চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশুদের ব্যবহারইদানীং লক্ষ করা যাচ্ছে, চরম সহিংসতায় শিশুদের ব্যবহার করা হচ্ছে। বিশেষ করে হরতালের সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেট নিক্ষেপ, গাড়িতে অগ্নিসংযোগ এবং রাস্তায় ব্যারিকেড তৈরি করতে শিশুদের ব্যবহার করা হচ্ছে। জাতিসংঘের ইউনিসেফের পক্ষ থেকে রাজনৈতিক কর্মকাণ্ডে শিশুদের ব্যবহার করার জন্য উদ্বেগ প্রকাশ করা হয়েছে। মিছিল ও বিক্ষোভের অগ্রভাগে শিশুদের ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে।কোমলমতি শিশুদের যখন লেখাপড়া এবং খেলাধুলা করার কথা, তখন তাদের সহিংস কাজে নৃশংসভাবে ব্যবহার করা হচ্ছে। যা সম্পূর্ণ বেআইনি এবং চরম মানবতাবিরোধী। রাজনীতিতে হীনম্মন্যতার কাজে ব্যবহারের ফলে শিশুরা শিশুসুলভ আচরণ ভুলে যায়। আচরণে একধরনের উন্মাদনা দেখা দেয়। বাংলাদেশ শিশু অধিকার সনদে স্বাক্ষরকারী একটি দেশ। রাজনৈতিক কাজে শিশুদের ব্যবহার সংবিধান, আন্তর্জাতিক শিশু সনদ এবং জাতীয় শিশুনীতির পরিপন্থী। শিশুরা জাতির ভবিষ্যৎ। শিশুদের পঙ্গু করে জাতির ভবিষ্যৎ ধ্বংস করার জন্য এই হীন পাঁয়তারা অবিলম্বে বন্ধ করতে হবে।অতএব দেশের সব রাজনৈতিক দলের প্রতি আবেদন, যেকোনো রাজনৈতিক কর্মকাণ্ডে শিশুদের ব্যবহার থেকে বিরত থাকুন। মাহতাব আলী মিরপুর, ঢাকা।গণগ্রন্থাগারসরকারি গণগ্রন্থাগারগুলো বৃহস্পতি ও শুক্রবার দুই দিন বন্ধ থাকে। ফলে ছাত্রছাত্রীসহ সাধারণ পাঠকেরা কিছুটা অসুবিধার সম্মুখীন হচ্ছে। শনি থেকে বৃহস্পতিবার পর্যন্ত ছাত্রছাত্রীদের স্কুল-কলেজে ক্লাস, সাপ্তাহিক পরীক্ষা, কোচিংসহ নানা ব্যস্ততা থাকে। বৃহস্পতিবার অর্ধদিবস ও শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে গণগ্রন্থাগারে পড়াশোনার সময় পাওয়া যায়। কিন্তু এ দুই দিনই বন্ধ থাকার ফলে ছাত্রছাত্রীরা সে সুযোগ হারাচ্ছে। এ ছাড়া সরকারি-বেসরকারি চাকরিজীবীরাও একইভাবে এ দুই দিন পাঠবঞ্চিত হচ্ছে।তাই গণগ্রন্থাগার অধিদপ্তরের কাছে অনুরোধ, গণগ্রন্থাগারের ছুটি বৃহস্পতি ও শুক্রবারের বদলে সপ্তাহের মাঝামাঝি যেকোনো দুই দিন করা হোক। অনুপম ঘোষ শিক্ষার্থী, বাংলা বিভাগক্যান্টনমেন্ট কলেজ, যশোর।প্রতিক্রিয়া: তাহের-জিয়া সম্পর্কসম্প্রতি তাহের-জিয়া সম্পর্ক বিষয়ে আমার লেখার পরিপ্রেক্ষিতে প্রথম আলোতে মহিউদ্দীন আহমেদের প্রতিক্রিয়ার জন্য ধন্যবাদ। আমি তাঁর সঙ্গে একমত যে একটি ঐতিহাসিক ঘটনাকে বোঝার জন্য তাঁর মতো কুশীলবদের চিন্তা ও আবেগকে বোঝা খুব জরুরি। পত্রিকার কলামে সেই জটিল সময়ের সব কুশীলবের চিন্তা ও আবেগের বিবরণ সম্ভব নয়। সে লক্ষ্য নিয়েই আমি ৭ নভেম্বরের পূর্বাপর ঘটনা নিয়ে বৃহত্তর প্রেক্ষাপটে ৩৫০ পৃষ্ঠার একটি পূর্ণাঙ্গ বই লিখেছি ক্রাচের কর্নেল নামে। ৭ নভেম্বর যে হঠাৎ গজিয়ে ওঠা ঘটনা নয়, বরং একটি ঐতিহাসিক ধারাবাহিকতার ফল, সেই বিষয়টিই আমি আমার বইয়ে যথাসম্ভব অনুপুঙ্খ বিবরণের চেষ্টা করেছি। ধারণা করছি, মহিউদ্দীন আহমেদ সেই বইটি সম্পর্কে অবগত নন। কারণ, তিনি যেসব তথ্য উপস্থাপন করেছেন, তার প্রায় সবই আমার সেই বইটিতে আছে। পত্রিকার কলামে আমি শুধু এই বিষয়টির ওপরই আলোকপাত করতে চেয়েছি যে তাহের ও জিয়ার সম্পর্কের পরিণতি কোনো ব্যক্তিগত আক্রোশের ফল নয়, বরং দুটি আদর্শের দ্বন্দ্বের পরিণাম। এই পরিণাম বাংলাদেশের রাজনীতির গতিপথকে কীভাবে পরিবর্তন করেছে, তার দিকেই শুধু পাঠকের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি। কিন্তু এই ঘটনার পূর্বাপর সব কুশীলবের কর্মকাণ্ডের প্রেক্ষাপটের বিবরণের জন্য দীর্ঘদিনের গবেষণার ওপর ভিত্তি করে লেখা আমার উল্লেখিত বইটি পাঠের অনুরোধ রইল তাঁর কাছে।শাহাদুজ্জামান, নিউ ক্যাসেল, যুক্তরাজ্য।