চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিয়োগ পরীক্ষাঅগ্রণী ব্যাংক লিমিটেডে সিনিয়র অফিসার পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয় ১ জুন। কিন্তু পরদিনই প্রশ্নপত্র ফাঁসের সত্যতা পাওয়া যায়। দেশের প্রথম শ্রেণীর একজন কর্মকর্তা নিয়োগে এ ধরনের প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ব্যাংকের তথা অর্থনৈতিক মানদণ্ডের জন্য অত্যন্ত বিতর্কিত। পরীক্ষায় মাত্র ৭৫ নম্বরের এমসিকিউ এসেছিল, কোনো লিখিত প্রশ্নের আয়োজন ছিল না, যা সত্যিই ব্যাংক কর্মকর্তা নিয়োগে আশ্চর্যজনক ঘটনা বলে প্রতীয়মান হয়েছে। পরীক্ষাকেন্দ্রগুলোতে দেখা গেছে, অনেকেই মোবাইলে ব্যস্ত হলের মধ্যেও। তা ছাড়া পথিমধ্যে অনেককে কিছু কাগজ ফটোকপি করে পড়তেও দেখা গেছে। বর্তমান পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটি এবং ব্যাংক কর্তৃপক্ষের কাছে প্রশ্ন হলো, এ ধরনের প্রশ্নপত্রের মাধ্যমে কর্মকর্তা নিয়োগ আসলে কতটুকু ফলপ্রসূ হবে ব্যাংকের জন্য? পরীক্ষা নিয়ে যাতে মেধাবীদের নিয়োগ দেওয়া হয়, সে জন্য অনুরোধ জানাচ্ছি।ইমতিয়াজ আহমেদবরিশাল সদর, বরিশাল।গবেষণা ও বৃত্তিরাজশাহী বিশ্ববিদ্যালয় আইবিএতে এমফিল/পিএইচডি প্রোগ্রামে যাঁরা ‘সম্পূর্ণ সময়ের গবেষণামূলক কাজ’ করার সুযোগ পাবেন, তাঁদের মধ্যে ‘অর্থপ্রাপ্তি সাপেক্ষে’ ‘সীমিত সংখ্যক’ মাসিক যথাক্রমে ১৫০০ টাকা ও ২০০০ টাকা হারে অর্থ পাবেন। অর্থাৎ ৩০ দিনের এক মাসে প্রতিদিনের জন্য তাঁরা পাবেন যথাক্রমে ৫০ ও ৬০ টাকা হারে। গবেষণাকর্মে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আর্থিক সহায়তার নমুনা এ-জাতীয়ই হয়ে থাকে।বিষয়টি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য জানতে চাই। এ চিঠি তারা পড়বে বা বক্তব্য জানাবে এমন আশা করি না বিধায় প্রতিবেদন চাই প্রিয় পত্রিকার কাছে।মাহবুব ইলাহীআজিমপুর, ঢাকা।প্রতিদিন বাবা দিবস১৬ জুন ছিল আন্তর্জাতিক বাবা দিবস। সন্তানের মুখ থেকে বাবা শব্দটি যখন বেরিয়ে আসে তখন বাবার দুঃখ-কষ্টগুলো হারিয়ে যায় নিমেষেই। মায়ের অকৃত্রিম আদর, মমতা আর বাবার ভালোবাসার ছায়ায়, মায়ায় সন্তানের যে জীবন, সেই জীবনে শ্রদ্ধাবনত হওয়ার দিন। সবচেয়ে সুন্দর, সবচেয়ে মধুর ডাক বাবা। মা সন্তানের জন্য সবকিছুই বিসর্জন দেন। আর বাবা বহু ত্যাগ স্বীকার করে সন্তানকে ছায়ার মতো আগলে রাখেন। তাই বাবা দিবসে শুধু নয়, প্রতিদিন বাবাকে ভালোবাসতে হবে। শ্রদ্ধা জানাতে হবে তাঁকে। প্রতিদিন হোক বাবা দিবস। সবার ভালোবাসা হোক বাবা-মায়ের জন্য।সৈয়দ সাইফুল করিম, মিরপুর, ঢাকা।