চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্নেল তাহেরের দায় প্রয়াত কর্নেল তাহেরের ওপর লেখা শাহাদুজ্জামানের নিবন্ধটি উৎসাহের সঙ্গে পড়লাম। তাঁর লেখাটি একপেশে মনে হয়েছে। তিনি শুধু অনুমানভিত্তিক বিমূর্ত পদ্ধতি ব্যবহার করে ঘটনাকে বিশ্লেষণ করেছেন।ওই সময়ের ঘটনার ব্যাখ্যা-বিশ্লেষণে তিনি শুধু জিয়াউর রহমানের আশা-আকাঙ্ক্ষার কথা উল্লেখ করেছেন। কিন্তু তৎকালীন জাসদ বা কর্নেল তাহের কী সব আকাঙ্ক্ষার দ্বারা চালিত হয়েছিলেন, সেসব বলেননি। সেসব কি যুক্তিসংগত, মানবিক ও গ্রহণযোগ্য ছিল?১৯৭১ সালে স্বাধীনতা-উত্তর সময়ে হঠাৎ করেই জাসদ ‘বৈজ্ঞানিক সমাজতন্ত্রের’ তত্ত্ব নিয়ে হাজির হয়েছিল, যা তাদের আগের ইতিহাসের সঙ্গে ছিল বেমানান। মার্ক্সীয় বিপ্লবের তত্ত্ব শ্রেণী বিশ্লেষণ ও শ্রেণীসংগ্রামভিত্তিক উদ্ভাবিত। শুধু পুঁজিপতি ও সামন্ত প্রভুদের বিরুদ্ধে শ্রমিক শ্রেণীর নেতৃত্বে শোষিত শ্রেণীর মানুষকে সংগঠিত করার, তাদের প্রলেতারীয় আদর্শে দীক্ষিত করার মাধ্যমে সামাজিক বিপ্লব সংগঠিত করা যায়।কিন্তু জাসদ কখনো সে পথে যায়নি। তরুণ-যুবকদের ওপর নির্ভর করে, তাদের রোমান্টিক ভাবধারায় চালিত করে এবং গোপনে সেনাদের সংগঠিত করে তারা মুজিব সরকারের উৎখাতের মাধ্যমে শর্টকাট পদ্ধতিতে ক্ষমতা দখলের প্রচেষ্টা নেয়। তারা ১৫ আগস্টের ঘটনায় খুবই উল্লসিত হয় এবং যখন কথিত ‘আওয়ামী-সমর্থিত’ খালেদ মোশাররফ ৩ নভেম্বর ক্ষমতা দখল করেন, তারা তড়িঘড়ি করে ৭ নভেম্বর ‘বিপ্লব’ সংঘটিত করে। সেই বিপ্লবে একজন পুঁজিপতি বা ভূস্বামীকেও হত্যা করা হয়নি, কিন্তু হত্যা করা হয়েছে কিছু নির্দোষ সামরিক কর্মকর্তাকে, যাঁদের অবস্থান ছিল অধিকাংশ জাসদ ক্যাডারের অনুরূপ, অর্থাৎ সাধারণ মধ্যবিত্ত। অথচ তাদের গণবাহিনী ও বিপ্লবী সৈনিক সংস্থার মাধ্যমে হত্যা করা হয় তথাকথিত বিপ্লবের নামে। সেটা কি কোনো বৈজ্ঞানিক সমাজতন্ত্রের বিপ্লব ছিল, নাকি পাতি-বুর্জোয়া বিপ্লব, নৈরাজ্যবাদী বিপ্লব বা অন্য কিছু?অন্যান্য কমান্ডারের মতো কর্নেল তাহেরও মুক্তিযুদ্ধের একজন কমান্ডার ছিলেন এবং সমভাবে যথাযোগ্য সম্মান পাওয়ার অধিকারী ছিলেন। কিন্তু এই সমাজে দেখা যায় যে সম্মানিত ব্যক্তিরা কখনো কখনো স্বেচ্ছায় বা অনিচ্ছায় ভুল করেন। এমন হলে তিনি তাঁর দায়িত্ব এড়াতে পারেন না। কেউই আইনের ঊর্ধ্বে নয়। কর্নেল তাহেরও একটা বড় মাপের ভুল করেছিলেন ওই সব সামরিক কর্মকর্তাকে হত্যার প্ররোচনা দিয়ে। গণবাহিনীর প্রধান হয়ে ওই সব হত্যার দায়দায়িত্ব তিনি এড়াতে পারেন না। ওই সব সামরিক কর্মকর্তার তাঁর মতো পিতা, মাতা, স্ত্রী, পুত্র, কন্যা ছিল। কর্নেল তাহেরের আত্মীয়দের মতো তাঁদেরও বুকফাটা কান্না আর গভীর বেদনা সইতে হয়েছে। সেটা ছিল বড় ধরনের অপরাধ সংঘটন, কঠিন ফৌজদারি অপরাধ, যা সর্বোচ্চ সাজা পাওয়ার পর্যায়ে পড়ে। ওই সময়ে দেশে সামরিক আইন চলছিল, যা ১৫ আগস্ট বলবৎ হয় এবং ওই সময় সামরিক কর্মকর্তাদের হত্যা করে পার পেয়ে যাওয়ার সুযোগ ছিল না। জিয়াউর রহমান সরকারপ্রধান হিসেবে যদি তাঁকে ব্যক্তিগত বন্ধু বা শুভাকাঙ্ক্ষী বিবেচনায় মাফ করে দিতে চাইতেন, তবে তাঁর জন্য তা কঠিন, কঠোর পরিণতি নিয়ে আসত। সামরিক বাহিনীর অন্যান্য কর্মকর্তা কখনো তা হতে দিতেন না।ব্যক্তিগত বন্ধুত্ব কখনো দেশের আইনকানুনের ঊর্ধ্বে স্থান পেতে পারে না। তাহলে ওই সব সামরিক কর্মকর্তাকে হত্যার দায়দায়িত্ব কার হতো? সেই সব হত্যার বিচার কি হতো না? বন্ধ করে দিতে হতো?সৈয়দ তারেকুজ্জামানপল্লবী, ঢাকা।অরক্ষিত ডাকবাক্স বাংলাদেশ ডাক বিভাগ একটি গুরুত্বপূর্ণ জনসেবামূলক প্রতিষ্ঠান। এর ঐতিহ্য অনেক প্রাচীন। যদিও মাঝে মাঝে অনেক সংবাদের শিরোনাম হয় এ বিভাগ। আমরা মনে করি, অতি কম খরচে বর্তমানে খুবই ভালো সেবা দিচ্ছে এ বিভাগ। আমি ব্রাহ্মণবাড়িয়া প্রধান ডাকঘরের কথা বলছি। প্রধান ডাকঘরের সামনে একটি ডাকবাক্স রয়েছে। আর ডাকবাক্স একটি তালা দ্বারা সংরক্ষিত অবস্থায় থাকে। বাক্সটি প্রতিদিন দুবার খোলার কথা রয়েছে। আমরা যে সাধারণ ডাক প্রেরণ করি, তা এই বাক্সে ফেলা হয়। ডাক বিভাগের লোক এই বাক্স থেকে চিঠিগুলো সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে প্রেরণ করে থাকেন। অতি দুঃখের বিষয়, গত ২৭-৩০ মে পর্যন্ত ওই বাক্সে কোনো তালা নেই। এ ব্যাপারে আমরা ব্রাহ্মণবাড়িয়া ডাকঘরের প্রধানের শুভ দৃষ্টি কামনা করছি, যাতে ডাকবাক্সটি যথাসময়ে খোলা এবং তালাবদ্ধ অবস্থায় থাকে এবং যাতে সাধারণ চিঠিপত্রগুলো রক্ষিত অবস্থায় থাকে। মো. জাহাঙ্গীর ১৮১ মধ্যপাড়া, ব্রাহ্মণবাড়িয়া।