসলেও খেলাধুলাবিষয়ক শিক্ষকের অবস্থান সবার নিচে। উচ্চতর যোগ্যতায় ডিগ্রি কলেজের লাইব্রেরিয়ানদের প্রভাষকের সমমর্যাদা থাকলেও শারীরিক শিক্ষায় মাস্টার্স (এমপিএড) বা অন্য বিষয়ে মাস্টার্স ডিগ্রির শর্ত নিয়োগবিধিতে না থাকায় শরীরচর্চা শিক্ষকেরা প্রভাষকের অনুরূপ সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। দেশে শারীরিক শিক্ষায় অনার্স-মাস্টার্স চালু হওয়ায় সত্ত্বেও উচ্চমাধ্যমিক ও ডিগ্রি পর্যায়ের এই শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নীতিমালা পরিবর্তন হচ্ছে না।তাই শিক্ষামন্ত্রীর কাছে আবেদন, কলেজের ক্রীড়া উন্নয়নে শারীরিক শিক্ষা পাঠক্রম চালু ও শরীরচর্চা শিক্ষকদের পেশাগত বৈষম্য অবসানে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে দীর্ঘদিনের অবহেলা-বঞ্চনার অবসান ঘটানো হোক।চঞ্চল কুমার কর্মকারশরীরচর্চা শিক্ষক, কুমারখালী কলেজ, কুষ্টিয়া।