চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি নিয়মকানুন আমাদের দেশে আগে অর্থাৎ শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান ও এরশাদের আমলে সরকারি নিয়মকানুন সম্পূর্ণরূপে মেনে দেশের জনগণের স্বার্থ ও সেবার দিকে লক্ষ্য রেখে দেশ পরিচালনা করা হতো। যেমন সরকারি উন্নয়ন পরিকল্পনা ও দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রতিটি মন্ত্রণালয় থেকে সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে সরকারিভাবে অনেক লোককে সরকারি প্রতিষ্ঠানে নিয়োগ দিয়ে জনগণ ও দেশের অর্থনৈতিক উন্নতি সবাইকে নিয়ে করে দেশের উন্নতি ও স্থিতিশীলতা অর্জন করা হতো। ফলে সমাজ তথা দেশে বিচ্ছৃঙ্খলা, অভাব, অরাজকতা ও হতাশা ছিল না। দেশে লম্বা সময়ের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা ছিল। কিন্তু ইদানীং দুই প্রধানমন্ত্রীর সংসদীয় গণতন্ত্র কায়েম হওয়ায় সংসদে দেশ ও জনগণের উন্নয়নভিত্তিক রাজনৈতিক আলোচনা ও বিতর্ক বাদ দিয়ে নিজেদের স্বার্থ হাসিলের জন্য প্রতিযোগিতামূলক কথাবার্তায় জড়িয়ে তাঁরা নিজেরাও বিতর্কিত ও খারাপ হচ্ছেন এবং জনগণকে আগের রাজনৈতিক প্রাপ্যতা বা অধিকারবঞ্চিত করে দেশকে অন্ধকার ও অনিশ্চয়তার মধ্যে ফেলে দিচ্ছেন। এ অবস্থায় দেশে আগের মতো শান্তিময় রাজনৈতিক কর্মধারা প্রবর্তন করে দেশ ও জনগণের রাজনৈতিক অধিকার ও প্রাপ্যতা নিশ্চিত করার জন্য সরকার ও বিরোধীদলীয় নেতাকে বিশেষভাবে অনুরোধ করছি। শরীফউদ্দিনতেজকুনিপাড়া, ঢাকা।ট্রেনের অব্যবস্থাপনাঢাকা-কিশোরগঞ্জ রেলপথের ট্রেনের নাম এগারসিন্দুর। প্রতিদিন সকাল ও সন্ধ্যায় ঢাকা-কিশোরগঞ্জ এবং সকাল ও দুপুরে কিশোরগঞ্জ থেকে ঢাকায় এ ট্রেন চলাচল করে। কিন্তু এ ট্রেনে ব্যাপক অব্যবস্থাপনা রয়েছে। প্রথমত, ঢাকা হোক বা কিশোরগঞ্জ—কোনো জায়গা থেকেই এ ট্রেন সঠিক সময়ে ছাড়ে না। ট্রেনগুলোতে এমনিতেই আসনসংখ্যা কম, তার ওপর টিটিরা উৎকোচ নিয়ে টিকিট ছাড়া প্রচুর যাত্রী ওঠান। তাই লোকাল ট্রেনের মতো সব সময় উপচে পড়া ভিড় লেগে থাকে। টয়লেটের অবস্থা খুব খারাপ। নোংরা, পানি থাকে না, পানির কল নষ্ট এমনকি অনেক টয়লেটের দরজাও খোলা যায় না। বগির ভেতরের অনেকগুলো লাইট-ফ্যান নষ্ট। সিটের অবস্থাও নাজেহাল। আসনগুলো ছেঁড়া, হাতল ভাঙা আর এগুলোর ফাঁকে ফাঁকে একধরনের পোকার রাজত্ব। ট্রেনের কিছু দরজা-জানালার এমন অবস্থা যে সুপারম্যানও এগুলো খুলতে-লাগাতে পারবে না। এরপর কোনো স্টেশনে ট্রেন থামলে এত অল্প সময় থামে যে ঠিকমতো যাত্রীরা ওঠানামা করতে পারে না, যে কারণে ঘটে দুর্ঘটনা। অথচ অন্যান্য ট্রেনকে ক্রসিং দেওয়ার জন্য দীর্ঘ সময় এ ট্রেন দাঁড়িয়ে থাকে। মানুষ আরামের জন্য রেলপথে যাতায়াত করে। অথচ ব্যাপক অব্যবস্থাপনার কারণে রেলযাত্রীদের নাজেহাল অবস্থা। এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। মাকসুদুল হাসান দর্শন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।