চি ঠি প ত্র
জাতীয় সংগীতপ্রথম আলোয় প্রকাশিত মুহম্মদ জাফর ইকবালের রচিত ‘মা, তোর বদনখানি মলিন হলে...’ শীর্ষক লেখাটি তরুণ প্রজন্মের জন্য শিক্ষণীয় একটি নিবন্ধ। এটি পড়লে যে কারও হূদয়ে কিছুটা হলেও দেশপ্রেম জাগ্রত হবে। প্রতিটি স্কুলের দু-একজন শিক্ষককে নয়, স্যারের প্রতি অনুরোধ, তিনি যেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাব করেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পিটিআই ট্রেনিংয়ে প্রত্যেক শিক্ষককে সঠিক কথা ও সুরে জাতীয় সংগীত গাওয়ার প্রশিক্ষণ দেওয়া এবং তাঁদের পরীক্ষায় জাতীয় সংগীতের ওপর বাধ্যতামূলক নম্বর রাখা হয়। তাতে পরবর্তী প্রজন্ম সঠিকভাবে জাতীয় সংগীত গাইতে শিখবে।সেই সঙ্গে মায়ের বদনখানি যেন আর মলিন না হয়, তার জন্য সুশীল সমাজকে রাষ্ট্র, সামাজিক এমনকি ব্যক্তিগত পর্যায়েও আরও জোরালো ভূমিকা রাখতে হবে।মিথুন ভৌমিকচাঁদপুর।[email protected]বিআরটিসির বাসচীন থেকে কেনা ১৭৫টি বাসের মধ্যে ২০ মার্চ ৩৫টি বাস বালুঘাট-মতিঝিল রুটে ১০টি, মিরপুর-মতিঝিল রুটে ১৫টি এবং আব্দুল্লাহপুর-মতিঝিল রুটে ১০টি বাস নামানো হয়েছে। আরও জানানো হয়েছে, অবশিষ্ট ১৪০টি বাস এক সপ্তাহের মধ্যে ঢাকার রাস্তায় নামানো হবে। কোন কোন রুটে নামানো হবে তা উল্লেখ করা হয়েছে। কিন্তু এর মধ্যে মোহাম্মদপুর-গুলিস্তান-মতিঝিল রুটের উল্লেখ নেই। উল্লেখ করা যেতে পারে, মোহাম্মদপুর-ফার্মগেট রুটে যাত্রীর চাপ খুবই বেশি, সেই তুলনায় ওই রুটে কোনো বাস নেই, আর বিআরটিসির তো কোনো বাসই নেই। অথচ বিআরটিসির জন্মলগ্ন থেকেই মোহাম্মদপুরে একটি ডিপো আছে। সেখানে অনেক বাস থাকত এবং বিভিন্ন রুটে যাতায়াত করত। এখন কোনো বাস ছাড়ে না, আসেও না এবং কোনো মেরামত ও সংরক্ষণের কাজ করা হয় না। ডিপোটি একদম খালি।অতএব, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিশেষ করে, ডিজিএমের (অপারেশন) কাছে অনুরোধ, যেন পরবর্তী ১৪০টি বাসের মধ্যে ৪০টি মোহাম্মদপুর, ফার্মগেট, গুলিস্তান বা মতিঝিল রুটে নামানো হয়।জহিরউদ্দিন আহমদ২৩১/ডি পূর্ব, রোড নম্বর-৬ মোহাম্মদী হাউজিং লিমিটেড।ঢাকার সৌন্দর্য বিশ্বকাপ ক্রিকেট ২০১১ উপলক্ষে ঢাকা শহর সেজেছিল চমৎকার সাজে। বর্তমান সময়ের ঢাকা শহর দেখতে খুবই ভালো লাগে—যেমনি পরিষ্কার-পরিচ্ছন্ন তেমনি গোছানো। রাস্তা, ফুটপাতগুলো অন্য যেকোনো সময়ের তুলনায় ফাঁকা ও পরিচ্ছন্ন। আশা করি, বাংলাদেশের বিশ্বকাপ আয়োজন শেষ হলেও ঢাকার সৌন্দর্য ও পরিষ্কার-পরিচ্ছন্নতার পরিবেশ শেষ হয়ে যাবে না। আমাদের প্রিয় রাজধানী ঢাকা শহরকে আমরা সুন্দর দেখতে চাই।এ ব্যাপারে সবার আন্তরিক প্রচেষ্টা ও সাহায্য-সহযোগিতা কামনা করছি। যথাযথ কর্তৃপক্ষের কাছে অনুরোধ, বিষয়টি আপনারা ভেবে দেখবেন।সারাহ বিনতে কাদির মতিঝিল, ঢাকা।