চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্তানের প্রতি সুদৃষ্টিপরিবারের সন্তানদের প্রতি সুদৃষ্টি রাখতে হবে। কারণ, ভালো ও যোগ্য সন্তান শুধু পরিবারের ভাবমূর্তিই উজ্জ্বল করবে না, দেশ ও জাতির জন্যও সুনাম বয়ে আনবে। খারাপ সন্তান কখনোই কোনো পরিবার ও জাতির জন্য মঙ্গলজনক হয় না। সন্তানদের সার্বিক শিক্ষা দিতে হবে। শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা দিলেই চলবে না, তাকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সব আদব-কায়দা শেখাতে হবে। বিদ্যালয়ের পড়ালেখার গুরুত্ব বোঝাতে হবে অত্যন্ত ধৈর্যসহকারে। শিক্ষা অর্জন করে যেসব ব্যক্তি কীর্তিমান হয়েছেন, তাঁদের দৃষ্টান্ত সন্তানদের সামনে তুলে ধরতে হবে। মোট কথা, তাদের মধ্যে পড়ালেখার একটি ইতিবাচক মনোভাব তৈরি করতে হবে। যেন তারা নিজেদের প্রয়োজনেই পড়ালেখায় মনোযোগী হয়। তাদের বিভিন্ন সহায়ক পাঠের সুযোগ দিতে হবে। যেমন ভালো মানের পত্রিকা, গল্প, উপন্যাস, বিজ্ঞানের কল্পকাহিনি, কবিতা ইত্যাদি। এর ফলে তাদের চিন্তা ও দৃষ্টি প্রসারিত হবে। সন্তানদের বিভিন্ন গঠনমূলক কাজে উৎসাহিত করতে হবে। গঠনমূলক কাজ যদি ছোটও হয়, তবু তাদের বাহবা দিতে হবে। কারণ, এই ছোট গঠনমূলক কাজ থেকেই বড় গঠনমূলক কাজের মানসিকতা সৃষ্টি হবে। কোনো ভুল হলে তাদের সঙ্গে খারাপ আচরণ করা যাবে না, বরং তারা ভুল থেকে কীভাবে বের হয়ে আসবে, সেই কৌশলগুলো শিখিয়ে দিতে হবে। সন্তানদের মধ্যে অবশ্যই তথ্যপ্রযুক্তির জ্ঞান দিতে হবে। তথ্যপ্রযুক্তির সীমাহীন সম্ভাবনাকে কাজে লাগানোর মতো দক্ষতা যেন তারা অর্জন করতে পারে, তার জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে। এ যুগের কিছু বিকৃত মানসিকতার ছেলের মধ্যে ইভ টিজিংয়ের প্রবণতা দেখা যায়। তাদের অবশ্যই বোঝাতে হবে, ইভ টিজিং কখনোই গৌরবের নয়, বরং এর কারণে একটি মেয়ে মানসিকভাবে অসুস্থ হতে পারে। এমনকি আত্মহত্যাও করতে পারে। সন্তানদের মধ্যে দেশাত্মবোধ জাগিয়ে তুলতে হবে। দেশের প্রতি ইতিবাচক মনোভাব গড়ে তুলতে হবে। প্রত্যেক সন্তান হবে একটি দেশের কান্ডারি। তাদের বোঝাতে হবে, তোমরাই দেশের বিভিন্ন পর্যায়ে হাল ধরবে এবং দেশকে একটি স্বয়ংসম্পূর্ণ সুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলবে। কারণ, বাংলাদেশের সম্মান মানে সবার সম্মান।মো. আরিফুর রহমানসহকারী ব্যবস্থাপক, সাধারণ বীমা করপোরেশন।ত্রুটি সংশোধন ১ জুন প্রকাশিত ‘বাংলাদেশে ধর্মভিত্তিক দল ও রাজনীতির ভবিষ্যৎ’ শীর্ষক আমার নিবন্ধে অসাবধানতাবশত একটি বাক্যে একটি ত্রুটি থেকে গেছে। ওই নিবন্ধে সংবিধানের ৩৮ অনুচ্ছেদ প্রসঙ্গে ছাপা হয়েছে, ‘তাতে বলা হয়েছে যে কারও এমন সমিতি বা সংঘ গঠন করার কিংবা তার সদস্য হওয়ার অধিকার থাকবে, যা নাগরিকদের মধ্যে ধর্মীয়, সামাজিক এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে কিংবা ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী-পুরুষ, জন্মস্থান বা ভাষার ক্ষেত্রে নাগরিকদের মধ্যে বৈষম্য সৃষ্টির চেষ্টা করে।’ বাক্যটি হবে, ‘তাতে বলা হয়েছে যে কারও এমন সমিতি বা সংঘ গঠন করার কিংবা তার সদস্য হওয়ার অধিকার থাকবে না, যা নাগরিকদের মধ্যে ধর্মীয়, সামাজিক এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে কিংবা ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী-পুরুষ, জন্মস্থান বা ভাষার ক্ষেত্রে নাগরিকদের মধ্যে বৈষম্য সৃষ্টির চেষ্টা করে।’ এই ত্রুটির জন্য আমি দুঃখিত ও ক্ষমাপ্রার্থী। —আলী রীয়াজ