চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্যানেলভুক্ত শিক্ষক সরকার ২০১১ সালের ৯ ডিসেম্বর প্রথমবারের মতো বেসরকারি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে এবং বিজ্ঞপ্তিতে উল্লেখ ছিল উপজেলাভিত্তিক শূন্য পদে মেধাক্রম অনুসারে নিয়োগ প্রদানের প্রক্রিয়া। সহকারী শিক্ষক পদের লিখিত পরীক্ষা সারা দেশে একযোগে অনুষ্ঠিত হয়। প্রার্থীরা লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হন। লিখিত ও মৌখিক পরীক্ষার চূড়ান্ত ফলাফল ২০১২ সালের এপ্রিল মাসে মেধাতালিকা অনুসারে প্রকাশিত হয়। কিন্তু মেধাতালিকা অনুসারে সরকার নিয়োগ দেয়নি। আমি ওই পরীক্ষায় অংশগ্রহণ করে নীলফামারী জেলার ডোমার উপজেলায় মেধাতালিকায় দুই সিরিয়ালে উত্তীর্ণ হই। কিন্তু আজও আমি নিয়োগ পেলাম না। উল্লেখ্য, ডোমার উপজেলায় উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা ১৬০ জন। তন্মধ্যে ৩২ জন প্রার্থী নিয়োগ পেয়েছেন। নিয়োগকৃত ৩২ জন প্রার্থীর মধ্যে দুই সিরিয়ালের প্রার্থী নিয়োগ পেলেন না। এই নিয়োগে সর্বোচ্চ মেধার মূল্যায়ন হয়নি। এমতাবস্থায় ওই নিয়োগ থেকে বঞ্চিত হয়ে আমি ভীষণ ক্ষতিগ্রস্ত হয়েছি। এতে প্রায় ২৬ হাজার প্যানেলভুক্ত শিক্ষক চরম হতাশায় ভুগছেন। প্যানেলভুক্ত এক-তৃতীয়াংশ শিক্ষকের চাকরির বয়স শেষ হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তির দেওয়া শর্ত সরকার কেন মানছে না? ২৬ হাজার শিক্ষককে অপেক্ষমাণ রেখেই সরকার আবার প্রাথমিক বিদ্যালয়ে নতুন করে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে।মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর প্রতি আকুল আবেদন, আমাদের নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য আবেদন জানাচ্ছি।মো. আজিজুল ইসলামপশ্চিম সোনারায় ফার্ম হাট, ডোমার, নীলফামারী।সাপ্তাহিক ছুটিসাপ্তাহিক ছুটি শুক্রবার ও মঙ্গলবার করলে ভালো হয়। কারণ, একটানা দুই দিন ছুটি শুধু দেশের বাড়িতে যাওয়া চাকরিঅলাদের জন্য সুবিধাজনক হলেও সবাই দেশে না গিয়ে ঢাকাতেই বেশি থাকেন। তাই তাঁদের জন্য একটানা দুই দিন সরকারি ছুটি একঘেয়েমি হয়ে যায়। তাই টানা দুই দিন একত্রে ছুটি না রেখে শুক্রবার ও মঙ্গলবার ছুটির নতুন নিয়ম করলে মানুষের তথা চাকরিঅলাদের কাজে গতি সঞ্চার করবে। তাঁদের অনেকে শরীর দুর্বল ও অসুস্থ থাকায় একটানা পাঁচ দিন ডিউটি করা কষ্টের হয়ে দাঁড়ায়। তাই দু-তিন দিন করে একটি বিশ্রাম বা ছুটিতে থাকতে পারলে কাজের স্পৃহা বাড়বে এবং কাজে পূর্ণ মনোযোগ ও শ্রম দেওয়া যাবে। অফিস-আদালত ও স্টাফদের কল্যাণের জন্য একটানা দুই দিনের ছুটির পরিবর্তে সাপ্তাহিক ছুটি শুক্র ও মঙ্গলবার করার জন্য সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি আকর্ষণ করছি। শরীফউদ্দিনতেজকুনিপাড়া, ঢাকা।