চি ঠি প ত্র
প্রতিশ্রুতিভরা বাজেটনানা প্রতিশ্রুতিতে ভরা বিশাল আকারের এবারের বাজেটটি অনেকটাই নির্বাচনমুখী বলা চলে। তাই এক অর্থে ভোট চাওয়ার হাতিয়ার। আয়ের চেয়ে ব্যয় বেশি রাখায় ঘাটতি থাকছে এবারও। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য স্থায়ী বেতন কমিশন গঠনের প্রতিশ্রুতির মাধ্যমে ‘কলা’ নামক স্বপ্নটি বেশ ভালোভাবে ঝুলিয়ে রাখা হয়েছে। সবচেয়ে দুর্ভাগ্যজনক হলো, শিক্ষকদের জন্য আলাদা বেতন কমিশনের কোনো ঘোষণা নেই। অথচ আমাদের নীতিনির্ধারকেরা বেশ ভালোভাবেই জানেন, এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে স্বল্প বেতনে চলাটা কতটা কষ্টকর। শিক্ষকেরা এবারও বঞ্চিত হলেন তাঁদের দীর্ঘদিনের দাবি থেকে। এটা সত্যি চরম দুঃখজনক।সংবাদমাধ্যমকে এক অর্থে বলা যায় জাতির বিবেক। মানুষের বিপদে-আপদে সর্বক্ষণই পাশে দাঁড়িয়েছে এবং কাজ করে যাচ্ছে সংবাদপত্রগুলো। গণমাধ্যমের কারণেই সাধারণ মানুষ আজ অনেকটাই সচেতন। অন্যায় করে কেউ রেহাই পাওয়ার আগেই সংবাদপত্রে তা ছাপা হয়ে যায়। দুঃখজনক হলো, সংবাদপত্র ও প্রকাশনাশিল্পে ব্যবহূত আমদানি করা নিউজপ্রিন্টের ওপর বিদ্যমান কর রেয়াতি সুবিধা প্রত্যাহার করার সুপারিশ করেছেন অর্থমন্ত্রী। এ কারণে সংবাদপত্রশিল্প সংকটে পড়তে পারে। কেননা, নিউজপ্রিন্ট আমদানিতে রেয়াতি সুবিধা উঠিয়ে দেওয়ায় এবং ছাপার জন্য ব্যবহূত প্লেটের শুল্ক বাড়ানোয় সংবাদপত্রের প্রকাশনা খরচ অনেক বেড়ে যাবে।প্রতিবারের মতো এবারও বাজেটে কালোটাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে জমি ও প্লট ক্রয় করার মধ্য দিয়ে। এটা অনেকটা তেল মাথায় আরও তেল ঢালার ব্যবস্থা। এদিকে পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনে শ্রমিকদের দাবি পূরণ হলো বেতন নিয়ে। যদিও তাঁদের মানোন্নয়নে আরও কিছু কল্যাণকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।সঞ্জয় কুমার ভৌমিকবসুন্ধরা আ/এ, শ্রীমঙ্গল।আশরাফুলের জন্যআমি ক্রিকেট ভালোবাসি, বাংলাদেশের ক্রিকেট অসম্ভব (জয়-পরাজয় যা-ই হোক) ভালোবাসি। বাংলাদেশের ক্রিকেটারদের ভালোবাসি। আর ক্রিকেটারদের মধ্যে আমি যাঁর অন্ধ ভক্ত, যাঁঁর ব্যাটিং দেখার জন্য নাওয়া-খাওয়া ভুলে যাই, যাঁর খারাপ খেলা, আউট হয়ে যাওয়ার ধরন নিয়ে যারা হাসাহাসি করে, তাদের সঙ্গে কথার যুদ্ধ করি, জাতীয় দল থেকে বাদ পড়লে হতাশায় বুকটা হাহাকার করে ওঠে—তিনি মোহাম্মদ আশরাফুল। আমার মতো অগণিত ভক্ত আশরাফুলের। আমাদের মন ভেঙে গেছে। আশরাফুলকে বলতে ইচ্ছে করে, এ আপনি কী করলেন! কেমন করে করলেন! কেন করলেন! কিছুতেই মেনে নিতে পারছি না, সহ্য করতে পারছি না, হূদয়টা ফেটে যাচ্ছে!! এ দুঃখ কোথায় যে রাখি! রোজিনা রোজী কলেজ রোড, ময়মনসিংহ।