চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিকল্প খাদ্যাভ্যাসআজ থেকে ৫০-৬০ বছর আগে আমরা আটা খাইনি, রুটি ছিল ‘গরিবের খাদ্য’। আর এখন তো আটা-রুটি হয়ে উঠেছে সমাজের মধ্য-উপর তলার অত্যাবশ্যক ‘হেলথ-ফুড’। আলু খেলে মোটা হবার ভয়টাও নিতান্তই অবৈজ্ঞানিক। খাদ্যাভ্যাস ধীরে ধীরে আলুর জায়গা আরো বিস্তৃত করা দরকার। হতে পারে যে সপ্তাহে দু’দিন ভাতের বদলে আলুই হোক আমাদের প্রধান কার্বোহাইড্রেট উৎস। ভাত কমিয়ে আলুু খাওয়া বাড়াতে রাজি হলে শুধু খাদ্য-খরচই কমবে না, আলু-চাষীর সুরক্ষাসহ দেশে নির্ভরযোগ্য বিকল্প-খাদ্যের একটি উৎসও প্রতিষ্ঠা পাবে। আমাদেরকেই ভাবতে হবে সেই কৃষকদের কথা, যারা প্রান্তিক বাজারে মাত্র (!!) চার-পাঁচ টাকা কেজিতে আলু বিক্রি করে বিপুল উৎপাদন-ব্যয় তুলতে না পেরে পুঁজি-হারানো-খাদে ডুবছে। না, হাজার-হাজার আলু চাষীর উপকারের জন্যই নয়, বরং চলমান বাস্তবতায় সম্ভাবনাময় বিকল্প-খাদ্য আলুর কথা ভাবতেই হবে। বিশ্বে নিজেদেরকে এগিয়ে নিতে, অবস্থান উন্নত করতে, পরনির্ভরশীলতা কমাতে খাদ্য-নিরাপত্তার কথাটা এখন ভাবতে হবে খাদ্য-স্বাধীনতার আঙ্গিকেও।মোঃ ইফতেখার রহমান নওগাঁ।